Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেখানে ১ জিবি ডাটা কিনতেই খরচ মাসিক আয়ের পাঁচভাগের এক ভাগ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
যেখানে ১ জিবি ডাটা কিনতেই খরচ মাসিক আয়ের পাঁচভাগের এক ভাগ!
Share on FacebookShare on Twitter

আফ্রিকার ভোক্তারা সবচেয়ে বেশি দামে ইন্টারনেট কিনছেন। যেখানে আজকাল ইন্টারনেটকে মৌলিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, এমনকি আফ্রিকার অনেক দেশের মানুষকে মাত্র ১ গিগাবাইট মোবাইল ব্রডব্যান্ড ডাটা কিনতে তাদের মাসিক গড় আয়ের পাঁচ ভাগের এক ভাগ পর্যন্ত ব্যয় করতে হয়।

দ্য অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট (এফোরএআই) নামের একটি সংগঠন ১৩৬টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের বার্ষিক সক্ষমতা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে। মালয়েশিয়া, কলম্বিয়া, ভারত, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও ঘানার মতো মধ্যম আয়ের দেশ এবং নেপাল, মালি, হাইতি, লাইবেরিয়া, ইয়েমেন এবং মোজাম্বিকের মতো নিম্ন আয়ের দেশে গড় আয়ের তুনলায় ইন্টারনেটের মূল্য বিচার করে এ প্রতিবেদন দেয়া হয়েছে। অবশ্য ২০১৮ সালের এক প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যয় সবচেয়ে বেশি।

এফোরএআই হলো ডব্লিউ ডব্লিউ ডব্লিউ এর উদ্ভাবক টিম বার্নস লির প্রতিষ্ঠিত ওয়েব ফাউন্ডেশনের একটি উদ্যোগ। গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান এ সংস্থার অংশীদার।

এফোরএআই ইন্টারনেট সক্ষমতা বলতে বুঝায় ১ জিবি মোবাইল ব্রডব্যান্ড ডাটা কিনতে গড় মাসিক আয়ের ২ শতাংশের বেশি ব্যয় না হওয়া। কিন্তু আফ্রিকা মহাদেশে এই পরিমান ডাটা কিনতে গড়ে খরচ হয় ৭ দশমিক ১২ শতাংশ। কোনো কোনো ক্ষেত্রে মাসিক গড় আয়ের পাঁচ ভাগের এক ভাগও চলে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হাতেগোণা কয়েকজন সম্পদশালী বাদে আফ্রিকার মানুষের জন্য ইন্টারনেট খুবই ব্যয়বহুল বিলাসপণ্য হয়ে রয়েছে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ মানুষ যে এখনো ইন্টারনেট সংযোগের বাইরে থাকছে এটি তার অন্যতম কারণ বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের লেখকরা দাবি করছেন, আফ্রিকায় শ্লথ গতির বাজার এবং একচেটিয়া ব্যবসার কারণেই ইন্টারনেট ডাটার দাম এতো বেশি। একই সঙ্গে তারা এ সমস্যা নিরসনে বেশ কিছু পরামর্শও তুলে ধরেছেন।

এফোরএআই এর প্রতিবেদন অনুযায়ী, চাদ, কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণকে মাত্র ১ জিবি ইন্টারনেট কিনতে তাদের মাসিক গড় আয়ের ২০ শতাংশেরও বেশি ব্যয় করতে হয়। অথচ একই মহাদেশের সবচেয়ে সস্তা ইন্টারনেট পাচ্ছে মিশর ও মরিশাসের বাসিন্দারা। তাদের একই পরিমান ডাটা কিনতে যথাক্রমে মাসিক গড় আয়ের দশমিক ৫ এবং দশমিক ৫৯ শতাংশ ব্যয় করতে হয়।

তবে সার্বিকভাবে নিম্ন আয়ের দেশগুলোতে মধ্যম আয়ের দেশের তুলনায় ইন্টারনেটের খরচ দ্রুত কমছে। যদিও বহু ক্ষেত্রেই দাম এখনো গ্রাহক বিস্তারে বাধা হয়ে রয়েছে। এ কারণে বাজার উদারীকরণের তাগিদ দিয়েছেন গবেষকরা।

ওয়েব ফাউন্ডেশনের গবেষণা পরিচালক ধনরাজ ঠাকুর বলেন, এখানে যেটি দরকার তা হলো সমন্বিত কৌশল নির্ধারণ…এখানে নিঃসন্দেহে সরকারের ভূমিকা রয়েছে। যেসব এলাকায় এখনো ইন্টারনেট পৌঁছায়নি সেখানে সেবা পৌঁছাতে সর্বজনীন সেবা তহবিলের যথাযথ ব্যয় নিশ্চিত করতে পারে একমাত্র সরকারই।

সেই সঙ্গে তিনি এও স্বীকার করেন যে, ইন্টারনেটের সহলভ্যতা বিস্তারে সরকারকে বুঝানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে। যেমন, ক্যামেরুন এবং মিশরের মতো দেশের সরকার সাধারণ নাগরিকের ইন্টারনেট ব্যবহার কঠোরভাবে সীমিত রাখার পক্ষে অবস্থান স্পষ্ট করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন
প্রযুক্তি সংবাদ

গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন

‘নিরাপদ’ ভিডিও কলিং সেবা আনছে টেলিগ্রামও
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে প্রতারণার নতুন ফাঁদ, সতর্ক হবেন যেভাবে

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ : টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরির পথে রাশিয়া, চীন ও ইরান
নির্বাচিত

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরির পথে রাশিয়া, চীন ও ইরান

ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের
প্রযুক্তি সংবাদ

পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে
সোশ্যাল মিডিয়া

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
সোশ্যাল মিডিয়া

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ফেব্রুয়ারি ২০২০

যেখানে ১ জিবি ডাটা কিনতেই খরচ মাসিক আয়ের পাঁচভাগের এক ভাগ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix