Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 13 February 2020
২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
Share on FacebookShare on Twitter

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি পার হয়েছে। স্মার্টফোনে বার্তা আদান–প্রদানের অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের ২০০ কোটি ব্যবহারকারী ছুঁয়ে ফেলাকে মাইলফলক হিসেবেই দেখছেন এর উদ্যোক্তারা। হোয়াটসঅ্যাপের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার এ তথ্য জানান।

গত দুই বছরের মধ্যে এই প্রথমবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য উল্লেখ করল কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীসংক্রান্ত বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপের একটি ব্লগপোস্টে প্রকাশ করা হয়েছে।

ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ২৫০ কোটি। অর্থাৎ, ফেসবুকের চেয়ে মাসিক ব্যবহারকারীর দিক থেকে মাত্র ৫০ কোটি পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ। ক্যাথকার্ট বলেছেন, ফেসবুকের ওপর নির্ভরশীল থেকেই হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং এনক্রিপটেড মেসেজিং সেবা দিতে কাজ করবে। ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কেনার সময় ফেসবুক কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটা তারই প্রতিফলন।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক পৃথক কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এবং প্রাইভেসি ও নিরাপত্তা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান দেখাবে।

গত বছরে অবশ্য ফেসবুক হোয়াটসঅ্যাপের মেসেজিং সেবাকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মেসেঞ্জারের মতো অন্যান্য সেবার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছিল। বিষয়টি নিয়ে অ্যান্টিট্রাস্ট বিশেষজ্ঞরা উদ্বেগ জানান। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) পক্ষ থেকে অবশ্য ফেসবুক কীভাবে অন্য ছোট প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণ করেছে, তা খতিয়ে দেখার আগ্রহের কথা বলছে। এ ছাড়া এফটিসির পক্ষ থেকে পৃথকভাবে একতরফা প্রতিযোগিতাহীন বাজার তৈরির জন্য ফেসবুকের বিরুদ্ধে তদন্ত করছে।

ফেসবুকের পক্ষ থেকে নতুনকরে সংযুক্ত করা এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার মনে করছেন, ফেসবুক এনক্রিপশন যুক্ত করায় অপরাধীদের সুরক্ষা দেওয়া হবে। তাই তিনি আইন অনুযায়ী অপরাধী শনাক্তে সুযোগ রাখার আহ্বান জানান।

ওয়াল স্ট্রিটকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাথকার্ট অবশ্য, আইন প্রয়োগকারী সংস্থাকে সাহায্য করার কথা বলেছেন। তবে তা কীভাবে করা হবে, তা বিস্তারিত বলেননি তিনি।

জ্যান কউম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৮ সালে কউম হোয়াটসঅ্যাপ ছেড়ে দেন। তিনি অভিযোগ করছিলেন, হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুকে নেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপের এনক্রিপশনের মান দুর্বল করে ফেলা হচ্ছে।

এক বিবৃতিতে কউম বলেন, প্রায় এক দশক আগে ব্রায়ানের সঙ্গে মিলে তিনি হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেছিলেন। এ যাত্রায় সেরা কিছু মানুষকে সঙ্গে নিয়েছিলেন তাঁরা। এখান থেকে তাঁর সরে যাওয়ার উপযুক্ত সময় এখন। আগের চেয়ে হোয়াটসঅ্যাপ টিম এখন অনেক শক্তিশালী এবং এটি দারুণ কাজ করে যাবে। তবে তিনি হোয়াটসঅ্যাপের বাইরে থেকে এর জন্য শুভকামনা জানিয়ে যাবেন।

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে ফেসবুকের কাছে বিক্রি করেন স্ট্যানফোর্ডের অ্যালুমনাই ব্রায়ান অ্যাক্টন ও ইউক্রেনের অভিবাসী কউম। হোয়াটসঅ্যাপ তৈরির আগে ইয়াহুতে কাজ করেন ব্রায়ান অ্যাক্টন ও জ্যান কউম। এত দিন হোয়াটসঅ্যাপের হয়ে তথ্য সুরক্ষা ও কাজের স্বাধীনতা ফেসবুকের কাছ থেকে পাচ্ছিলেন তাঁরা। ফেসবুকের কাছে বিক্রি হওয়ার আগে তথ্য সুরক্ষার শর্তও জুড়ে দিয়েছিলেন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ঘিরে অনেক সমালোচনা সৃষ্টি হয়েছে। আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের মোবাইল ফোনে স্পাইওয়্যার এসেছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। ২০১৮ সালে সৌদি যুবরাজ সালমানের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পান বেজোস। এরপরই তাঁর মুঠোফোন হ্যাকড হয়। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের ফলাফল মতে, যুবরাজ বিন সালমানের ব্যক্তিগত নম্বর থেকে সুরক্ষিত বার্তার সঙ্গে একটি ক্ষতিকারক ফাইল যুক্ত ছিল। ওই ফাইল খোলার পর ওয়াশিংটন পোস্টের মালিক বেজোসের ফোনে অনুপ্রবেশ করে ম্যালওয়্যার। মুঠোফোন হ্যাকড হওয়ার পর বেজোস তা তদন্তের জন্য বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এফটিআই কনসাল্টিংকে দায়িত্ব দিয়েছিলেন।

হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার ঘটনায় এ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ফেসবুকের কোনো দোষ দেখেন না ফেসবুকের নীতিমালাবিষয়ক শীর্ষ কর্মকর্তা নিক ক্লেগ। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটির বদলে তিনি অ্যাপলের অপারেটিং সিস্টেমের দুর্বলতার কথা বলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে ফেসবুক!

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক

আসছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো
নির্বাচিত

আসছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো

বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা
টেলিকম

বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা

ইডিসি ও ই-কমার্স ক্লাবের পক্ষ থেকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যকে সংবর্ধনা
ই-কমার্স

ইডিসি ও ই-কমার্স ক্লাবের পক্ষ থেকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যকে সংবর্ধনা

মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জিতলো টেকনো ক্যামন ৩০ সিরিজ
নির্বাচিত

মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জিতলো টেকনো ক্যামন ৩০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 February 2020

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix