Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে শাওমির নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 February 2020
দেশের বাজারে শাওমির নতুন ফোন
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, জনপ্রিয় রেডমি এ সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে নতুন অরা এক্সগ্রিপ ডিজাইন ও ডুয়েল রিয়ার ক্যামেরা সমৃদ্ধ রেডমি ৮এ ডুয়েল নিয়ে এসেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে রেডমি ৮এ ডুয়েল এর ৩জিবি+৩২ জিবি ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকা মূল্যে সকল অনুমোদিত মি স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল স্টোরে পাওয়া যাবে।

রেডমি এ সিরিজের ফোন হিসেবে রেডমি ৮এ ডুয়েলেই প্রথমবারের মতো ডুয়েল রিয়ার ক্যামেরা নিয়ে আসা হয়েছে। এতে পারফেক্ট পোট্রেটের জন্য ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সমর্থিত একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর হার্ডওয়্যারটি প্রস্তুত করা হয়েছে শাওমির এআই (আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স) সিন ডিটেকশন এবং এআই পোট্রেট মোড-এর সমন্বয়ে। ফোনের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে সেলফি, ভিডিও কল ও এআই ফেস আনলক সুবিধা।

রেডমি ৮এ ডুয়েল, রেডমি ৮এ-তে ব্যবহৃত বিপুলভাবে প্রশংসিত অরা ওয়েভ গ্রিপ ডিজাইনের উন্নত ও সম্পূর্ণ নতুন সংস্করণ অরা এক্সগ্রিপ ডিজাইন নিয়ে এসেছে। অরা এক্সগ্রিপ ডিজাইন ফোনের রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় দারুণ মেশ প্যাটার্নের সাথে আরো ভালো গ্রিপ দেয়ার মাধ্যমে একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিবে।

১৯:৯ অ্যাস্পেক্ট রেশিও সম্পন্ন ৬.২ ইঞ্চির ডট নচ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে সম্পন্ন রেডমি ৮ এ ডুয়েল একটি অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ উচ্চ ক্ষমতাসম্পন্ন টু-ডে ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি টাইপ-সি পোর্টের সাহায্যে রিভার্স চার্জিংও সাপোর্ট করে। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৪৩৯ অক্টা-কোর প্রসেসর। এটি ২+১ সিম স্লটের ৩জিবি+৩২জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডেডিকেটেড মাইক্রোএসডি স্টোরেজ সুবিধা ৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

সর্বোচ্চ মানের প্রতিশ্রুতি দিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস ৫ এবং পিটুআইয়ের ন্যানো-কোটিং প্রযুক্তি, যা হঠাৎ পড়ে গিয়ে ক্ষতি হওয়া থেকে স্মার্টফোনকে রক্ষা করে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আমরা রেডমি এ সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে সেরা প্রযুক্তি সবার মাঝে ছড়িয়ে দেওয়ারবিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছি। বাংলাদেশে রেডমি এ সিরিজের স্মার্টফোনগুলো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে, ২০১৯ সালে আইডিসি’র ত্রৈমাসিক প্রতিবেদন ‘মোবাইল ফোন ট্র্যাকার’-এ প্রকাশিত শাওমির অগ্রগতিতে রেডমি ৬এ’র অনবদ্য অবদানই যার প্রমাণ। আমরা নিশ্চিত যে, রেডমি ৮এ ডুয়েলও মি ফ্যানদের মনে জায়গা দখল করে নিবে।”

রেডমি ৮এ ডুয়েল পাওয়া যাবে সী ব্লু, স্কাই হোয়াইট এবং মিডনাইট গ্রে এই তিনটি অসাধারণ রঙে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্কুটার আনছে হোন্ডা
অটোমোবাইল

নতুন স্কুটার আনছে হোন্ডা

ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
ই-কমার্স

বাংলাদেশের জন্য আলাদা সুবিধা নিয়ে আসছে আলিবাবা

আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে
নির্বাচিত

আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে

স্যামসাংয়ের নতুন ফোনে অ্যাকশন ক্যামেরা
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোনে অ্যাকশন ক্যামেরা

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে ‘নন-সিকিউরিটি’ আপডেট ছাড়বে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 February 2020

দেশের বাজারে শাওমির নতুন ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix