Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সেবায় জিপি-সৃজনী-ফেরাটম গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সেবায় জিপি-সৃজনী-ফেরাটম গ্রুপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর হাতে ডিজিটাল সেবা পৌঁছে দেবার প্রয়াসে একত্রে কাজ করবে গ্রামীণফোন, ইউরোপীয়ান ইউনিয়ন ব্যাংকিং লাইসেন্সধারী ইউরোপভিত্তিক অর্থপ্রযুক্তি প্রতিষ্ঠান ফেরাটম গ্রুপ এবং সৃজনী ফাউন্ডেশন। এই লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি একটি অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয় প্রতিষ্ঠান তিনটি।

হাজারো ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেছে দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষেত্রে ডিজিটাল অন্তর্ভুক্তি বাইরে রয়ে যাওয়ার হার আশংকাজনক রকমের বেশি। গ্রামীণফোন, সৃজনী ফাউন্ডেশন এবং ফেরাটমের এই যৌথ উদ্যোগের ফলে ২০১৯ সালের নভেম্বর থেকে গ্রামীণ নারীদের মাঝে স্মার্টফোন ব্যবহারের উপযোগিতা সম্পর্কে সচেতনতা তৈরি, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ক্রয়ে নারীদের জন্যে বিশেষ ক্ষুদ্রঋণ প্রদান এবং সংযোগসহ স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে প্রথম ৬ মাসের জন্যে ২০ গিগাবাইট ইন্টারনেট ডাটা প্রদান করার কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে গ্রামীণ নারীদের জন্যে স্মার্টফোন ক্রয়ে ক্ষুদ্রঋণ প্রদানে কাজ করবে সৃজনী ফাউন্ডেশন এবং ফেরাটম গ্রুপ এবং স্মার্টফোন এবং ডাটাসহ সংযোগ প্রদান করবে গ্রামীণফোন।

এই উপলক্ষে ৮ ডিসেম্বরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের ইনোভেশন ল্যাবে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, প্রোডাক্ট বিভাগের প্রধাম এ ই এম সাইদুর রহমান, ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকত আলী এবং হেড অব এক্সটারনাল কমিউনিক্যাশনস মুহাম্মদ হাসান।

বেগম মেহের আফরোজ বলেন, “ডিজিটাল বাংলাদেশ প্রয়াসের মূলে রয়েছে দেশের সকল জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা। এই লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে নিরলস ভাবে কাজ করে চলেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যেই প্রতি ১০ জনে ৬ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আমাদের এখন মূল লক্ষ্য হতে হবে ইন্টারনেট সেবার বাইরে রয়ে যাওয়া জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সকল সেবা তাঁদের দোরগড়ায় পৌঁছে দেয়া। এক্ষেত্রে গ্রামীণফোন, ফেরাটম গ্রুপ এবং সৃজনীর এই যৌথ উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে অসামান্য ভূমিকা পালন করবে।”

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল বাংলাদেশের উৎকর্ষের এই সময়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা শহুরে জীবনের সুযোগ সুবিধা গুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি।”

সৃজনী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ড. এম হারুন অর রশিদ বলেন, “বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে গতানুগতিক ব্যাংকিং সেবাসমূহ এখনো হাতের নাগালের বাইরেই রয়ে গেছে। বিশেষ করে সঞ্চয়, ঋণ গ্রহণ কিংবা বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় সেবার প্রাপ্তির সম্ভাবনা অপ্রতুল। ঋণ গ্রহণের প্রক্রিয়া সহজিকরণের সাথে উৎপাদনমূলক কর্মকান্ড সরাসরি সম্পর্কিত বলে মনে করে সৃজনী। বিশেষ করে স্মার্টফোন ডিভাইসের ক্ষেত্রে অর্থায়নের সুযোগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই যৌথ উদ্যোগের ফলে সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে তথ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে, ফলে কৃষি নির্ভর আর্থিক কর্মকান্ড কিংবা দারিদ্র বিমোচনের সাথে সরাসরি সম্পর্কিত কার্যক্রমকে করবে আরও গতিশীল।”

বিশেষ এই উদ্যোগ হতে পাওয়া অভিজ্ঞতা এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার রাশেদুল হাসান স্টালিন এবং প্রোডাক্ট লিড স্পেশালিষ্ট ও ডিভাইস ফাইন্যান্সিং প্রজেক্ট-এর ম্যানেজার কে এম রেজওয়ান শাকিল। অন্যান্যদের মাঝে ফেরাটম গ্রুপের পরিচালকবৃন্দ এবং সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের বক্তব্য তুলে ধরেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমিও সিরিজের নতুন ২ ফোন আনল শাওমি
নির্বাচিত

রেডমিও সিরিজের নতুন ২ ফোন আনল শাওমি

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
নির্বাচিত

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

প্লেস্টেশন ৫-এর স্পেসিফিকেশন জানালো সনি
প্রযুক্তি সংবাদ

প্লেস্টেশন ৫-এর স্পেসিফিকেশন জানালো সনি

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল
প্রযুক্তি পরামর্শ

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

ফেসবুক অ্যাকাউন্ট  নিরাপদ রাখতে সেটিংস পরিবর্তন করুন
নির্বাচিত

শিক্ষকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নজর রাখবে সরকার

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০১৯

গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সেবায় জিপি-সৃজনী-ফেরাটম গ্রুপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix