Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্লাউড স্টোর চালু করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
ক্লাউড স্টোর চালু করলো গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল রুপান্তর ঘটাতে “ক্লাউড স্টোর” চালু করেছে গ্রামীণফোন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে অনুষ্ঠেয় বেসিস সফট এক্সপো ২০২০- এ ‘গ্রামীণফোন ক্লাউড স্টোর’ নামের এ প্ল্যাটফর্মটি উন্মোচন করেছে।

আধুনিকায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণফোনের ধারাবাহিক প্রচেষ্টার ফলাফল এটি । গ্রামীণফোনের ক্লাউড স্টোর একটি অনলাইন মার্কেটে প্লেস, যা বাংলাদেশের ওয়ান-স্টপ সাস (সফটওয়্যার-এজ-এ-সার্ভিস) প্ল্যাটফর্ম হিসেবে প্রথম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মুশফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন। এছাড়া, গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অধিকাংশ এসএমই এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ম্যানুয়ালি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। ৪ লাখ ৫০ হাজারেরও বেশি এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমকে অ্যানালগ থেকে ডিজিটালে রুপান্তরিত করার চেষ্টা করছে। অন্যদিকে, ২ লাখ ৫০ হাজারেরও বেশি দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছে এবং তাদের পণ্যগুলোকে ব্যবসায়িকভাবে বাজারে নিয়ে আসার ক্ষেত্রে অংশীদার হিসেবে একটি ক্লাউড ভিত্তিক গো-টু-মার্কেট সহায়তা করছে গ্রামীণফোন।

প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়নে, গ্রামীণফোন তাদের গ্রাহকদের গ্রামীণফোন ক্লাউড স্টোরের মাধ্যমে বিস্তৃত পরিসরের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও সংশ্লিষ্ট সেবা প্রদান করবে। এই প্ল্যাটফর্মটি সফটওয়্যার/ অ্যাপ্লিকেশন সল্যুশন প্রদানকারী ও ব্যবহারকারীদের একটি প্লাটফর্মে যুক্ত করবে।

এটি একটি একক প্ল্যাটফর্ম হবে, যা বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও সেবার বিক্রয় এবং বিতরণ সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে তুলতে সাহায্য করবে। এখানে অন্তর্ভুক্ত থাকবে অ্যাগ্রিগেশন, ক্যাটালগিং, প্রভিশনিং, অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি, অডিটিং, মনটরিং, মিটারিং, বিলিং, অ্যাডমিনিসট্রেটিং ও ইউজার সাপোর্ট।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন বলেন, ‘গ্রামীণফোন ক্লাউড স্টোর আমাদের বিজনেস টু বিজনেস (বিটুবি) গ্রাহকদেরকে সহ-সম্পর্কের মাধ্যমে আরও ভালোভাবে সেবা দেয়ার জন্য একটি আকর্ষণীয় সুযোগ। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে, নানা ধরনের উদ্ভাবনের যাত্রায় ক্লাউড স্টোরটি প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা বৃদ্ধি ও সমৃদ্ধিতে সহায়তা করবে।’

বেসিসের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মুশফিকুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযুক্তিগত বিপ্লবে সহায়তা করছে ক্লাউড কম্পিউটিং। একটি ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন সহজেই সফটওয়্যার এবং পরিসেবাগুলোতে ডাটা ব্যাকআপ থেকে শুরু করে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় আরও বেশি দক্ষতা অর্জন করতে পারবে। গ্রামীণফোন ক্লাউড স্টোর ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের প্রবৃদ্ধি বাড়াতে, ব্যয় কমিয়ে আনতে, সুরক্ষিত ডেটা ব্যাকআপ বজায় রাখতে, সময় বাঁচাতে এবং অন্যান্য আরো সেবামূলক কাজে সহায়তা করতে পারে।’

গ্রামীণফোনের ক্লাউড স্টোর অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে, যাতে করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কোন সমস্যার সম্মুখীন হলে তা দ্রুত সমাধান সম্ভব হয়। গ্রামীণফোন ক্লাউড স্টোরে কেউ কোন সমস্যার সম্মুখীন হলে এর সমাধানের জন্য প্রতিষ্ঠানটি ৭ দিন ২৪ ঘন্টা সেবা প্রদান করবে।

Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাতের ছাপ ও দাগ থেকে সুরক্ষা দেবে ভিভো ওয়াই১৬
প্রযুক্তি সংবাদ

হাতের ছাপ ও দাগ থেকে সুরক্ষা দেবে ভিভো ওয়াই১৬

আসছে ফোল্ডিং আইফোন, ফক্সকনকে টেস্ট ইউনিট বানানোর নির্দেশ
নির্বাচিত

আসছে ফোল্ডিং আইফোন, ফক্সকনকে টেস্ট ইউনিট বানানোর নির্দেশ

অবশেষে লালগ্রহে পানির সন্ধান
প্রযুক্তি সংবাদ

অবশেষে লালগ্রহে পানির সন্ধান

খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের জন্য টেলিযোগাযোগ মন্ত্রীর ত্রান
প্রযুক্তি সংবাদ

খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের জন্য টেলিযোগাযোগ মন্ত্রীর ত্রান

পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি
প্রযুক্তি বাজার

পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি

চ্যাটজিপিটিতে শপিং ফিচার: বিজ্ঞাপনহীন, এআই-চালিত পণ্যের সুপারিশ
ই-কমার্স

চ্যাটজিপিটিতে শপিং ফিচার: বিজ্ঞাপনহীন, এআই-চালিত পণ্যের সুপারিশ

Load More

ট্রেন্ডিং টপিক

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

সাধারণত নতুন ফোন বাজারে আসার আগে পুরানো মডেলের...

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix