Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ৯৬% পরিবার মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2020
দেশে ৯৬% পরিবার মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস
Share on FacebookShare on Twitter

মোবাইল ডিভাইস বিশেষ করে স্মার্টফোন ও কম্পিউটার মানুষের জীবনের অপরিহার্য প্রযুক্তি অনুষঙ্গ হয়ে উঠেছে। শুধু যোগাযোগের জন্যই নয়, ইন্টারনেটের কল্যাণে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও এসব ডিভাইস শিক্ষা ও বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। এখন বাংলাদেশের ৯৫ দশমিক ৯ শতাংশ পরিবারে অন্তত একটি ল্যান্ডফোন বা মোবাইল ফোন আছে। ২০১২-১৩ সালে দেশের ৮৭ দশমিক ২ শতাংশ পরিবারে অন্তত একটি ল্যান্ডফোন বা মোবাইল ছিল। গত সোমবার রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে প্রকাশিত ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

বিবিএসের সমীক্ষায় শুধু মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহারের চিত্রই উঠে আসেনি; উঠে এসেছে ইন্টারনেট, মোবাইল ও কম্পিউটার ডিভাইসে ইন্টারনেট ব্যবহার, নারীর মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের চিত্র। সমীক্ষায় শিক্ষা, শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হারসহ সামাজিক খাতের সর্বশেষ তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।

বিবিএসের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশের মাত্র ৫ দশমিক ৬ শতাংশ পরিবারে অন্তত একটি কম্পিউটার আছে। ২০১২-১৩ সালের চেয়ে কম্পিউটার ব্যবহার ৩ দশমিক ৪ থেকে বেড়ে ৫ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। গত ছয় বছরে দেশে মোবাইল ফোন ব্যবহারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেলেও কম্পিউটার ব্যবহারে তেমন প্রবৃদ্ধি হয়নি। দেশের ৩৭ দশমিক ৬ শতাংশ পরিবারে যেকোনো ডিভাইস দিয়ে ইন্টারনেটে প্রবেশের সুবিধা রয়েছে। অর্থাৎ দেশের ৬২ দশমিক ৪ শতাংশ পরিবার এখনো ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। এখন শুধু কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা হয় না। হাতে হাতে পৌঁছেছে স্মার্টফোন। স্মার্টফোনের বদৌলতে হাতের মুঠোয় এখন ইন্টারনেট। ইন্টারনেট থাকলে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো মুঠোফোনে সহজে ব্যবহার করা যায়। যে কারণে মোবাইল ডিভাইসের এ যুগে পারিবারিকভাবে কম্পিউটার রাখার প্রবণতা খুব বেশি বাড়েনি।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নারীদের মধ্যে স্মার্টফোনের ব্যবহার বাড়লেও কম্পিউটার ব্যবহারে নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। গত তিন মাসে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে মাত্র ১ দশমিক ৯ শতাংশ কম্পিউটার ব্যবহার করেছেন। তবে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৭১ শতাংশ নারীর নিজের মোবাইল ফোন আছে। গত তিন মাসে কমপক্ষে একবার মোবাইল ফোনে কথা বলেছেন দেশের প্রায় ৯৮ শতাংশ নারী।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে পুরুষের তুলনায় নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছেন দেশের ১২ দশমিক ৯ শতাংশ নারী। এছাড়া গত তিন মাসে সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেছেন ১১ দশমিক ৫ শতাংশ নারী।

তথ্যপ্রযুক্তিতে দক্ষতার ক্ষেত্রেও নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। গত তিন মাস সময়ে ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের মাত্র ২ দশমিক ৩ শতাংশ অন্তত একবার কম্পিউটারসংশ্লিষ্ট কোনো কাজ সম্পন্ন করেছেন। একই সময়ে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মাত্র ১ দশমিক ৪ শতাংশ সপ্তাহে অন্তত একবার কম্পিউটারসংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিয়েছেন।

তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ফ্রিল্যান্সিং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ পেশায় নারী-পুরুষের সমান সম্ভাবনা রয়েছে। পুরুষের পাশাপাশি দেশের নারীরাও স্বাধীন এ পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। কারণ এ পেশায় সময় বেঁধে কাজ করতে হয় না। ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে বড় ধরনের কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। শুধু একটি কম্পিউটার, প্রয়োজনীয় সফটওয়্যার, নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ এবং বৈদেশিক অর্থ লেনদেনের জন্য অ্যাকাউন্ট থাকলে চলে। তবে দেশের ৬২ দশমিক ৪ শতাংশ পরিবার ইন্টারনেট সুবিধার বাইরে থাকায় ইচ্ছা থাকলেও অনেকে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে পারছেন না। এছাড়া তথ্যপ্রযুক্তিতে দক্ষতার অভাবে নারীরা আধুনিক প্রযুক্তির অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা
নির্বাচিত

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
প্রযুক্তি সংবাদ

বিনা খরচে অ্যাপস তৈরির প্রশিক্ষণ দেবে সরকার

চাঁদে‌ মানুষ পাঠাবে চীন, তৈরি হচ্ছে নভোযান
প্রযুক্তি সংবাদ

চাঁদে‌ মানুষ পাঠাবে চীন, তৈরি হচ্ছে নভোযান

‘গেজ দ্য স্টোরি’ নামে নতুন ক্যাম্পেইন শুরু করেছে অপো
নির্বাচিত

‘গেজ দ্য স্টোরি’ নামে নতুন ক্যাম্পেইন শুরু করেছে অপো

নতুন বছরে তথ্য চুরির ঘটনায় ব্যয় বাড়বে
নির্বাচিত

নতুন বছরে তথ্য চুরির ঘটনায় ব্যয় বাড়বে

হিডেন ক্যামেরার ফাঁদ এড়ানোর ১৩ তড়িকা
নির্বাচিত

হিডেন ক্যামেরার ফাঁদ এড়ানোর ১৩ তড়িকা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2020

দেশে ৯৬% পরিবার মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস

Techzoom.TV |
TechzoomTV