Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 January 2020
আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন দিক ও দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক ফাইভজি সম্পর্কে তুলে ধরতে গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছিল তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মেলা শেষ হচ্ছে আজ। মেলায় ফাইভজির মাধ্যমে প্রযুক্তি খাতে যেসব উন্নয়ন আনা যেতে পারে, সেগুলো তুলে ধরা হয়েছে।

দেশী-বিদেশী ৮২টি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়নে নিজেদের প্রযুক্তি প্রদর্শন করছে প্রতিষ্ঠান।

তিনদিনের এ মেলায় বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়ালিটির (এআর) অভিজ্ঞতাও পাচ্ছেন দর্শনার্থীরা। এআর প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে প্রদর্শনীতে। দর্শনার্থীর হাতে দেয়া একটি কিউব নাড়াচাড়া করলে চোখে দেয়া ভিআর হেডসেটে তার প্রতিফলন দেখা যায়।

জাপানভিত্তিক প্রোগ্রামিং ও প্রকৌশল স্কুল স্টেমনের স্টলে দেখা গেছে খুদে দর্শনার্থীদের বেশ ভিড়। সেখানে দেখানো হয়েছে শিশুদের বানানো বেশ কয়েকটি লেগো রোবট। এ রোবটগুলো শিশুরা নিজেরা তৈরি করে প্রোগ্রাম করছে।

প্রজেক্টটির কো-অর্ডিনেটর টি এম ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা শিশুদের রোবোটিকস ও প্রোগ্রামিং শেখাই। প্রথমে ইংরেজি মিডিয়ামের স্কুলের শিশুদের নিয়ে শুরু করেছিলাম। এখন আমরা ইংরেজি-বাংলা দুই মাধ্যমেই শেখাই। আমাদের দুটো শাখা রয়েছে। বর্তমানে আমাদের ৩০-এর বেশি ছাত্রছাত্রী আছে।’

প্রদর্শনীতে ফাইভজির বহুমাত্রিক ব্যবহারের প্রটোটাইপ দেখিয়েছে এরিকসন। তাদের স্টলে ক্লাউড কন্ট্রোল ব্যালান্সিং রোবটসহ ভবনের থ্রিডি ডিজাইন, অগমেন্টেড রিয়ালিটি, ড্রোনের মাধ্যমে চাষাবাদ ব্যবস্থা, গ্লোবাল ম্যানুফ্যাকচারিংসহ আরো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

তিনদিনের এ আয়োজনে ‘মানবসম্পদ উন্নয়ন ও ডিজিটাল দক্ষতা’, ‘ডিজিটাল ডাকঘর উদ্যোক্তা সম্মেলন’, ‘ডিজিটাল অর্থনীতি: শিল্প ও বাণিজ্যে ডিজিটাল প্রযুক্তি’, ‘উদ্ভাবক ও উদ্যোক্তা: ভবিষ্যৎ বাংলাদেশের চাবিকাঠি’, ‘উন্নত সেবা প্রদানে ডিজিটাল সরকার’, ‘স্যাটেলাইট কমিউনিকেশন এবং ডিজিটাল ব্রডকাস্টিং: প্রেক্ষিত বাংলাদেশ’, ‘টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে ডিজিটাল প্রযুক্তি’, ‘বিগ ডাটা এবং ক্লাউড’, ‘একুশ-পরবর্তী ডিজিটাল বাংলাদেশ চতুর্থ শিল্প বিল্পব এবং সোসাইটি ৫.০’, ‘তারুণ্যের উন্নয়নে নিরাপদ ইন্টারনেট’ ও ‘আইওটি, এমটুএম, ব্লকচেইন’ বিষয়গুলোর ওপর সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
লিড স্টোরি

বৈধ-অবৈধ কোনো মোবাইল বন্ধ হবে না: টেলিযোগাযোগমন্ত্রী

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ

ধান শুকানোর নতুন যন্ত্র, খরচ কম
প্রযুক্তি সংবাদ

ধান শুকানোর নতুন যন্ত্র, খরচ কম

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
প্রযুক্তি সংবাদ

ব্যাটারি ব্যাকআপের জন্য সেরা ৬ টি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2020

আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা

Techzoom.TV |
TechzoomTV