Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রান্সে জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ১৪ মার্চ ২০২০
ফ্রান্সে জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল
Share on FacebookShare on Twitter

আইফোন নির্মাতা অ্যাপল ফ্রান্সের প্রতিযোগিতা নজরদারি কর্তৃপক্ষের জরিমানার মুখে পড়তে পারে। ইউরোপের দেশটিতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিযোগিতা আইন লঙ্ঘন ও প্রতিযোগিতা বিরোধী আচরণের কারণে জরিমানা করা হতে পারে। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী সোমবার জরিমানার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মিলতে পারে। ইউরোপের অনলাইন নিউজ ওয়েবসাইট পলিটিকো আগের এক প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে দেশটিতে কী পরিমাণ জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল তা প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে ফরাসি প্রতিযোগিতা কর্তৃপক্ষেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসাবেলা ডি সিলভা ফরাসি প্রতিযোগিতা নজরদারি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর গত বছর ডিসেম্বরে অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত সার্চ জায়ান্ট গুগলকে ১৫ কোটি ইউরো জরিমানা করা হয়েছিল। বিবৃতিতে ওই সময় প্রতিযোগিতা নজরদারি কর্তৃপক্ষ দাবি করে, ফ্রান্সে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় প্রতিযোগিতা আইন লঙ্ঘন এবং অস্পষ্ট বিজ্ঞাপন প্রচারের কারণে এ জরিমানা করা হয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গুগল যে কৌশল অবলম্বন করছিল, তা নিয়ে অনেক আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল ফরাসি প্রতিযোগিতা নজরদারি কর্তৃপক্ষ। টেকসংশ্লিষ্ট বিজ্ঞাপন খাতে গুগলের একক আধিপত্যের কারণে তুলনামূলক ছোট ফরাসি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ব্যবসা কৌশল পরিবর্তন করার জন্য অনেকবার আহ্বান জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি গুগল। যে কারণে গুগলকে জরিমানা করা হয়েছিল।

অ্যাপলের পক্ষ থেকে ফরাসি প্রতিযোগিতা নজরদারি কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অ্যাপল ফ্রান্সের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি ফ্রান্সের আইন মেনেই পণ্য বিক্রয় ও বিপণন কৌশল ঠিক করেছে এবং সে অনুযায়ী ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে। কাজেই ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সময়ে যেকোনো সিদ্ধান্ত আদালতে মোকাবেলা করা হবে।

চলতি বছরের শুরুর দিকে ফরাসি ভোক্তা অধিকার নজরদারি প্রতিষ্ঠান ডিজিসিসিআরএফ জানিয়েছে, আইফোন ব্যবহারকারীদের না জানিয়ে সফটওয়্যার হালনাগাদ সরবরাহ করায় অনেক ডিভাইসের গতি হ্রাস পেয়েছে। অনেক আইফোন স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা হারিয়েছে। অ্যাপল মূলত নতুন আইফোনের বিক্রি বাড়ানোর জন্য কৌশলে সফটওয়্যার হালনাগাদ সরবরাহ করে পুরনো ডিভাইসগুলোর গতি কমিয়েছে। এমন একটি মামলার নিষ্পত্তির জন্য ভুক্তভোগী আইফোন ব্যবহারকারীদের ২ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে অ্যাপল।

শুধু ফ্রান্সেই নয়; বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নতুন আইফোনের বিক্রি বাড়াতে ইচ্ছা করে পুরনো মডেলগুলোর গতি কমিয়ে দিয়ে আসছিল। ব্যবহারকারীদের না জানিয়ে পুরনো আইফোনের গতি কমিয়ে দেয়ায় বিশ্বব্যাপী অনেক দেশে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা চলছে। এরই মধ্যে কয়েকটি দেশে মামলার রায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানাও করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমন একটি ক্ল্যাস অ্যাকশন মামলার নিষ্পত্তির জন্য ভুক্তভোগী আইফোন ব্যবহারকারীদের প্রত্যেককে ২৫ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে অ্যাপল। আদালতের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভুক্তভোগী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটিকে কমপক্ষে ৩১ থেকে ৫০ কোটি ডলার গুনতে হতে পারে।

২০১৭ সালে প্রথম অ্যাপলের বিরুদ্ধে পুরনো আইফোনের গতি কমিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল। ওই সময় অসংখ্য ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, নতুন আইফোন উন্মোচনের পর পুরনো মডেলগুলোর কার্যকারিতা আকস্মিকভাবে কমে যায়। ডিভাইসগুলো আর স্বাভাবিকভাবে ব্যবহারের পর্যায়ে থাকে না।

বিশ্বব্যাপী অসংখ্য ব্যবহারকারীর অভিযোগ স্বীকার করে নিয়ে অ্যাপল জানিয়েছিল, তারা ইচ্ছা করে কিছু পুরনো মডেলের আইফোনের গতি কমিয়ে দিয়েছে। তবে এর পেছনে কোনো অবৈধ ব্যবসায় সুবিধা নেয়ার উদ্দেশ্য ছিল না। এজন্য দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দাবি জানায়, পুরনো আইফোনের আয়ুষ্কাল বাড়াতে তারা গতি কমিয়েছে। তবে অ্যাপলের এমন দাবি খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি ব্যবহারকারীদের কাছে। বিশ্বব্যাপী অসংখ্য পুরনো মডেলের আইফোন ব্যবহারকারী আদালতের দ্বারস্থ হয় এবং মামলা দায়ের করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটি পার্ক হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
প্রযুক্তি সংবাদ

আইটি পার্ক হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

নতুন ইয়ারবাড আনছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নতুন ইয়ারবাড আনছে হুয়াওয়ে

অল্প দামে বড় ডিসপ্লে ও তিন ক্যামেরার ফোন আনল সিম্ফনি
নির্বাচিত

অল্প দামে বড় ডিসপ্লে ও তিন ক্যামেরার ফোন আনল সিম্ফনি

স্মার্টফোন কিশোর-কিশোরীদের নিঃসঙ্গ করে তুলছে
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন কিশোর-কিশোরীদের নিঃসঙ্গ করে তুলছে

আইসিটি টাওয়ারে বঞ্চিতদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
প্রযুক্তি সংবাদ

আইসিটি টাওয়ারে বঞ্চিতদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

ফোনে কতটুকু চার্জ দেবেন?
প্রযুক্তি সংবাদ

ফোনে কতটুকু চার্জ দেবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ
পাঁচমিশালি

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

স্মার্টফোনের যুগে এখন শুধু মানুষ নয়, বাড়িও হয়ে...

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মার্চ ২০২০

ফ্রান্সে জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix