Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্ভাবন হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২০
উদ্ভাবন হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, উদ্ভাবন হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি। যে উদ্ভাবন করবে না, সে টিকবে না। ২০৪১ সালে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং ডিজিটাল প্রযুক্তিই হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার। সেই প্রযুক্তি আমরাই তৈরি করব। চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লব। এই বিপ্লবের চরিত্রই হচ্ছে অতীতের সকল বিপ্লব অতিক্রম করে নতুন নতুন প্রযুক্তিকে আলিঙ্গণ করে সভ্যতার নতুন স্তর নির্মাণ করা, ডিজিটাল সভ্যতা গড়ে তোলা। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, প্রয়োগ ও সম্প্রসারণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী এক সাথে কাজ করবে।

মন্ত্রী গত রাতে ঢাকায় বিআইসিসিতে বাংলাদেশ সেনাবাহিনীর আইটি পরিদপ্তর ও সিগন্যাল পরিদপ্তর এবং বিটিসিএল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বর্তমানে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম ইন্টারনেট, এটি শ্বাস প্রশ্বাসের মতো প্রয়োজনীয় উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ইন্টারনেটকে মেক্সিকোসহ পৃথিবীর কোন কোন দেশ ৬ষ্ঠতম মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। পৃথিবীর সকল দেশ একদিন মেক্সিকোকে অনুসরণ করবে। আমাদের গর্বের বিষয় পৃথিবীতে দেশের নামের আগে আমরাই ডিজিটাল শব্দ যোগ করেছি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রথম সারা দুনিয়াকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত এগারো বছরে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি এবং রোবটিক্স প্রযুক্তিসহ যে সব ডিজিটাল প্রযুক্তিতে পৃথিবী আজ প্রবেশ করেছে তা সেনাবাহিনীর জন্য যেমন গুরুত্বপূর্ণ জনগণের জন্যও তেমনি অপরিহার্য।

তিনি বলেন, জাতি হিসেবে বাঙালি মেধাবি জাতি। মেধাকে ব্যবহার করতে পারলে আমাদের ভবিষ্যত আমরাই তৈরি করব।

ডিজিটাল বিপ্লবের যুগে প্রচলিত সমরাস্ত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ থেমে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মনুষ্যবিহীন ড্রোন দিয়ে হাজার হাজার মাইল দূর থেকেও অভিষ্ট লক্ষ ভেদ করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিতে পেছন থেকে মানুষ হয়ত প্রোগ্রামিং করবে যুদ্ধ করবে রোবট। হয়ত বিমানের বদলে ড্রোন দিয়ে যুদ্ধ করা সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না।

বিটিসিএল এর সাথে সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি জনবল প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার সুযোগ পাবে যা তাদের আরও দক্ষ করে তুলবে। এই সমঝোতার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীল আইটি পরিদপ্তর ও সিগনাল পরিদপ্তর এবং বিটিসিএল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের দক্ষ জনবল কাজে লাগিয়ে সরকারের টেকসই ডিজিটাল অবকাঠামে বিনির্মাণ ও চালনায় বিশেষ ভূমিকা রাখবে এবং আইটি ও টেলিযোগাযোগ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে অবদান রাখবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর- উর- রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো: সফিকুর রহমান এবং বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীপ্রতি গড়ে ১৫ লাখ ডলার বেতনের নতুন রেকর্ড গড়ল ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

কর্মীপ্রতি গড়ে ১৫ লাখ ডলার বেতনের নতুন রেকর্ড গড়ল ওপেনএআই

কলড্রপের শীর্ষে গ্রামীণফোন
টেলিকম

ভোগান্তিতে গ্রামীণফোনের গ্রাহকরা

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ডাকটিকিটে বৈচিত্র্য আনার নির্দেশ

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

১২ ধরনের কাজেই সীমাবদ্ধ বাংলাদেশীদের দক্ষতা
নির্বাচিত

১২ ধরনের কাজেই সীমাবদ্ধ বাংলাদেশীদের দক্ষতা

২০০ কোটি টাকার অপচয় ঠেকালো মোবাইল ব্যাংকিং সেবা
নির্বাচিত

২০০ কোটি টাকার অপচয় ঠেকালো মোবাইল ব্যাংকিং সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

আলমাস সুপার শপে বিএসটিআই-এর হানা, ৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

আলমাস সুপার শপে বিএসটিআই-এর হানা, ৫ লাখ টাকা জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২০

উদ্ভাবন হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix