Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Saturday, 11 January 2020
বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে রাজনৈতিক ইস্যু ও জনবিক্ষোভ দমনে ইন্টারনেট সেবা বন্ধের প্রবণতা বাড়ছে। যে কারণে আর্থিক ক্ষতির পরিমাণও বাড়ছে। গত বছর বিভিন্ন ইস্যু কেন্দ্র করে বারবার ইন্টারনেট সেবা বন্ধ করায় শুধু ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ১৩০ কোটি ডলারে পৌঁছেছে। একই বছর বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণ ৮০৫ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০১৫-১৬ সালের চেয়ে ২৩৫ শতাংশ বেশি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

বৈশ্বিক ইন্টারনেট ডাটা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের ‘দ্য গ্লোবাল কস্ট অব ইন্টারনেট শাটডাউন ইন ২০১৯’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে একাধিক ইস্যু কেন্দ্র করে বিভিন্ন সময় মোট ৪ হাজার ১৯৬ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেট সেবা বন্ধের আর্থিক ক্ষতি বিবেচনায় বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ এখন ভারত। ইন্টারনেট বন্ধের আর্থিক ক্ষতি বিবেচনায় প্রথম ও দ্বিতীয় শীর্ষ দেশ যথাক্রমে ইরাক ও সুদান। দেশ দুটিতে রাজনৈতিক ইস্যু কেন্দ্র হরহামেশাই সরকারের নির্দেশে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

টপ১০ভিপিএনের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ইস্যু কেন্দ্র করে ইন্টারনেট সেবা বন্ধ করা এখন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের সরকার রাজনৈতিক ইস্যু চাপা দেয়া, জনবিক্ষোভ ঠেকানো ও কোনো ইস্যু কেন্দ্র করে সাধারণ মানুষের সংগঠিত হওয়া ঠেকাতে দেশজুড়ে কিংবা নির্দিষ্ট অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে রাখছে।

সাম্প্রতিক সময় ভারতে সরকারের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধের ঘটনা বেড়েছে। গত মাসে জাতীয় নাগরিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশটিতে তীব্র বিক্ষোভ শুরু হয়। নরেন্দ্র মোদি সরকারের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিরোধ দ্রুত বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান বিক্ষোভ দমন এবং প্রতিরোধকারীরা যাতে সংগঠিত হতে না পারে, সেজন্য সরকারের নির্দেশে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। গত সপ্তাহেও দেশটির উত্তর প্রদেশের কমপক্ষে ১৮টি জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

টপ১০ভিপিএনের ‘দ্য গ্লোবাল কস্ট অব ইন্টারনেট শাটডাউন ইন ২০১৯’ শীর্ষ প্রতিবেদনের লেখক সিমন মিগলিয়ানো বলেন, সাম্প্রতিক সময় ভারতে বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে ইন্টারনেট সেবা বন্ধের ঘটনা বেড়েছে। গত বছর দেশটিতে বিভিন্ন সময় কমপক্ষে ১০৬ বারের বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তবে ইন্টারনেট বন্ধের অনেক ঘটনাই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

২০১৮ সালের এপ্রিলে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন্স’-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০১২-১৭ সাল পর্যন্ত বিভিন্ন সময় ইন্টারনেট সেবা বন্ধে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ৩০৪ কোটি ডলার ছাড়িয়েছে। একই সময় ১৬ হাজার ৩১৫ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

রয়টার্স এর আগে ভারতের টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে জানায়, রাজনৈতিক ইস্যু কেন্দ্র করে বারবার ইন্টারনেট সেবা বন্ধ করায় দেশটির সেলফোন অপারেটরগুলো প্রতি ঘণ্টায় ২ কোটি ৪৫ লাখ রুপি (৩ লাখ ৫০ হাজার ডলার) রাজস্ব লোকসান দিচ্ছে।

ভারত সরকার নতুন নাগরিকত্ব আইন সংসদে পাস করার তিন সপ্তাহের মাথায় দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান এ বিক্ষোভ ঠেকাতে দেশটির সরকার হাজারো কৌশল অবলম্বন করেছে। এর মধ্যে অন্যতম হলো সংক্ষিপ্ত নির্দেশে দ্রুততম সময়ে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা। কারণ দেশটির সাধারণ মানুষ নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় সংগঠিত হতে ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকের মতো সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলো ব্যাপক পরিসরে ব্যবহার করছে। রাজনৈতিক ইস্যু কেন্দ্র করে ভারত সরকারের ধারাবাহিকভাবে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত মুক্ত ইন্টারনেট নিয়ে কাজ করাদের তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে আপাতত অফিস খুলছে না ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ধীরগতির হতে পারে ফেসবুকের শেয়ারিং

কর্মীদের হোম অফিসের আসবাব কিনতে অর্থ দিচ্ছে গুগল
নির্বাচিত

কর্মীদের হোম অফিসের আসবাব কিনতে অর্থ দিচ্ছে গুগল

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
প্রযুক্তি সংবাদ

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’
নির্বাচিত

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2020

বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV