Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” এর সম্প্রতি প্রাপ্ত অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ডটি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২০ জানুয়ারি ২০২০ সোমবার মন্ত্রী সভার বৈঠকে অ্যাওয়ার্ডটি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি । এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এই অর্জনে অত্যন্ত আনন্দিত হন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের আন্তর্জাতিক পুরস্কার দেশের সকলকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের আইসিটি খাতকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী সকলকে অভিনন্দন জানান।

এর আগে ১৪ জানুয়ারি, ২০২০ মঙ্গলবার আগারগাঁও-এ আইসিটি টাওয়ারের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ iDEA প্রকল্প কর্তৃক অর্জিত আন্তর্জাতিক অ্যাওয়ার্ডটি পাওয়ায় সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। গত ১২ নভেম্বর ২০১৯ মালয়েশিয়ায় 2019 ASOCIO-PIKOM DIGITAL SUMMIT-এ অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড পায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”। তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহৎত্তম সংগঠন “এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)” আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে আইসিটি খাতে বিশেষ অবদানের জন্য এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করে।

“স্টার্টআপ বাংলাদেশ” ব্যানার নিয়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে iDEA প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত ২৬ জুলাই ২০১৮ তারিখে উদ্বোধন করেন “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি”। তাঁরই সুপরামর্শ ও সঠিক নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আইসিটি খাতে প্রশিক্ষণ ও মেন্টরিং এর মাধ্যমে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরিসহ ফান্ডিং, লিগ্যাল সাপোর্ট, গ্রুমিং এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রকল্পটি যার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করে।

এরই মধ্যে ১২৬ টি স্টার্টআপকে ফান্ডিং করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। আর্থিক সহায়তার ক্ষেত্রে প্রি-সিড স্টেজে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হচ্ছে করা হবে বলে জানান আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশ- iDEA প্রকল্পের কমিউনিকেশন কনসালটেন্ট সোহাগ চন্দ্র দাস। উদ্ভাবন-কেন্দ্রিক অর্থনীতির উন্নয়ন ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রাখার জন্য একটি জাতীয় উদ্যোক্তা প্লাটফর্ম তৈরি এবং এর সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার জোরালোভাবে কাজ করছে। এরই মধ্যে গত ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখের মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশের ১ম সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি “স্টার্টআপ বাংলাদেশ”। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হবার পরে স্টার্টআপদেরকে মূল্যায়নের প্রেক্ষিতে সীড এবং গ্রোথ রাঊন্ডে যথাক্রমে সর্বোচ্চ ১ কোটি এবং ৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে এই কোম্পানি ভূমিকা রাখবে।

অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড এর মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়ায় অ্যাসোসিও, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং অ্যাসোসিও অ্যাওয়ার্ড নির্বাচন কমিটি’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়া এর পরিচালক সৈয়দ মজিবুল হক।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি পরামর্শ

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

ইনস্টাগ্রামে নতুন যে সুবিধা আসছে
নির্বাচিত

ইনস্টাগ্রামে নতুন যে সুবিধা আসছে

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

আইফোন 16 সিরিজের ছবি অনলাইনে ফাঁস
প্রযুক্তি সংবাদ

আইফোন তৈরিতে ফের চীনমুখী হচ্ছে অ্যাপল

প্রযুক্তির দ্বারা ‘প্রকৃতির ভাষা’ হরণ!
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির দ্বারা ‘প্রকৃতির ভাষা’ হরণ!

মোবাইল চুরির আগে ও পরে
প্রযুক্তি সংবাদ

মোবাইল চুরির আগে ও পরে

Load More

ট্রেন্ডিং টপিক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix