Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ লাখ ডলার অনুদান দিয়ে সমালোচিত জেফ বেজোস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 16 January 2020
৭ লাখ ডলার অনুদান দিয়ে সমালোচিত জেফ বেজোস
Share on FacebookShare on Twitter

টানা কয়েক মাস ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল। এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ হেক্টর বনভূমি পুড়েছে ও মারা গেছে শতকোটির বেশি পশুপাখি। দাবানলে পুড়ে ২৯ জনের মৃত্যুও হয়েছে। দেশটিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিশ্বের বহু নামিদামি মানুষ। এবার সে তালিকায় নাম লেখালেন বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। অ্যামাজনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৬ লাখ ৯০ হাজার ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিট সম্পদের তুলনায় সামান্য অনুদান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেফ বেজোস। খবর সিএনবিসি।

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার ঘোষণা দিয়ে জেফ বেজোস তার ইনস্টাগ্রামে লেখেন, অস্ট্রেলিয়ার মানুষ স্মরণকালের সংকটপূর্ণ সময়ের সঙ্গে লড়াই করছে, যা আমাদের হূদয় ছুঁয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অন্যান্য সেবা সহায়তা দিতে অ্যামাজন ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) অনুদান দিচ্ছে।

ফোর্বসের তথ্যমতে, বেজোসের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৬৭০ কোটি ডলার। তার মালিকানাধীন অ্যামাজনের বাজারমূলধন ৯৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। সে হিসেবে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অ্যামাজনের পক্ষ থেকে যে আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে, তা খুবই নগণ্য বলে সমালোচনা করছেন অনেকে।

অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করা একটি দলের পক্ষ থেকে জানানো হয়, জেফ বেজোসের চেয়ে কম সম্পদশালী হয়েও অনেকে নিজেদের পকেট থেকে তার চেয়ে বেশি আর্থিক অনুদান দিয়েছেন। বিশ্বের অনেক তারকা ও ব্যবসায়ী যারা অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অংকের অর্থ সহায়তা দিয়েছেন, তাদের একজন মার্ভেল তারকা ক্রিস হেমসওয়ার্থের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৬০ লাখ ডলার। অথচ তিনিও অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের অ্যামাজনের সমান অর্থ সহায়তা দিয়েছেন। অন্যদিকে সংগীতশিল্পী পিংক ফোর্বসকে জানান, তার নিট সম্পদের পরিমাণ ৫ কোটি ৭০ লাখ ডলার। তিনি ৫ লাখ ডলার অনুদান দিয়েছেন।

গত বছরের শেষ দিকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই তাদের নিজ নিজ টুইটার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তাদানের ঘোষণা দিয়েছিলেন। তবে তারা কী পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন, তা নিয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
নির্বাচিত

আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি নিয়ে প্রশ্ন

আপডেট পেলো শাওমি রেডমির দুই মডেল
প্রযুক্তি সংবাদ

আপডেট পেলো শাওমি রেডমির দুই মডেল

স্মার্ট টিভি আনছে নকিয়া
নির্বাচিত

স্মার্ট টিভি আনছে নকিয়া

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো
নির্বাচিত

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো

শুরু হল দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০
ই-কমার্স

শুরু হল দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০

Load More

ট্রেন্ডিং টপিক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2020

৭ লাখ ডলার অনুদান দিয়ে সমালোচিত জেফ বেজোস

Techzoom.TV |
TechzoomTV