Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক শাওমি ব্র্যান্ডের নকল পণ্যে বাজার সয়লাব হয়ে উঠেছে। খোদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্রেতাদের নকল শাওমি অ্যাকসেসরিজ ও গ্যাজেট বিষয়ে সতর্ক করা হয়েছে।

গত নভেম্বরে শাওমির অভিযোগের ভিত্তিতে ভারতের দিল্লির পুলিশ একটি সুপারশপে অভিযান চালিয়ে দুই হাজারের বেশি নকল শাওমি পণ্য জব্দ করে।

এরই পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ক্রেতাদের অনুমোদিত স্টোর, ব্র্যান্ড ও অংশীদার আউটলেট থেকে শাওমি পণ্য ক্রয়ের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শাওমি অ্যাকসেসরিজ ও গ্যাজেট ক্রয়ের পরিকল্পনা থাকলে ছয়টি বিষয় ভালোভাবে যাচাই করে নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

শাওমি পণ্য ক্রয়ে যে ছয়টি বিষয় যাচাই করতে হবে, সেগুলো নিয়ে আজকের আয়োজন—

নিরাপত্তা কোড: শাওমির অনেক পণ্যে নিরাপত্তা কোড দেয়া থাকে। কাঙ্ক্ষিত পণ্যটি আসল কিনা, তা সহজে যাচাই করার সুবিধা দিতে এ নিরাপত্তা কোড ব্যবহার করা হয়। বিশেষত, শাওমির মি পাওয়ার ব্যাংক ক্রয়ের ক্ষেত্রে এ নিরাপত্তা কোড ব্যবহার করে পণ্যটি আসল না নকল, তা ‘mi.com’ থেকে যাচাই করে নেয়া যাবে।

প্যাকেজিং ও রিটেইল বক্স: সাধারণত আসল এবং নকল পণ্যের প্যাকেজিং ও রিটেইল বক্সের মান অনেক আলাদা হয়। শাওমি অ্যাকসেসরিজ এবং গ্যাজেট ক্রয়ের আগে পণ্যটির প্যাকেজিং ও রিটেইল বক্স ভালোভাবে পরখ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। প্যাকেজিং বা রিটেইল বক্স দুর্বল কিংবা আগে খোলা হয়েছে মনে হলে পণ্যটি নকল হওয়ার সম্ভাবনা বেশি। যেসব আউটলেটে এ ধরনের পণ্য মিলবে, সেখান থেকে কাঙ্ক্ষিত পণ্যটি না কেনার পরামর্শ দেয়া হয়েছে। শাওমি পণ্যের প্যাকেজিং ও রিটেইল বক্স বৈধ কিনা, তা যাচাইয়ের জন্য ক্রেতাদের ‘মি হোম কিংবা মি স্টোর’ ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

এমআই লোগো: বহুজাতিক প্রত্যেকটি ব্র্যান্ডের পণ্যের গায়ে লোগো বসানো থাকে। শাওমির সব ধরনের পণ্যেও তাদের লোগো ব্যবহার করা হয়। তবে পণ্য ক্রয়ের আগে যাচাই করে নিতে হবে কাঙ্ক্ষিত পণ্যটির লোগো প্রকৃত কিনা। শুধু ভারতেই নয়; বাংলাদেশের বাজারেও শাওমির নকল পণ্যের ছড়াছড়ি। কাজেই স্মার্টফোন কিংবা শাওমির ব্র্যান্ডের অন্য কোনো অ্যাকসেসরিজ ও গ্যাজেট ক্রয়ের ক্ষেত্রে ডিভাইসের গায়ে থাকা লোগোটি প্রকৃত কিনা, তা যাচাই করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ডিভাইস সম্পর্কে সন্দেহ হলে আসল কিনা, তা ‘mi.com’ ভিজিট করে নিশ্চিত হওয়া যাবে।

অ্যাপ যাচাই: শাওমির স্মার্ট ব্যান্ড ও অন্যান্য স্মার্ট ডিভাইসে শাওমির স্মার্টফোন অ্যাপ যথাযথভাবে কাজ করবে। অর্থাৎ শাওমির সব অনুমোদিত ফিটনেস পণ্যেই প্রতিষ্ঠানটির স্মার্টফোন অ্যাপ কাজ করবে। যদি কোনো ফিটনেস ব্র্যান্ড বা অন্য অ্যাকসেসরিজে শাওমির স্মার্টফোন অ্যাপ যথাযথভাবে কাজ না করে, তাহলে সে পণ্যটি নকল হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে নিরাপত্তা কোড দিয়ে ‘mi.com’ অধিকতর যাচাইয়ের মাধ্যমে পণ্যটি আসল না নকল, তা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।

লি-পলি: শাওমির সব গ্যাজেটের পণ্যের ব্যাটারিতে ‘লি-পলি’ লেখা সাইন দেয়া থাকে। অর্থাৎ কোনো শাওমির পণ্যের ব্যাটারির গায়ে এ সাইন দেখা না গেলে কিংবা যেনতেনভাবে সাইনটি দেখা গেলেও তা নকল পণ্য বলে ধরে নিতে হবে। এ ধরনের ব্যাটারির ক্ষেত্রে গ্যাজেটের কার্যক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায়। অবশ্য শাওমির কিছু গ্যাজেটে ‘লি-আয়ন’ লেখা সাইনও দেখা যায়। এর অর্থ হলো ব্যাটারিটি শাওমির তৈরি নয়; তবে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা।

ইউএসবি কেবল: শাওমি ব্র্যান্ডের ইউএসবি কেবল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সাধারণত ইউএসবি কেবলে বিশেষ কোনো নিরাপত্তা কোড বা আসল পণ্য বলে চিহ্নিত করা যায়, এ রকম কোনো চিহ্ন ব্যবহার করা হয় না। তবে নকল ইউএসবি কেবল সহজে ভেঙে ফেলা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া শাওমির অনুমোদিত স্টোর থেকে এ ধরনের কেবল ক্রয়ে নকল পণ্য পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে। সূত্র: গ্যাজেটস নাউ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ
প্রযুক্তি সংবাদ

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ

এভিটা এসেন্টিয়াল ১৪: লো বাজেটের পারফেক্ট ল্যাপটপ
নির্বাচিত

এভিটা এসেন্টিয়াল ১৪: লো বাজেটের পারফেক্ট ল্যাপটপ

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ
প্রযুক্তি সংবাদ

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

টানা ৬ ঘণ্টা পাবজি খেলায় মৃত্যু হলো কিশোরের
গেম

টানা ৬ ঘণ্টা পাবজি খেলায় মৃত্যু হলো কিশোরের

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা
প্রযুক্তি বাজার

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস
কিভাবে করবেন

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন...

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০১৯

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!

Techzoom.TV |
TechzoomTV