Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিগত উদ্ভাবনের যুগে সেলফোনে নিত্যনতুন ফিচার বা সুবিধা যুক্ত হচ্ছে। গত বছর আইফোন ১৪ সিরিজ উন্মোচনের মাধ্যমে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহারের সুবিধাটি প্রকাশ্যে আনে অ্যাপল। আইওএস ডিভাইসের পর এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শিগগিরই এ ফিচার যুক্ত হতে যাচ্ছে। স্যাটেলাইট ফোন ফার্ম ইরিডিয়ামের সঙ্গে নতুন চুক্তি করেছে চিপ জায়ান্ট কোয়ালকম। ফলে চলতি বছর শেষে প্রিমিয়াম স্মার্টফোনগুলোয় স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। খবর বিবিসি।

ফিচারটির চালু হলে যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব জায়গায় স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে মেসেজ আদান-প্রদান করা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে এখন অধিকাংশ প্রতিষ্ঠানই কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে।

এ চুক্তির মাধ্যমে বিশ্বের লাখ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে। এজন্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে হবে না। তবে ফিচারটি চালুর সক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকবে।

অন্যদিকে ব্রিটিশ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বুলিট প্রথম নিজস্ব স্যাটেলাইট পরিষেবা চালু করে এবং এর মাধ্যমে অ্যাপলকে ছাড়িয়ে যায়। তবে এটি শুধু জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে ব্যবহার করা যায়। ইরিডিয়ামই প্রথম স্যাটেলাইট ফোন সিস্টেম প্রকাশ করে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি পৃথিবীর নিম্নকক্ষপথে প্রথম স্যাটেলাইট উেক্ষপণ করে। ২০১৯ সালে ৭৫টি স্যাটেলাইটের নেটওয়ার্ক সম্পন্নও করে। স্যাটেলাইটগুলো পৃথিবী পরিভ্রমণ করে এবং পৃথিবী থেকে ৪৮৫ মাইল বা ৭৮০ কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করে। এগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তথ্য আদান-প্রদানেও সক্ষম।

কোয়ালকম জানায়, প্রথম পর্যায়ে স্ন্যাপড্রাগন স্যাটেলাইট ফিচারটি প্রতিষ্ঠানটির প্রিমিয়াম চিপসেটে যুক্ত করা হবে। বাজেট ডিভাইসে এটি চালুর সম্ভাবনা কম। পর্যায়ক্রমে ট্যাবলেট, ল্যাপটপ এমনকি গাড়িতেও এ সংযোগ ব্যবহারের সুবিধা যুক্ত করা হবে।

পাশাপাশি এটি এমন একটি সেবায় পরিণত হবে যেটি জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে না। তবে এটি ব্যবহারে গ্রাহকদের অর্থ ব্যয় করতে হবে।

সেলফোন কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট কানেক্টিভিটিকে ভবিষ্যৎ পথ হিসেবে গণ্য করা হয়। কেননা যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে এ সুবিধা যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। প্রত্যন্ত ও রিমোট অঞ্চলে এটি বেশি সহায়ক হবে। ইলোন মাস্কের স্টারলিংক এরই মধ্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক কভারেজ দিতে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহার করছে।

কেবল বা ফাইবার কানেকশনের তুলনায় স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশন দ্রুতগতির ও বিশ্বাসযোগ্য হলেও এর ব্যয় বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে
নির্বাচিত

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে

৫জির আইফোনে অ্যানটেনা জোড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

৫জির আইফোনে অ্যানটেনা জোড়াচ্ছে অ্যাপল

বিশ্বের প্রথম রোটেটিং ট্রিপল ক্যামেরার ফোন
নির্বাচিত

বিশ্বের প্রথম রোটেটিং ট্রিপল ক্যামেরার ফোন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
প্রযুক্তি সংবাদ

বিনা খরচে অ্যাপস তৈরির প্রশিক্ষণ দেবে সরকার

মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই চালুর পরীক্ষা সফল
টেলিকম

তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে জরিমানা: বিটিআরসি

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের
টেলিকম

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের

Load More

ট্রেন্ডিং টপিক

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
নির্বাচিত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ
ই-কমার্স

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জানুয়ারি ২০২৩

অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ

Techzoom.TV |
TechzoomTV