Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী ভারতী এয়ারটেল ও ইনফ্রাটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী ভারতী এয়ারটেল ও ইনফ্রাটেল
Share on FacebookShare on Twitter

ভারতীয় সেলফোন অপারেটর রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) বড় অংকের ঋণের বোঝা নিয়ে আইনি জটিলতা এবং পাওনাদারদের ঐকমত্যের অভাবে দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দেনা পরিশোধে প্রতিষ্ঠানটি সম্পদ বিক্রির ঘোষণা দিয়েছে। আরকমের সম্পদ কিনতে আগ্রহী ভারতী এয়ারটেল ও ভারতী ইনফ্রাটেলের পাশাপাশি আরো একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর হিন্দু বিজনেস লাইন।

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির মালিকানাধীন আরকম কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। আরকমের ঋণের বোঝা ৩৩ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে। ভারতের তীব্র প্রতিযোগিতাপূর্ণ টেলিযোগাযোগ বাজারে বড় ভাই মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত সেলফোন অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া লিমিটেডের কারণে পিছিয়ে পড়ে আরকম।

ভারতী এয়ারটেল ও ভারতী ইনফ্রাটেলের মতো প্রতিষ্ঠান আরকমের সম্পদ কিনতে দরপত্র জমা দিলেও রিলায়েন্স জিওর পক্ষ থেকে নিলামে অংশ নেয়ার বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জিওর পক্ষ থেকে নিলামে অংশ নিতে দরপত্র জমা দেয়ার সময়সীমা ১০ দিন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

১১ নভেম্বর আরকমের সম্পদ ক্রয়ের দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। নিলাম আয়োজনের বিষয়ে গতকালই প্রতিষ্ঠানটির পাওনাদারদের বসার কথা ছিল। সেখানে সিদ্ধান্ত নেয়ার কথা দরপত্র জমা দেয়ার বিষয়ে জিওর আহ্বানে সাড়া দেয়া হবে কিনা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি ঘিরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

আরকমের পাওনাদার তালিকায় রয়েছে প্রায় ৪০টি ঋণদাতা প্রতিষ্ঠান। এর মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, দ্য চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না উল্লেখযোগ্য ঋণদাতা।

আরকমের সম্পদ ক্রয়ে নিলামে অংশ নেয়ার বিষয়ে ভারতী এয়ারটেলের এক মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে তারা স্পেকট্রাম হস্তগত করতে শর্তসাপেক্ষ এ নিলামে অংশ নিতে দরপত্র জমা দিয়েছে।

২০১৭ সালের মার্চে শেষবার নিজেদের দেনা-সংক্রান্ত তথ্য জনসমক্ষে এনেছিল আরকম। ওই সময় তাদের ব্যাংকঋণের পরিমাণ ছিল ৭০০ কোটি ডলার। এছাড়া প্রতিষ্ঠানটির কাছে এরিকসনসহ বিভিন্ন ভেন্ডরের বড় অংকের অর্থ পাওনা রয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতেও প্রায় দুই বছর ধরে দেনা পরিশোধ ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল আরকম। এজন্য অনিল আম্বানি রিলায়েন্স জিওর কাছে সম্পদ বিক্রির চেষ্টা চালায়। তবে জিও আরকমের দেনার দায় নিতে রাজি না হওয়ায় ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন উভয় প্রতিষ্ঠানের স্পেকট্রাম লেনদেনের চুক্তিতে আপত্তি জানায়। এতে আরকম দেনা পরিশোধ নিয়ে নতুন ঝামেলায় পড়ে। এরই পরিপ্রেক্ষিতে দেনার সমস্যা মোকাবেলায় প্রতিষ্ঠানটি ভারতের ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালের (এনসিএলটি) দ্বারস্থ হয়।

ওই সময় এক বিবৃতিতে আরকমের পক্ষ থেকে বলা হয়, টানা দুই বছর চেষ্টার পরও পাওনাদারদের কোনো অর্থ পরিশোধ করা যায়নি। দেনা পরিশোধে এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন আইনি জটিলতা ও পাওনাদারদের মাঝে ঐকমত্যের অভাবে প্রতিষ্ঠানটির সম্পদ বিক্রিও আটকে গেছে।

এর আগে এরিকসনও পাওনা পরিশোধে ব্যর্থ হওয়া আরকমকে দেউলিয়া ঘোষণার জন্য এনসিএলটির কাছে আবেদন করে। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। কিছুদিন আগে আরকম নিজেই দেউলিয়া আদালতের দ্বারস্থ হয়। আরকমের এ পদক্ষেপের কারণে রিলায়েন্স জিওর কাছে স্পেকট্রাম ও টেলিকম টাওয়ার এবং কানাডার ব্রুকফিল্পের কাছে অন্যান্য সম্পদ বিক্রির চুক্তি বাতিল হয়ে যায়।

ঋণে জর্জরিত আরকম শুরু থেকে জিওর কাছে সম্পদ বিক্রির বিষয়টি এগিয়ে নিতে আগ্রহী ছিল। এজন্য প্রধান ঋণদাতা স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে অনুমতিও পেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে দেউলিয়া ঘোষণার পদ্ধতি জটিল হওয়ায় আরকমের সম্পদ কিনতে জিওকে নতুন করে নিলামে অংশ নিতে হবে। এতে অন্য প্রতিষ্ঠানগুলোও নিলামে অংশ নিতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবিতে ৪৭ পয়সা কল রেট, বন্ধ সংযোগে টক টাইম-ডাটা ফ্রি
টেলিকম

রবিতে ৪৭ পয়সা কল রেট, বন্ধ সংযোগে টক টাইম-ডাটা ফ্রি

উদ্যোক্তাদের সুবিধায় বিনিয়োগ সুবিধা নিয়ে এলো জাতিক ক্যাপিটাল
প্রযুক্তি সংবাদ

উদ্যোক্তাদের সুবিধায় বিনিয়োগ সুবিধা নিয়ে এলো জাতিক ক্যাপিটাল

হ্যান্ডহেল্ড প্লেস্টেশন কিউলাইট আনবে সনি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড প্লেস্টেশন কিউলাইট আনবে সনি

লিনাক্স কি একেবারেই দূর্বল অপারেটিং সিস্টেম?এটা কি উইন্ডোজ কে টেক্কা দিতে পারে?
নির্বাচিত

লিনাক্স কি একেবারেই দূর্বল অপারেটিং সিস্টেম?এটা কি উইন্ডোজ কে টেক্কা দিতে পারে?

নাথিং ফোন ৩ কবে আসবে জানা গেল
নির্বাচিত

নাথিং ফোন ৩ কবে আসবে জানা গেল

৫২ স্টার্টআপ পেল ৭ কোটি টাকার অনুদান
প্রযুক্তি সংবাদ

৫২ স্টার্টআপ পেল ৭ কোটি টাকার অনুদান

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার এই ৫ ভুলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়
প্রযুক্তি পরামর্শ

আপনার এই ৫ ভুলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়

ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে
প্রযুক্তি সংবাদ

ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
বিবিধ

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ নভেম্বর ২০১৯

আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী ভারতী এয়ারটেল ও ইনফ্রাটেল

Techzoom.TV |
TechzoomTV