Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 November 2019
ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন তিন জেলার আরো তিন ক্রেতা। তারা হলেন- ফরিদপুরের রাজমিস্ত্রী সিরাজুল ইসলাম, মাদারিপুরের গৃহিণী বিথী বেগম এবং শরীয়তপুরের মুদি দোকানি বাবুল ছৈয়াল। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’ এ এই সুবিধা পান তারা। ওয়ালটনের পক্ষে তাদের হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক।

উল্লেখ্য, অনলাইনে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল ডাটাবেইজ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্খিত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ।

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম। পেশায় রাজমিস্ত্রী। সম্প্রতি তিনি ভাঙ্গা বাজারে ওয়ালটনের পরিবেশক নাহার ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে ২০০ শতাংশ ক্যাশভাউচার পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। ওই টাকায় আরো দু’টি ওয়ালটন ফ্রিজ কিনেছেন সিরাজুল।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরাজুল ইসলামের হাতে ক্যাশ ভাউচার তুলে দেয়া হয়। সে সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসহাক মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু এবং ‘নাহার ইলেকট্রনিক্স’ এর স্বত্ত্বাধিকারী এম এম ওমর ফারুক।

এদিকে, মাদারিপুরের শিবচর উপজেলার কাদিরপুর বাজারে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক ‘মোড়ল ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার’ থেকে ২৬৮ লিটারের ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন মাদারিপুর সদরের গৃহিণী বিথী বেগম। যা দিয়ে একই শোরুম থেকে তিনি ডাবল ডোরের ওয়ালটন ফ্রিজ নিয়েছেন।

গত সোমবার (১৮ নভেম্বর) শিবচরের মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ক্যাশ ভাউচার হস্তান্তর করা হয়। বিথী বেগমের পক্ষে তার ছেলে সালমান খান চিত্রনায়ক সাইমনের হাত থেকে ২০০% ক্যাশ ভাউচার গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম শওকত জাহান, কাদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম তালুকদার চাঁন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মুন্সী, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর নিয়ামুল হক, ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর আল-মাহফুজ খান এবং ‘মোড়ল ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার’-এর স্বত্ত্বাধিকারী শাহীন মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়ালটন প্লাজা থেকে ২৪৪ লিটারের ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পান মুদি দোকানদার বাবুল ছৈয়াল। একই দিনে তার হাতেও ক্যাশ ভাউচার তুলে দেয়া হয়। সে সময় আরো উপস্থিত ছিলেন নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু এবং পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সরদার।

ওয়ালটন সূত্রে জানা গেছে, দেশজুড়ে তাদের রয়েছে ১৭ হাজারেরও বেশি শোরুম। যেখানে পাওয়া যাচ্ছে দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ফস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বা ডিপ ফ্রিজ। দাম ১০ হাজার থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। এছাড়া ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে ফ্রিজসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। কিস্তি এবং অনলাইনে কেনা ফ্রিজেও ২০০% ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭২টি সার্ভিস পয়েন্ট।

উল্লেখ্য, ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট।

উৎপাদনের পর বাংলাদেশ এক্রিডিয়েশন বোর্ড (বিএবি) অনুমোদিত আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত-ইউটিএইচ ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে প্রতিটি ওয়ালটন ফ্রিজ বাজারে ছাড়া হয়। যার ফলে দেশের ফ্রিজ বাজারে শীর্ষে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন ফ্রিজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স
নির্বাচিত

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স

বিআইজেএফ এর মতবিনিময় সভা ই-বর্জ্যকে সম্পদে পরিণত করার দাবি
প্রযুক্তি সংবাদ

বিআইজেএফ এর মতবিনিময় সভা ই-বর্জ্যকে সম্পদে পরিণত করার দাবি

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র
নির্বাচিত

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র

ঘরবন্দী সময়ে অবসরকে উপভোগ্য করতে স্যামসাং গ্যালাক্সি
নির্বাচিত

ঘরবন্দী সময়ে অবসরকে উপভোগ্য করতে স্যামসাং গ্যালাক্সি

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং
নির্বাচিত

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং

শাওমির নতুন স্মার্ট টিভি
নির্বাচিত

শাওমির নতুন স্মার্ট টিভি

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2019

ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix