Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 12 March 2020
যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ মে পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবে। গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের লাইসেন্সের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্স।

বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা ও দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের ওপর গত বছর মে মাসে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। একই সময় নিজেদের সরঞ্জাম দিয়ে মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করা হয়। তবে নিষেধাজ্ঞা আরোপের পর পরই সাময়িকভাবে পিছু হটার পরিকল্পনা নেয় মার্কিন বাণিজ্য বিভাগ। যুক্তরাষ্ট্রে যেসব গ্রাহক ও কোম্পানি হুয়াওয়ের পণ্য ব্যবহার করছে, তাদের নিরাপদ বিকল্প খুঁজে নেয়ার সময় দিতে নিষেধাজ্ঞা শিথিল করে হুয়াওয়েকে ৯০ দিনের একটি অস্থায়ী লাইসেন্স দেয়া হয়। পরবর্তী সময়ে কয়েক ধাপে প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়।

গত বছর মে মাসে গুপ্তচরবৃত্তির আশঙ্কায় দেশের বাইরের ঝুঁকিপূর্ণ কোম্পানির তৈরি টেলিযোগাযোগ সরঞ্জাম ক্রয়, সংযোজন অথবা ব্যবহার নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। আদেশটিতে হুয়াওয়ের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও ওই নির্বাহী আদেশের লক্ষ্য ছিল চীনভিত্তিক প্রতিষ্ঠানটি, যা কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয়। ডোনাল্ড ট্রাম্পের ওই আদেশবলে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করা হয়। যে কারণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরঞ্জাম ও অন্যান্য উপকরণ ক্রয় করা হুয়াওয়ের জন্য বন্ধ হয়ে যায়। একই সঙ্গে লাইসেন্স ব্যতীত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোরও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা পরিচালনার পথ বন্ধ হয়।

যুক্তরাষ্ট্রের গ্রাহক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় স্বার্থ বিবেচনা করে বিদ্যমান নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা মোকাবেলায় হুয়াওয়েকে একটি সাময়িক সাধারণ লাইসেন্স দিয়েছিল মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। ওই লাইসেন্স প্রদানের পরপর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের তৈরি সরঞ্জাম ও উপকরণ ক্রয় করার সুবিধা পায় হুয়াওয়ে। গত বছর মে মাসে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে এখন পর্যন্ত অস্থায়ী লাইসেন্স দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে হুয়াওয়ে।

বিশ্লেষকদের ভাষ্যে, হুয়াওয়ের পণ্য ব্যবহারকারী মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সাময়িক এ লাইসেন্সের সম্ভাব্য সুবিধাভোগী হচ্ছে ইয়োমিং ও পূর্বাঞ্চলীয় ওরেগনের মতো স্বল্প জনগোষ্ঠীর অঞ্চলে ইন্টারনেট এবং সেলফোন সেবাদাতা কোম্পানিগুলো। এসব অঞ্চলে টেলিযোগাযোগ সেবা সরবরাহের জন্য সাম্প্রতিক বছরগুলোয় হুয়াওয়ে থেকে নেটওয়ার্ক সরঞ্জাম ক্রয় করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হুয়াওয়ের তৈরি স্মার্টফোন ও নেটওয়ার্ক সরঞ্জামের মাধ্যমে মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করছে চীন। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে। এ অভিযোগের ওপর ভিত্তি করে কোম্পানিটির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে বাণিজ্যযুদ্ধে চীন আরো কঠোর সুর উচ্চারণ করার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় হুয়াওয়েকে নিষিদ্ধ করে।

২০১৮ সালে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে ৭ হাজার কোটি ডলারের টেলিযোগাযোগ উপকরণ কিনেছিল। এর মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলার কোয়ালকম, ইন্টেল করপোরেশন ও মাইক্রন টেকনোলজি ইনকরপোরেশনের মতো মার্কিন কোম্পানির পণ্য ক্রয়ে ব্যয় করে প্রতিষ্ঠানটি। আগে থেকে ব্যবসা থাকলেও হুয়াওয়ের জন্য মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় লাইসেন্স ইস্যু করলে মার্কিন সরবরাহকারীদেরও কোম্পানিটির সঙ্গে নতুন ব্যবসা করতে পৃথকভাবে লাইসেন্স নিতে হচ্ছে। এ ধরনের লাইসেন্স পাওয়ার কাজটি বেশ কঠিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজের ফোনে অ্যানড্রয়েড কিউ বিটা ৩ ইনস্টল করবেন কীভাবে?
নির্বাচিত

দুর্দান্ত ফিচারে আসছে অ্যানড্রয়েড ১০, পাল্টে যাবে স্মার্টফোন

হারিয়ে যাওয়া হাতের লেখা ফিরিয়ে আনার উদ্যোগ নিল নগদ ও প্রথম আলো
প্রযুক্তি সংবাদ

হারিয়ে যাওয়া হাতের লেখা ফিরিয়ে আনার উদ্যোগ নিল নগদ ও প্রথম আলো

ভুলেও ডাউনলোড করবেন না এই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ভুলেও ডাউনলোড করবেন না এই অ্যাপ

বাংলাদেশ ব্যাংক কে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্যাংক কে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ

অ্যামোলেড vs এলসিডি ডিসপ্লে: কোন স্মার্টফোন ডিসপ্লে সেরা?
প্রযুক্তি পরামর্শ

অ্যামোলেড vs এলসিডি ডিসপ্লে: কোন স্মার্টফোন ডিসপ্লে সেরা?

স্যামসাংয়ের সঙ্গে নকিয়ার পেটেন্ট চুক্তি
নির্বাচিত

স্যামসাংয়ের সঙ্গে নকিয়ার পেটেন্ট চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2020

হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix