Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 February 2020
দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে আজ গ্যালাক্সি এস সিরিজের এস২০+ এবং এস২০ আল্ট্রা মডেলের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ফ্ল্যাগশিপ ডিভাইস দু’টির দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ক্যামেরার সমন্বয় ছবি তোলার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়বে।

প্রি-অর্ডারে গ্যালাক্সি এস২০সিরিজের দু’টি মডেল পাওয়া যাবে। ৬.৭ ইঞ্চির গ্যালাক্সি এস২০+ এবং ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি এস২০ আল্ট্রা। এ সিরিজের দু’টি মডেলেই স্যামসাং মোবাইল ডিসপ্লে ও মোবাইল ক্যামেরায় অত্যাধুনিক উদ্ভাবনে যুগান্তকারী ডিজাইন নিয়ে আসা হয়েছে।

দু’টি চোখ ধাঁধানো রঙে স্মার্টফোনগুলোর প্রি-অর্ডার করা যাবে। কসমিক ব্ল্যাক ও ক্লাউড ব্লু এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০+ এবং কসমিক গ্রে ও কসমিক ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ আল্ট্রা। গ্যালাক্সি এস২০+ ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটি পাওয়া যাবে ১,২৯,৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ক্যামেরার অসাধারণ ফিচার হলো এর টেলিফটো লেন্সের ব্যবহার। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১০০এক্স জুমে ছবি তুলতে পারবেন। গ্যালাক্সি এস২০ সিরিজে রয়েছে বড় আকারের ইমেজ সেন্সর, ক্যামেরা রেজ্যুলেশন আরও বাড়ানো হয়েছে, চমৎকারভাবে নিখুঁত ছবি তুলে তা ক্রপ করে এডিট করা এবং ক্রপিং ও জুমিংও করা যাবে এই ডিভাইসগুলোর মাধ্যমে। গ্যালাক্সি এস২০+ ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রায় ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। যা স্মার্টফোনের বাজারে প্রথম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জীবনের সত্যিকারের সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এক্ষেত্রে, ছবি বা ভিডিও’র কালার ও কোয়ালিটি বজায় থাকবে। এইট-কে ভিডিও ধারণ ছাড়াও, এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে ভিডিও থেকে ৩৩ মেগাপিক্সেলের ছবিও ধারণ করা যাবে।

দু’টি ডিভাইসেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। গ্যালাক্সি এস২০+ ডিভাইসে রয়েছে ৮জিবি র‌্যাম ও ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা।
প্রি-অর্ডারের ক্ষেত্রে আগ্রহী ক্রেতারা এক জোড়া গ্যালাক্সি বাডস প্লাস অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।

এছাড়া, সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডধারীরা ইএমআইতে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৩ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন। অফারটি পাবেন তারাই যারা ডেলিভারির প্রথম দিনই পণ্য বুঝে নিবেন। এর পাশাপাশি তারা ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন। কার্ডধারীদের মধ্যে যাদের ২৭ হাজারেরও বেশি মার্চেন্ট রিওয়ার্ড (এমআর) পয়েন্ট আছে তারা এই পয়েন্টগুলো ব্যবহার করে ডিভাইসটি ক্রয়ের ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন। নির্ধারিত রিটেইলে এমআর পয়েন্টগুলো ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

ছাড়াও, স্যামসাং বাংলাদেশ দিচ্ছে এক্সচেঞ্জ অফার। নির্বাচিত মডেলের ডিভাইসগুলোর নিয়মিত এক্সচেঞ্জ মূল্যের সাথে অতিরিক্ত ১০ হাজার টাকা এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে যুক্ত করতে হবে।

প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এস২০+ ক্রয়ে ১৮ মাস ও গ্যালাক্সি এস২০ আল্ট্রা ক্রয়ে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছে। নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, দু’টি ডিভাইস ক্রয়ে সর্বোচ্চ ২৪ মাসের ইএমআই সুবিধা দিচ্ছে গ্রামীণফোন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা একটি নতুন দশকে প্রবেশ করেছি। এ নতুন দশকে আমরা কীভাবে যোগাযোগ করি এবং বিশ্বের অভিজ্ঞতা নেই এর ধরণ বদলে গেছে। মানুষের জীবন-যাপনের এ ধরণ রূপান্তরে স্যামসাং পরবর্তী প্রজন্মের ডিভাইস বাজারে নিয়ে আসছে। উদ্ভাবনী ক্যামেরার মাধ্যমে আমাদের ক্রেতারা এখন তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ধারণ করতে পারবেন পাশাপাশি, তাদের পছন্দের মানুষের সাথে সবসময় যুক্ত থাকতে পারবেন।’

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ, ২০২০ পর্যন্ত গ্যালাক্সি এস২০ সিরিজের স্মার্টফোন দু’টি কিনতে আগ্রহী ক্রেতারা স্যামসাংয়ের অফিসিয়াল স্টোরগুলোর পাশাপাশি এই www.s20preorder.com ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ব্যবসার নতুন খাতে অ্যাপল?

মাসে ৪৫ হাজার টাকা আয় দৈনিক ৩০ মিনিট কাজ করে
কিভাবে করবেন

মাসে ৪৫ হাজার টাকা আয় দৈনিক ৩০ মিনিট কাজ করে

ইউক্রেনে আর ফ্রি ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক
নির্বাচিত

সম্পদ হারিয়েও ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ছয় মিনিটেই মোবাইল হবে ফুল চার্জ!
কিভাবে করবেন

মোবাইল চার্জে দেয়ার কিছু গুরুত্বপুর্ণ টিপস

অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2020

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix