Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া এজিআর পরিশোধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 16 February 2020
২০ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া এজিআর পরিশোধ করতে হবে
Share on FacebookShare on Twitter

গত বছরের অক্টোবরে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশন ও ভোডাফোন আইডিয়াসহ কয়েকটি সেলফোন অপারেটরকে ১ লাখ ৪৭ হাজার কোটি রুপি বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) পরিশোধের নির্দেশ দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। একইসময় দেশটির টেলিকম বিভাগকে (ডিওটি) তিন মাসের মধ্যে এ অর্থ আদায়ের নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে বকেয়া এজিআর পরিশোধ না করায় এবার ২০ ফেব্রুয়ারির মধ্যে সেলফোন অপারেটরগুলোকে

বকেয়া অর্থ ডিওটিকে পরিশোধের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর হিন্দুস্তান টাইমস।

১৪ ফেব্রুয়ারি ভারতের টেলিকম বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, ভারতীয়

সেলফোন অপারেটরগুলোর লাইসেন্স ফি এবং স্পেকট্রাম চার্জ বাবদ যে বকেয়া রয়েছে, তা ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পরিশোধ করতে হবে।

২০০৫ সাল থেকে এজিআরের সংজ্ঞা নিয়ে ভারতের ব্যক্তি খাতের টেলিকম কোম্পানি ও ডিওটির মধ্যে আইনি লড়াই চলে আসছে। গত অক্টোবরের শেষ দিকে এজিআর নিয়ে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশন, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আবেদন খারিজ করে দিয়ে ডিওটির সংজ্ঞাকে বৈধতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সময় বকেয়া পরিশোধে সেলফোন অপারেটরগুলোকে গত মাসের ২৩ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছিল। এর কয়েক সপ্তাহ পর দেশটির সেলফোন অপারেটরগুলোর পক্ষ থেকে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। তবে এজিআর নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে যায়।

ডিওটি এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, নির্ধারিত সময়ে বকেয়া এজিআর পরিশোধে ব্যর্থ হলে সেলফোন অপারেটরগুলোর বিরুদ্ধে শিগগিরই কঠোর কোনো পদক্ষেপ নেয়া হবে না। তবে গত শুক্রবারের চিঠিতে আগের বিবৃতি তুলে নেয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ২০ ফেব্রুয়ারির মধ্যে সেলফোন অপারেটরগুলো বকেয়া এজিআর পরিশোধে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেবে ডিওটি।

প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সেলফোন অপারেটরগুলোকে এজিআর

বাবদ মোট ১ লাখ ৪৭ হাজার কোটি রুপি বকেয়া পরিশোধ করতে হবে। এর মধ্যে ৯২ হাজার কোটি রুপি সরকারকে পরিশোধ করতে হবে লাইসেন্স ফি বাবদ এবং স্পেকট্রাম ফি বাবদ পরিশোধ করতে হবে ৫৫ হাজার কোটি রুপি।

গত শুক্রবার সকালে ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া পরিশোধ না করা এবং নির্ধারিত সময়ে বকেয়া আদায়ে ব্যর্থ হওয়ায় সেলফোন অপারেটরগুলোর পাশাপাশি ডিওটি ও দেশটির কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়। এছাড়া এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত সেলফোন অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তাদের আগামী ১৭ মার্চ আদালতে হাজিরা দিতে বলেছেন।

ভারতী এয়ারটেল গত শুক্রবার আদালতের সিদ্ধান্ত জানার পর জানিয়েছে, তারা ২০ ফেব্রুয়ারির মধ্যে মোট বকেয়ার ১০ হাজার কোটি রুপি পরিশোধ করবে। অন্যদিকে রিলায়েন্স জিও ২৩ জানুয়ারির মধ্যে

তাদের এজিআর বাবদ বকেয়া পরিশোধ করে দিয়েছে।

এ পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় রয়েছেন ভোডাফোন আইডিয়া লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা। গত ডিসেম্বরেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের সহায়তা ছাড়া এ বড় অংকের বকেয়া পরিশোধ করা সম্ভব নয়। বকেয়া

এজিআর নির্ধারিত সময়ে পরিশোধে বাধ্য করা হলে অপারেটরটির কার্যক্রম বন্ধের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

তীব্র প্রতিযোগিতার কারণে ভারতের সেলফোন অপারেটরগুলো ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বকেয়া এজিআর বাড়তি চাপ সৃষ্টি করেছে। আদালতের প্রথম নির্দেশের পর নির্ধারিত

সময় পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ করতে পারেনি ভারতী এয়ারটেল। এবার প্রতিষ্ঠানটি বকেয়া এজিআরে আংশিক পরিশোধে আগ্রহের কথা বলছে।

বিশ্লেষকদের ভাষ্যে, আদালতের রায় নতুন-পুরনো মিলে ভারতের ১৫টি সেলফোন অপারেটরের ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে ব্যক্তি খাতের বড় দুটি অপারেটরের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে সরকারের অবশ্যই পর্যালোচনা করা উচিত। সেলফোন অপারেটরগুলোর চাপিয়ে দেয়া এ আর্থিক বোঝা দূর করার জুতসই পদ্ধতি বের করার বিকল্প নেই। কারণ ভারতের টেলিকম বিভাগের দাবি করা বকেয়া অর্থ পরিশোধ করার মতো অবস্থায় নেই ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও রিলায়েন্স কমিউনিকেশনস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে রেডমি ৯ সিরিজ
নির্বাচিত

আসছে রেডমি ৯ সিরিজ

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

৫ কোটি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস
নির্বাচিত

৫ কোটি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

ফ্রান্সে জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল
নির্বাচিত

ফ্রান্সে জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল

কম দামে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি
প্রযুক্তি সংবাদ

কম দামে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 February 2020

২০ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া এজিআর পরিশোধ করতে হবে

Techzoom.TV |
TechzoomTV