Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ স্মার্টফোনে কাটান ভারতীয়রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 December 2019
কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ স্মার্টফোনে কাটান ভারতীয়রা
Share on FacebookShare on Twitter

মানুষের প্রাত্যহিক জীবনে স্মার্টফোন আসক্তি নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা রয়েছে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মানুষের দেহ-মনের জন্য ভীষণ ক্ষতিকর। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মস্থলে এর নেতিবাচক প্রভাব দেখা যায়। ব্যতিক্রম নন ভারতীয়রাও। দিন দিন তাদের মধ্যেও স্মার্টফোনের ব্যবহার রীতিমতো আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে। চীনা টেক জায়ান্ট ভিভো ও সাইবারমিডিয়া রিসার্চের (সিএমআর) এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয়রা তাদের কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ সময় স্মার্টফোনে কাটিয়ে দেন এবং সিংহভাগই বিশ্বাস করেন, এ ধরনের প্রবণতা তাদের দেহ-মনের জন্য ক্ষতিকারক। এর পরও তারা স্মার্টফোনের আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না। খবর এনডিটিভি ও ইকোনমিক টাইমস।

বিভিন্ন শ্রেণী-পেশার দুই হাজার ভারতীয়র মধ্যে স্মার্টফোনের ব্যবহার নিয়ে যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে সিএমআর ও ভিভো। তাদের মধ্যে ৩৬ শতাংশ নারী ও ৬৪ শতাংশ পুরুষ। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে একজন ভারতীয় নারী কিংবা পুরুষ তার কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ স্মার্টফোনে কাটিয়ে দেন। সেই হিসাবে একজন ভারতীয় প্রতি বছর সব মিলিয়ে ১ হাজার ৮০০ ঘণ্টা নিজেকে স্মার্টফোনের স্ক্রিনে আবদ্ধ রাখেন। তারা স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে ভীষণ পছন্দ করেন। জরিপে অংশ নেয়া অর্ধেকের বেশি ভারতীয় জানিয়েছেন, তারা কখনই স্মার্টফোনে চালু থাকা ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটারের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেরিয়ে আসেন না বা লগ-আউট করেন না। এবং তারা কেউই স্মার্টফোন ছাড়া পুরো একটি দিন কাটিয়ে দেয়ার কথা চিন্তাও করতে পারেন না। জরিপে অংশ নেয়া ৩০ শতাংশের বেশি ভারতীয় স্মার্টফোন আসক্তির জের ধরে মাসে একাধিকবার প্রিয়জনদের সঙ্গে দেখা করা থেকে নিজেকে বিরত রাখেন।

ভারতীয়দের মধ্যকার এমন স্মার্টফোনপ্রীতি রীতিমতো আসক্তির পর্যায়ে পৌঁছে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ আসক্তি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। রাত জেগে স্মার্টফোনে বুঁদ হয়ে থাকায় কমছে কর্মক্ষমতা। কর্মস্থলেও স্মার্টফোনে আঙুলের ছোঁয়া বাড়িয়ে তুলছে আর্থিক ক্ষতি। বাড়ছে একাকিত্বে ভোগা মানুষের সংখ্যা। বাড়ছে বিষণ্নতা। বিঘ্ন ঘটছে সাবলীল সামাজিক জীবনে। জরিপে অংশগ্রহণকারী চারজনের মধ্যে তিনজন ভারতীয় মনে করছেন, স্মার্টফোন আসক্তি তাদের সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে। এর পরও তারা স্মার্টফোন আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না।

এ বিষয়ে সিএমআরের ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান প্রভুরাম বলেন, স্মার্টফোনের প্রতি ভারতীয়রা ভীষণ রকম নির্ভরশীল, এটা এ প্রতিবেদন থেকে স্পষ্ট হয়েছে। দিন দিন এ নির্ভরশীলতা বাড়ছে। তবে এটা স্বাস্থ্য সুরক্ষার জন্য বড় একটি হুমকি। ব্যক্তিগত ও কর্মজীবনে ভালো থাকতে এ আসক্তি কমিয়ে আনা জরুরি। মানুষকে বুঝতে হবে, হাতে থাকা স্মার্টফোনটি কখন সুইচড-অফ করতে হবে।

ভিভো ইন্ডিয়ার ডিরেক্টর অব ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিপুণ মারওয়া বলেন, বর্তমান প্রজন্ম ইন্টারনেট সম্প্রসারণের যুগে জন্ম নিয়েছে। তাদের ধ্যান-জ্ঞান ইন্টারনেটকেন্দ্রিক। কোনোভাবেই তাদের ইন্টারনেট বিমুখ করা সম্ভব নয়। তবে আসক্তি এড়াতে সচেতনতা বাড়াতে হবে। দিনের নির্দিষ্ট কিছু সময় ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বরাদ্দ রাখলে আসক্তি অনেকটাই কমে আসবে। সাশ্রয় হবে কর্মঘণ্টা। উৎপাদনশীলতার অপচয় কমিয়ে আর্থিক লোকসান কমানোও সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেম টার্বো ২.০ ফিচার নিয়ে আসছে রেডমি
গেম

গেম টার্বো ২.০ ফিচার নিয়ে আসছে রেডমি

সাবমেরিন ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি স্বাভাবিক
টেলিকম

সাবমেরিন ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি স্বাভাবিক

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন
নির্বাচিত

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন

ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার যত কারণ
প্রযুক্তি সংবাদ

ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার যত কারণ

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩
প্রযুক্তি সংবাদ

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান
কিভাবে করবেন

অজানা ৩০টি ফিচারে সাজানো উইন্ডোজ ১১: আপনি কতটা কাজে লাগাচ্ছেন?

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 December 2019

কর্মঘণ্টার এক-তৃতীয়াংশ স্মার্টফোনে কাটান ভারতীয়রা

Techzoom.TV |
TechzoomTV