Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 February 2020
‘যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ’
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। তরুণ প্রজন্মকে প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ১৫০ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রযুক্তিখাতের অগ্রগতির কথা উল্লেখ করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, আগামী ১লা মার্চ থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে দায়িত্ব নিতে হবে তরুণ এসব প্রোগ্রামারদেরই।

কম্পিউটার বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোগ্রামিং; যা দিয়ে তৈরি করা হয় সফটওয়্যার। জটিল নানা সমস্যা সমাধানে সফটওয়্যারের মাধ্যমেই কম্পিউটারকে দেয়া হয় প্রয়োজনীয় দিক-নির্দেশনা।

প্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার হুমকি’সহ প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। সমস্যা সমাধানে চলছে বিস্তর গবেষণা। নবীন সদস্য হিসেবে প্রযুক্তির মহাসড়ক থেকে ছিটকে পড়তে চায় না বাংলাদেশও। সমসাময়িক কিংবা ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে ১৯৯৮ সাল থেকেই প্রস্তুত করা হচ্ছে ভবিষ্যত প্রজন্মকে।

এরই ধারাবাহিকতায় শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজন করা হয় জাতীয় কলজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০। যেখানে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০টি টিম চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। তাদের সামনে দেয়া হয় ১১টি সমস্যা সমাধানের চ্যালেঞ্জ।

এনসিপিসি-২০২০ এর আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, এই বছর মোট ৭৮টি বিশ্ববিদ্যালয় থেকে ৩১৭টি টিম রেজিস্ট্রেশন করেছিল। সেখানে থেকে জার্জ প্যানেলের মাধ্যমে ১৫০টি টিম সিলেক্ট করা হয়েছে। পূর্বে কোথায় কোথায় তারা কাজ করেছিলে সেটা বিবেচনায় তাদের সিলেকশন করা হয়েছে। এখানে প্রায় ১০৬ জন ছাত্রী অংশ গ্রহণ করেছে। তাই ছাত্রদের অনুপ্রাণিত করার জন্য, এবছর আমরা পুরষ্কারের বড় রেখেছি। প্রথম পুরস্কার ২ লাখ টাকা। এবং দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা। এর মূল উদ্দেশ্যে হচ্ছে আগামী বছর আন্তর্জাতিক পর্যায়ে একটি ইভেন্টের হোস্ট করবে বাংলাদেশ। সেই জন্য প্লাটফর্ম তৈরি করছি।

এনসিপিসি-২০২০ এর প্রধান বিচারক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, আমি আশার করি সরকার আমাদের তরুণদের উৎসাহিত করা জন্য নানা রকম প্রণোদনা দিবে। যেটা তাদের উৎসাহিত করবে যেকোন প্রতিযোগিতা ভালো করতে। আমরা যদি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তাহলে আমাদের নিজেদের সেই দক্ষতা অর্জন করতে হবে।

এক শিক্ষার্থী বলেন, আজকে আমাদের ১১ টা সমস্যা ছিল। এর মধ্যে আমরা ৮টা সমাধান করতে পেরেছি। তাই টিম হিসেবে প্যাকটিস করতেছি।

সকাল সাড়ে ৯টায় শুরু হয় পরীক্ষা, চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিজয়ীরাই পাবেন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। তাই চেষ্টার কমতি ছিলো না বলে জানালেন অংশ নেয়া প্রোগ্রামাররা।

বিকেলে মাল্টি পারপাস হলে ঘোষণা দেয়া হয় বিজয়ীদের নাম। এ বছর বুয়েটকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

এনসিপিসি’র প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. ওয়াহিদুজ্জামান বলেন, এখন তোমাদের সময়। তোমরা চেষ্টা চালিয়ে যাও। এনসিপিসি গর্বিত, এই আয়োজন করে।

এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রযুক্তিখাত সংশ্লিষ্টরা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে স্কুল পর্যায় থেকেই কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হলেও বাংলাদেশের শিক্ষার্থীরা সেই সুযোগ পান বিশ্ববিদ্যালয়ে।

তৃণমূলে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানালেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের ১৫০টি বিশ্ববিদ্যালয় স্পেশালাইজড ল্যাব স্থাপন করছি। যেখানে বিশ্ববিদ্যালয়গুলো রোবট, ইন্টানেট চিন্তাসহ নানা ধরণের বিষয় নিয়ে কাজ করবে। আবার কোন বিশ্ববিদ্যালয়ে বিগ ডাটা ও অ্যানালিটিক্যাল ল্যাব স্থাপনের জন্য মন্ত্রণালয় থেকে আমরা সহযোগিতা প্রদান করছি। এবং আগামী ১লা মার্চ থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ।

২০২১ সালে প্রথমবারের মতো প্রোগ্রামিং প্রতিযোগিতার বিশ্ব আসর ‘ইন্টারন্যাশনাল কলজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ আয়োজন করবে বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করছে হুয়াওয়ে

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি

ফেসবুকে ‘ফেক’ চেহারা চেনার কৌশল
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ‘ফেক’ চেহারা চেনার কৌশল

প্রকৌশল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বাংলালিংক
টেলিকম

প্রকৌশল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বাংলালিংক

আইফোনকে টেক্কা দেবে নাথিং ফোন ‘২এ’ মডেল
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দেবে নাথিং ফোন ‘২এ’ মডেল

নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ
নির্বাচিত

নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2020

‘যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ’

Techzoom.TV |
TechzoomTV