Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডএবল ডিভাইসে অ্যাপলের আরেক পেটেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 6 February 2020
ফোল্ডএবল ডিভাইসে অ্যাপলের আরেক পেটেন্ট
Share on FacebookShare on Twitter

আইফোনের ফোল্ডএবল সংস্করণ আনার পরিকল্পনা নিয়ে যথেষ্টই মাথা খাটাচ্ছে অ্যাপল, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে পেটেন্টের জন্য করা প্রতিষ্ঠানের আরেকটি আবেদন থেকে সে ধারণাই মিলছে।

পেটেন্ট নকশায় ডিভাইসটিতে উদ্ভাবনী কব্জার ইঙ্গিত পাওয়া গেছে। নতুন এই কব্জার কারণে পর্দায় ভাঁজ পড়বে না বলে ধারণা করা হচ্ছে– খবর বিবিসি’র।

পেটেন্ট থেকে ধারণা করা হচ্ছে অ্যাপলের ডিভাইসটি পুরোপুরি ভাঁজ হবে না। ভেতরে কিছুটা ফাঁকা জায়গা থেকে যাবে, যা পর্দায় ভাঁজ ফেলবে না।

২০১৯ সালে ফোল্ডএবল স্মার্টফোন এনেছে হুয়াওয়ে, স্যামসাং এবং লেনোভো।

“ঝুঁকি এড়িয়ে প্রযুক্তির দিকে এগোনোর ইতিহাস রয়েছে অ্যাপলের এবং প্রতিষ্ঠানটি তখনই বাজারে নিজেদের পণ্য আনে যখন তারা মনে করে কোনো প্রযুক্তি যথেষ্ট পরিণত হয়েছে বা এটি এমনভাবে ব্যবহার করা যাবে যা পণ্যে অর্থবহ পরিবর্তন আনবে,” বলেন বিশ্লেষক বেন উড।

“সন্দেহ ছিলো কয়েক বছর ধরে গোপনে হয়তো নমনীয় পর্দা নিয়ে কাজ করছে অ্যাপল এবং এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয় যে তারা ব্যতিক্রমী কিছু করতে চাইছে।”

ফোল্ডএবল ডিভাইস নিয়ে পাঁচ বছরে আরও বেশ কিছু পেটেন্ট করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

কব্জার নকশার কারণে “অ্যাপলের ডিভাইসটি ভাঁজ করলে প্রথম ও দ্বিতীয় অংশের মাঝে যথেষ্ট ফাঁকা থাকবে,” যোগ করেন বেন।

ফোল্ডএবল ডিভাইসের পর্দায় ভাঁজ ফেলা বন্ধ করতে প্রথম পদক্ষেপ দেখা গেছে মোটোরলা রেজর ফোনে। উদ্ভাবনী নকশার কারণে ডিভাইসটির পর্দা কাপড়ের মতো সব কোণা থেকে টান দিয়ে সমতল রাখা হয়।

এরপরও অনেক পর্যালোচকের দাবি ডিভাইসটি বন্ধ করা হলে পর্দায় ভাঁজের দাগ আসে।

চলতি মাসেই স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে সেপ্টেম্বর থেকে শুরু করে প্রায় চার লাখ ফোল্ডএবল গ্যালাক্সি ফোল্ড বিক্রি করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য ছিলো পাঁচ লাখের বেশি। ফেব্রুয়ারিতে নতুন আরেকটি ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

সামনের সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অন্যান্য প্রতিষ্ঠানও ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নুবিয়া জেড৬০এস প্রো ফোনের স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

নুবিয়া জেড৬০এস প্রো ফোনের স্পেসিফিকেশন

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

ভাতা ও উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১% মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট
ছাড় ও অফার

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১% মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট

অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বৈঠক
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বৈঠক

থ্রিডি স্মার্ট ডোর লক, পরিচিত মুখ ছাড়া দরজা খুলবেই না
প্রযুক্তি সংবাদ

থ্রিডি স্মার্ট ডোর লক, পরিচিত মুখ ছাড়া দরজা খুলবেই না

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 February 2020

ফোল্ডএবল ডিভাইসে অ্যাপলের আরেক পেটেন্ট

Techzoom.TV |
TechzoomTV