Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বিজ্ঞাপন থেকে অ্যাপলের আয় বাড়বে পাঁচ গুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
ফের চমক অ্যাপলের, বাজারে এল আইফোন ১১, জেনে নিন দাম ও ফিচার
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী মানুষ এখন ডিজিটাল মাধ্যমে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে। যে কারণে পণ্য প্রচারণায় বিজ্ঞাপনদাতাদের লক্ষ্যও ডিজিটাল মাধ্যমকেন্দ্রিক হয়ে উঠছে। ক্রমবর্ধমান ডিজিটাল বিজ্ঞাপন খাতকে লক্ষ্য করে পণ্য ও সেবার ডিজাইন করছে গুগল, ফেসবুক, অ্যামাজন ও অ্যাপল ইনকরপোরেশনের মতো প্রযুক্তি জায়ান্টরা। এসব প্রতিষ্ঠান খাতটিকে আয় বাড়ানোর অন্যতম মাধ্যম হিসেবে দেখছে। ডিজিটাল বিজ্ঞাপন খাতকে লক্ষ্য করে নানা ডিজিটাল সেবার পাশাপাশি ‘অ্যাপল টিভি প্লাস’ নামে সেবা চালু করেছে অ্যাপল, যা ২০২৫ সাল নাগাদ ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে প্রতিষ্ঠানটির আয় এখনকার চেয়ে পাঁচ গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আগামী ছয় বছরে শুধু ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম থেকে অ্যাপলের বার্ষিক আয় ১ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছবে। গত শুক্রবার মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা হোল্ডিং কোম্পানি জেপি মরগানের বিশ্লেষকদের পক্ষ থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স।

বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাতে দ্বৈত আধিপত্য বিস্তার করে আছে সার্চ জায়ান্ট গুগল ও সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এ খাত উভয় প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনও ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় করছে। ক্রমবর্ধমান এ খাতে অ্যাপলের আয় বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

জেপি মরগানের বিশ্লেষক সামিক চ্যাটার্জি বলেন, ফেসবুক তাদের সোস্যাল মিডিয়া প্লাটফর্মের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সেবাগুলোয় বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় বাড়াতে সক্ষম হয়েছে। গুগল তাদের প্লে স্টোর ও ব্রাউজারে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় বাড়িয়েছে। ডিজিটাল বিজ্ঞাপন খাতে আধিপত্য বাড়াতে নিয়মিত নতুন ডিজাইনে পণ্য ও সেবা আনছে। একইভাবে অ্যাপল তাদের অ্যাপ স্টোর ও সাফারি ব্রাউজার ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শন করে রাজস্ব আয় বাড়াতে পারে।

তিনি বলেন, ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে অ্যাপলের বার্ষিক এক-তৃতীয়াংশ রাজস্ব বাড়ানোর সম্ভাবনা আছে। অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে প্রতি বছর প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ২০০ কোটি ডলার করে বাড়তে পারে, যা বাস্তবে সম্ভব হলে আগামী ছয় বছরে শুধু ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ১ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছবে। এখন পর্যন্ত বিজ্ঞাপন খাতের রাজস্ব নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি অ্যাপল।

অ্যাপলের রাজস্বে আইফোনের গুরুত্ব কমছে। প্রতিষ্ঠানটির গত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট রাজস্বের ৪৮ শতাংশ আইফোন বিক্রি থেকে এসেছে। অথচ প্রথম প্রজন্মের আইফোন উন্মোচনের পর থেকে বরাবরই প্রতিষ্ঠানটির রাজস্বের সিংহভাগ আইফোন বিক্রি থেকে এসেছে। এপ্রিল-জুন প্রান্তিকে প্রথমবার প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রান্তিকভিত্তিক মোট রাজস্বে আইফোনের গুরুত্ব অর্ধেকের নিচে নেমেছে।

টানা দুই বছর খারাপ সময় পার করছে অ্যাপল। এ পরিস্থিতির জন্য প্রত্যাশিত সংখ্যক ইউনিট আইফোন বিক্রি না হওয়াকে দায়ী করা হচ্ছে। শুধু আইফোন নয়; নতুন খাতে ব্যবসা প্রবৃদ্ধি নিয়েও চাপে আছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন খাতে ব্যবসা বাড়াতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের পাশাপাশি অধিগ্রহণ ও একীভূতকরণে জোর দিচ্ছে অ্যাপল। এরই অংশ হিসেবে গত জুলাইয়ের শেষ সপ্তাহে ১০০ কোটি ডলারে সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত হিসাব বছরের চতুর্থ প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অ্যাপল কেয়ার ও অ্যাপল মিউজিকের মতো সেবাগুলো থেকে অ্যাপলের রাজস্ব আয় হয়েছে ১ হাজার ২৫১ কোটি ডলার।

গত সেপ্টেম্বরে ট্রিপল রিয়ার ক্যামেরাসংবলিত নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল। একই সময় টিভি স্ট্রিমিং সেবা উন্মোচন করা হয়। রাজস্ব আয়ে বৈচিত্র্য আনয়নে এখন আইফোনের পাশাপাশি সেবা খাতে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

জেপি মরগানের বিশ্লেষকদের ভাষ্যে, আইফোনকেন্দ্রিক উদ্ভাবন এখন অনেকটা স্থবির হয়ে পড়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরাসংবলিত আইফোন কতটা সাড়া ফেলবে তা নিশ্চিত নয়। যে কারণে আইফোনের বিক্রি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সেবা ব্যবসায় বিভাগ ও নতুন অ্যাপল টিভি প্লাস স্ট্রিমিংয়ে বিনিয়োগ বাড়িয়েছে অ্যাপল। এর ফলে প্রতিষ্ঠানটির রাজস্বে অ্যাপ স্টোরসহ বিভিন্ন সেবা খাত ও ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্মের গুরুত্ব বাড়ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা
অর্থ ও বাণিজ্য

১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

এই দুই জনপ্রিয় শাওমি ফোনে পৌঁছে গেল এমআইইউআই ১১ আপডেট
প্রযুক্তি সংবাদ

এই দুই জনপ্রিয় শাওমি ফোনে পৌঁছে গেল এমআইইউআই ১১ আপডেট

সবার জন্য যোগাযোগ সহজ করতে বাংলায় চালু হলো ভাইবার
প্রযুক্তি সংবাদ

সবার জন্য যোগাযোগ সহজ করতে বাংলায় চালু হলো ভাইবার

সব ডিভাইসে ইউএসবি-সি চার্জার আনার প্রস্তাব ইইউর
প্রযুক্তি সংবাদ

সব ডিভাইসে ইউএসবি-সি চার্জার আনার প্রস্তাব ইইউর

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন পাওয়ার ব্যাংক নিয়ে এল শাওমি
প্রযুক্তি সংবাদ

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন পাওয়ার ব্যাংক নিয়ে এল শাওমি

রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা কিনছে ফেসবুক
টেলিকম

রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা কিনছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিজ ও ফ্রিজারের মধ্যে পার্থক্য জানেন না অনেকেই
প্রযুক্তি পরামর্শ

ফ্রিজ ও ফ্রিজারের মধ্যে পার্থক্য জানেন না অনেকেই

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
সোশ্যাল মিডিয়া

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন
প্রযুক্তি পরামর্শ

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ নভেম্বর ২০১৯

ডিজিটাল বিজ্ঞাপন থেকে অ্যাপলের আয় বাড়বে পাঁচ গুণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix