Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাতৃভাষার বিকাশ রক্ষায় প্রযুক্তিগত উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 February 2020
মাতৃভাষার বিকাশ রক্ষায় প্রযুক্তিগত উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর : মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ বাংলাভাষার নামে প্রতিষ্ঠিত একটি দেশ। রফিক,জব্বার, সালাম, বরকতদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। বাংলা ভাষাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে মাতৃভাষা দিবস করতে পেরেছি। আমাদের দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীর মাতৃভাষা রক্ষা করার। মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে মাতৃভাষার বিকাশ রক্ষা এবং তার প্রযুক্তিগত উন্নয়ন করার জন্য সম্ভাব্য সব কিছু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের উদ্যোগে আয়োজিত মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো: সালাহ উদ্দিন আহম্মেদ সালু এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শফিকুল রহমান শহিদ এবং সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজ মাহবুবুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা এবং কম্পিউটারে বাংলা ভাষার প্রবর্তক মোস্তাফা জব্বার রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ১৯৪৮ এবং ৫২‘র ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশ বাংলা ভাষার নামে প্রতিষ্ঠিত দেশ। পৃথিবীর একমাত্র রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাভাষার রাজধানী এখন ঢাকায়। একুশের বই মেলা কিংবা এক মাসে চার হাজার বই প্রকাশের সক্ষমতা এখন আমাদেরই আছে। বঙ্গবন্ধুকে বাঙালি জাতি রাষ্ট্রের পিতা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু দেশটির দায়িত্ব গ্রহণের পর বাংলা টাইপ রাইটার অপটিমা মুনীরা প্রবর্তন করেন। এই অঞ্চলকে মেধাবী মানুষের সুতিকারগার উল্লেখ করি তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ মেধাবী এবং সাহসী মানুষটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী বলেন প্রযুক্তিতে শতশত বছর পিছিয়ে থেকেও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির যুগান্তকারী প্রভাব বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পাল্টে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদৃষ্টি ও প্রজ্ঞাবান নেতৃত্বে গত এগারো বছরে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি আজ সারা দুনিয়ায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ডিজিটালাইজেশনে এখন পৃথিবীকে ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ পৃথিবীর কাছে বিস্ময়ের বিস্ময়। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী ৭৬৮ কোটি টাকার বাজেটের বাংলাদেশ গত অর্থবছরে সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেটের বাংলাদেশে রূপান্তর লাভ করেছে। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত উন্নত, সমৃদ্ধ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস
প্রযুক্তি সংবাদ

গেমিংয়ের ভবিষ্যৎ কি হাতের মুঠোয়

৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করলো জুম
নির্বাচিত

৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করলো জুম

হিউমেন এআই পিন এল বাজারে, দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

হিউমেন এআই পিন এল বাজারে, দাম ও স্পেসিফিকেশন

রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করতে বাণিজ্যমন্ত্রীর সাথে বেসিস নেতৃবৃন্দের বৈঠক
প্রযুক্তি সংবাদ

রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করতে বাণিজ্যমন্ত্রীর সাথে বেসিস নেতৃবৃন্দের বৈঠক

প্রিমিয়াম ফোনের জন্য  সবচেয়ে শক্তিশালী প্রসেসর আনছে  মিডিয়াটেক
প্রযুক্তি সংবাদ

প্রিমিয়াম ফোনের জন্য সবচেয়ে শক্তিশালী প্রসেসর আনছে মিডিয়াটেক

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

Load More

ট্রেন্ডিং টপিক

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 February 2020

মাতৃভাষার বিকাশ রক্ষায় প্রযুক্তিগত উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV