Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম ইনস্যুলেশন থিকনেসের ডিপ ফ্রিজ কিনে ঠকছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 February 2020
কম ইনস্যুলেশন থিকনেসের ডিপ ফ্রিজ কিনে ঠকছেন ক্রেতারা
Share on FacebookShare on Twitter

একটি আধুনিক ডিপ ফ্রিজে অপ্টিমাইজড বা সঠিক মাপের ইনস্যুলেশন থিকনেস থাকা প্রয়োজন। বেশি মুনাফার জন্য অনেকেই কম পুরুত্বের ইনস্যুলেশন ব্যবহার করেন। ফলে ফ্রিজার বা ডিপ ফ্রিজ টেকসই হয় না। কিন্তু নিজস্ব কারখানায় পারফেক্ট ইনস্যুলেশন থিকনেসের ফ্রিজার তৈরি করছে ওয়ালটন। এতে ওয়ালটন ফ্রিজার দ্রুত ঠান্ডা হয়, বিদ্যুৎ খরচও হয় কম। ফলে ওয়ালটন ডিপ ফ্রিজের চাহিদা ও বিক্রি বেড়েছে।

প্রকৌশলীদের মতে, ফ্রিজারের ইনস্যুলেশন থিকনেস বা পুরুত্ব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর উপর একটি রেফ্রিজারেটর বা ফ্রিজারের দীর্ঘস্থায়িত্ব নির্ভর করে। ফ্রিজারের ইনস্যুলেশন থিকনেস যদি সঠিক লেভেলে থাকে, তবে কম বিদ্যুৎ খরচেই এর ভিতরের অংশ দ্রুত ঠান্ডা হয়। আবার বিদ্যুৎ চলে গেলেও খাবার সতেজ থাকে দীর্ঘক্ষণ। এতে খাবারের গুণাগুণও অক্ষুন্ন থাকে।

ইলেকট্রনিক্স বাজার ঘুরে দেখা গেছে, ফ্রিজারের ইনস্যুলেশন থিকনেস সম্পর্কে ধারণা না থাকায় বেশিরভাগ বিক্রেতারা ক্রেতাদের বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে। রাজধানীর সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বাজার বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে আবাবিল ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ সোহেল বলেন, অনেক ব্র্যান্ডের ফ্রিজারে ইনস্যুলেশন থিকনেস অপ্টিমাইজড লেবেলের চেয়ে কম থাকে। সেসব বিক্রেতারা ফিজারের ভেতরে বেশি জায়গার যুক্তি দেখিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এমনকি সেসব ফ্রিজারে বিদ্যুৎও সাশ্রয় হয় বলে ক্রেতাদের মিথ্যা কথা বলে। সেই প্রতারণার ফাঁদে পরে অনেক ক্রেতা মানহীন ফ্রিজার কিনছেন।

ইনস্যুলেশন থিকনেসের সঠিক মাপ প্রসঙ্গে ওয়ালটন ফ্রিজ ডিজাইন বিভাগের অপারেটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশের জন্য একটি ফ্রিজারের ইনস্যুলেশন থিকনেস কমপক্ষে ৬৮ মিলিমিটার হওয়া জরুরি। এটিকেই অধিক কার্যকরী ইনস্যুলেশন থিকনেস হিসেবে বিবেচনা করা হয়। থিকনেস লেবেল এর চেয়ে কম হলে ফ্রিজের দীর্ঘস্থায়িত্ব যেমন কম হবে, তেমনি বিদ্যুৎ খরচও হবে বেশি।

ওয়ালটন ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন বাংলাদেশি মানুষের ব্র্যান্ড। সেজন্য আমরা সাশ্রয়ী দামে টেকসই ও এনার্জি এফিসিয়েন্ট পণ্য তৈরিতে বদ্ধ পরিকর। আর তাই ওয়ালটন ফ্রিজারে সর্বনিম্ন ৬৮ মিমি ইনস্যুলেশন থিকনেস ব্যবহার করা হচ্ছে। ফলে, ফ্রিজারের লোড বেশি থাকলেও ঠান্ডা হয় দ্রুত।

তিনি জানান, ওয়ালটন ফ্রিজারে ব্যবহৃত হচ্ছে কপার কন্ডেন্সার এবং হায়ার কো-ইফিশিয়েন্স পারফরর্মেন্স (সিওপি) কম্প্রেসর। ফলে ওয়ালটন ফ্রিজার অধিক বিদ্যুৎ সাশ্রয়ী এবং খুব কম ভোল্টেজে চলে। তাছাড়া, মেটাল বটম শীট ব্যবহার করায় ইঁদুর বা পোকামাকড় ওয়ালটন ফ্রিজারের ক্ষতি করতে পারে না। ন্যানো হেলথকেয়ার প্রযুক্তির ওয়ালটন ফ্রিজারে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট আর৬০০এ রেফ্রিজারেন্ট। এসব কারণে দেশের বাজারে ওয়ালটন ফ্রিজার এখন সবচেয়ে বেশি চলে।

ওয়ালটন ফ্রিজ গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার জানান, আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত-ইউটিএস টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজার বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটনের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ওয়ালটনের পণ্য সিবি, আরওএইচএস, আরইএসিএইচ, ইএমসি, এসএএসও, ইএসএমএ, জি-মার্ক ইত্যাদি আন্তর্জাতিক টেস্টে উত্তীর্ণ এবং সার্টিফিকেট পেয়েছে। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশের ফ্রিজ বাজারে প্রায় ৭৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে ওয়ালটনের। এছাড়া গত বছরের ডিসেম্বরে ষষ্ঠবারের মতো দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদাস্বরূপ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ওয়ালটন।

ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর শহীদুজ্জামান রানা জানান, বর্তমানে বাজারে রয়েছে ১৪৬ লিটার থেকে ৩০০ লিটার পর্যন্ত ১১ মডেলের ওয়ালটন ফ্রিজার বা ডিপ ফ্রিজ। দাম ১৯,৬৫০ টাকা থেকে ৩০,৯০০ টাকার মধ্যে। দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ ওয়ালটন ফ্রিজার কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক।

ওয়ালটনের বিক্রয় বিভাগ জানায়, দেশজুড়ে তাদের রয়েছে ১৭ হাজারেরও বেশি শোরুম। যেখান থেকে ক্রেতারা চাহিদা ও প্রয়োজন অনুযায়ী অসংখ্য মডেল ও ডিজাইনের ফস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বা ডিপ ফ্রিজ থেকে পছন্দের পণ্য কিনতে পারছেন। এসব ফ্রিজের দাম ১০ হাজার থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে ফ্রিজসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। রেফ্রিজারেটর এবং ফ্রিজারে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস পয়েন্ট।
#

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চাইনিজ ফোনের বিকল্প নেই বিশ্ব বাজারে

দেখেনিন  ১৩ হাজার টাকায় ইনফিনিক্স নোট ১২আই আপনার জন্য কেমন হবে
নির্বাচিত

দেখেনিন ১৩ হাজার টাকায় ইনফিনিক্স নোট ১২আই আপনার জন্য কেমন হবে

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা

শাবি শিক্ষার্থীদের উদ্ভাবন, বাংলায় কথা বলা রোবট ‘লি’
নির্বাচিত

শাবি শিক্ষার্থীদের উদ্ভাবন, বাংলায় কথা বলা রোবট ‘লি’

২৮টি ফিনটেক উদ্ভাবনকে পুরষ্কৃত করা হলো ২য় বাংলাদেশ ফিনটেক এওয়ার্ডে
প্রযুক্তি সংবাদ

২৮টি ফিনটেক উদ্ভাবনকে পুরষ্কৃত করা হলো ২য় বাংলাদেশ ফিনটেক এওয়ার্ডে

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

Load More

ট্রেন্ডিং টপিক

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 February 2020

কম ইনস্যুলেশন থিকনেসের ডিপ ফ্রিজ কিনে ঠকছেন ক্রেতারা

Techzoom.TV |
TechzoomTV