Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাস সম্পর্কিত সাইবার অপরাধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ মার্চ ২০২০
করোনাভাইরাস সম্পর্কিত সাইবার অপরাধ
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় হলো করোনাভাইরাস। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের কল্যাণে বিষয়টা এতটাই বিস্তৃতি লাভ করেছে যে তৃণমূল পর্যায়েও এই বিষয়ে সবাই খুব সোচ্চার।

এ কারণেই করোনাভাইরাস সম্পর্কে সর্বশেষ সংবাদ এবং প্রতিবেদনের প্রতি মানুষের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে এবং এ বিষয়ে তথ্য নিতে মানুষ বিভিন্ন জানা অজানা লিংকে ‘ক্লিক’ করছে।

এমতাবস্থায় জনগণের ভয়কে কাজে লাগিয়ে এক শ্রেণির সাইবার অপরাধী খুব সোচ্চার হয়ে উঠেছে। যাদের কাজ হচ্ছে ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কিত সর্বশেষ তথ্য প্রদানের নাম করে ক্ষতিকারক ফিশিং লিংক শেয়ার করা। যেগুলোতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার ডিভাইসটি চলে যেতে পারে হ্যাকারের নিয়ন্ত্রণে।

এটা কীভাবে কাজ করে?

সাইবার ক্রিমিনালরা করোনাভাইরাস সম্পর্কে তথ্যসহ বৈধ সংগঠন থেকে দাবি করে ইমেইলগুলো পাঠিয়ে থাকে।

ইমেইলে আপনাকে করোনাভাইরাস সম্পর্কে সর্বশেষ পরিসংখ্যানগুলো দেখতে কোনো এটাচমেন্ট খুলতে বলবে। আপনি যদি এটাচমেন্ট বা এম্বেড লিংকে ক্লিক করেন তবে আপনার ডিভাইসে আপনার অজান্তেই ডাউনলোড হয়ে যেতে পারে ক্ষতিকারক সফটওয়্যার।

এই ক্ষতিকারক সফটওয়্যার/ম্যালওয়্যার এর মাধ্যমে সাইবার অপরাধীরা আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে, আপনার কিবোর্ডের কীস্ট্রোকগুলো লগ করতে বা আপনার ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিং ইনফরমেশন সংগ্রহ করতে পারে।

কিছুদিন আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রতিনিধি দল, ইমেইলের মাধ্যমে ফিশিংয়ের প্রচেষ্টা সম্পর্কে একটি সতর্কতা জানিয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, তারা প্রায় প্রতিদিন করোনাভাইরাস-সম্পর্কিত ফিশিং প্রচেষ্টার রিপোর্ট পাচ্ছে।

এদিকে, সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফ পয়েন্ট-বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্র্যান্ডযুক্ত ফিশিং প্রচেষ্টার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য সংস্থাগুলোর করোনাভাইরাস সম্পর্কিত ফিশিং ইমেইল পাওয়ার ব্যাপারে জানিয়েছে।

ফিশিং আক্রমণে প্রতারকরা তাদের ইমেইলগুলো রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে পাঠানো হয়েছে, এমনভাবে ডিজাইন করছে। যাতে বিশ্বাসযোগ্য হয় এবং মনোযোগ আকর্ষণের জন্য শিরোনামগুলো অতি চমকপ্রদ হয়। যেমন- আপনার শহরে করোনাভাইরাস প্রাদুর্ভাব (জরুরি) অথবা ‘করোনাভাইরাসের এন্টিডট আবিষ্কার সফল’। এসব সাইটে প্রায়ই স্বনামধন্য এজেন্সিটির লোগো ব্যবহার করে, যা আসল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকে।

এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় সচেতনতা।

এ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারীরা শুধুমাত্র স্বনামধন্য এবং পরিচিত ওয়েবসাইট ব্যতীত অজানা এবং চটকদার তথ্য সংবলিত কোনো লিংক, ওয়েবসাইট এবং ইমেইলে ‘ক্লিক’ করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় এই সাইবার অপরাধীরাও আপনার জীবনে করোনাভাইরাসের মতো ভয়াবহতা নিয়ে আসতে পারে।

Tags: করোনাভাইরাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাওয়ের  সিইও কে পদত্যাগের আহ্বান
অটোমোবাইল

পাঠাওয়ের সিইও কে পদত্যাগের আহ্বান

আসছে হারলে ডেভিডসন সিভি ও লিমিটেড বিএস ৬
অটোমোবাইল

আসছে হারলে ডেভিডসন সিভি ও লিমিটেড বিএস ৬

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ শুরু হলো অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং
প্রযুক্তি সংবাদ

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ শুরু হলো অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
নির্বাচিত

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
প্রযুক্তি বাজার

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

স্মার্টফোন চার্জে অনন্য ভিভো’র ‘ভিইজি’ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন চার্জে অনন্য ভিভো’র ‘ভিইজি’ প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন
টেলিকম

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা
নির্বাচিত

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix