Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমআইএসটিতে সাইবার রেঞ্জ প্রতিষ্ঠার ঘোষণা পলকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 February 2020
এমআইএসটিতে সাইবার রেঞ্জ প্রতিষ্ঠার ঘোষণা পলকের
Share on FacebookShare on Twitter

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) সাইবার রেঞ্জ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাইবার আক্রমণ প্রতিরোধ ও পাল্টা আক্রমণ বিষয়ে প্রশিক্ষণ প্রদানে এই রেঞ্জ প্রতিষ্ঠা করা হবে বলে জানান পলক।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এমআইএসটির উদ্যোগে জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। ইন্সটিউটি এর মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় পলক বলেন, সারা বিশ্ব এখন সাইবার ঝুঁকিতে রয়েছে। সাইবার আক্রমণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও দেশের ক্ষতি করা যায়। সাইবার আক্রমণ প্রতিরোধ ও পাল্টা আক্রমণ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে এম আই এস টিতে সাইবার রেঞ্জ প্রতিষ্ঠা করা হবে। তরুণ প্রজন্মকে হোমগ্রোন সলিউশনের পাশাপাশি গ্লোবাল সলিউশনের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার উদ্ভাবনমূলক সমাধান খুঁজে বের করে সমাধান করার আহবান জানাচ্ছি।

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতিকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে তৈরি করতে হবে। তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে সরকার উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আট হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনোভেশন বা উদ্ভাবনই হচ্ছে প্রতিটি জাতির মূল শক্তি। উদ্ভাবনী কাজে তরুণ এবং স্টার্টাপদের এগিয়ে নিতে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য সিড স্টেজে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান এবং গ্রোথ স্টেজে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে প্রদান করা হচ্ছে। এছাড়াও মেন্টরিং,কোচিংসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।

পলক বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে গৃহীত বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে দেশে এখন মোবাইল ও ল্যাপটপ এর হার্ডওয়ার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। দেশি-বিদেশি ১১টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। বাংলাদেশে তৈরি মোবাইল ও ল্যাপটপ বিদেশে রফতানি করা হচ্ছে। দেশে এখন প্রায় ১৬ কোটি মোবাইল ফোন সংযোগ রয়েছে। প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০২১ সাল নাগাদ দেশের ৯০ শতাংশ জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় তিন হাজার সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালেরয় ১৫০টি দল জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০২০ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়াম্প ফায়ার (SWAMP FIRE) দল প্রথম স্থান অধিকার করে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে। পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এমআইএসটি এর কমান্ডেন্ট মেজর জেনারেল ওয়াহিদ উদ জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস এর ভাইস এরপ্রেসিডেন্ট মুশফিকুর রহমান, এমআইএসটি এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

এসময় বিভিন্ন ফ্যাকাল্টি হেড, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিচারকবৃন্দ ও স্পন্সর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

ফণী মোকাবেলায় নিরলসভাবে কাজ করছেন গ্রামীণফোন

স্যামসাং গ্যালাক্সি এস ২১ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস ২১ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য!

নামের উচ্চারণ রেকর্ড করতে দেবে লিংকডইন
প্রযুক্তি সংবাদ

নামের উচ্চারণ রেকর্ড করতে দেবে লিংকডইন

অনলাইন জুয়া
প্রযুক্তি সংবাদ

১১০০-এর বেশি এজেন্ট শনাক্ত, অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘অ্যাকশনে’ সরকার

স্মার্টফোনের স্টোরেজ কমে গেলে যা করবেন
কিভাবে করবেন

স্মার্টফোনের স্টোরেজ কমে গেলে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 February 2020

এমআইএসটিতে সাইবার রেঞ্জ প্রতিষ্ঠার ঘোষণা পলকের

Techzoom.TV |
TechzoomTV