Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের

করোনাভাইরাস সংকটেও কাজ অব্যাহত রাখায় কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। শনিবার প্রকাশিত এক খোলা চিঠিতে ওই ধন্যবাদ জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 22 March 2020
খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস বাস্তবতায় বাসায় থাকতে হচ্ছে অসংখ্য মানুষকে। তাদের হাতে প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন অ্যামাজন কর্মীরা। “আমরা সব স্থানের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি সেবা দিয়ে যাচ্ছি, বিশেষ করে যারা বয়স্ক, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। মানুষ আমাদের উপর নির্ভর করছেন।” – অ্যামাজনের ব্লগে লিখেছেন বেজোস। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

এবারই প্রথমবারের মতো করোনাভাইরাস মহামারী প্রেক্ষাপটে নিজ মতামত প্রকাশ্যে জানালেন বেজোস। ওই ব্লগে বেজোস লিখেছেন, “আপনারা যে কাজ করছেন, তাতে আমি একা কৃতজ্ঞ নই। গ্রাহকদের কাছ থেকে আমি হাজারো মেইল পেয়েছি এবং সামাজিক মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়া পোস্ট দেখেছি। আপানাদের প্রচেষ্টা সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরে এসেছে, এবং এ সপ্তাহের শুরুতে এই টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।”

সম্প্রতি বেজোসের কাছে চিঠি পাঠিয়েছেন চার মার্কিন সিনেটর। কর্মীদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। ঘটনাটির পরপরই কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি প্রকাশ করলেন বেজোস। সিনেটরদের চিঠির জবাব দিতে বেজোসকে মার্চের ২৬ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

শনিবারের চিঠিতে বেজোস জানিয়েছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মী এবং ঠিকাদারদের জন্য কয়েক লক্ষ মাস্ক কেনার অর্ডার করা হয়েছে। তবে, এখন পর্যন্ত ওই অর্ডারের মধ্যে খুব কমই হাতে এসে পৌঁছেছে। কারণ বিশ্বব্যাপী মাস্কের সংকট দেখা দিয়েছে, সরাসরি চিকিৎসা কর্মীদেরকে সরঞ্জাম সরবরাহ করছেন বিভিন্ন দেশের সরকার।

পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বেশ কিছু ব্যাপারে নতুন প্রটোকল নিয়ে এসেছে অ্যামাজন। যুক্তরাষ্ট্রে চাকরি হারানো জনশক্তিকে সাময়িকভাবে অ্যামাজনের সঙ্গে কাজ করারও আহবান জানানো হয়েছে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে এক লাখ নতুন কর্মী নিয়োগ পরিকল্পনার খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি।

“আমাদের প্রতিদিন দেখা হচ্ছে, পদক্ষেপগুলোকে আরও উন্নত করে তুলতে বাড়তি পন্থা শনাক্ত করতে কাজ করছি, আপনারা জেনে রাখুন, অ্যামাজন নিজ দায়িত্ব পালন করা থামাবে না, এবং আমদের দিক থেকে সহায়তা প্রয়োজন এমন নতুন সুযোগের সন্ধান করা থামাবো না।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামাজনকরোনাভাইরাসজেফ বেজোস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোনটি বৈধ কিনা যেভাবে জানবেন
নির্বাচিত

সত্যি কি দেশে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট?

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
টেলিকম

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি

ইভ্যালি প্রসঙ্গে মিথিলা: কেউ প্রতারিত হলে আমি খুবই দুঃখিত
ই-কমার্স

ইভ্যালি প্রসঙ্গে মিথিলা: কেউ প্রতারিত হলে আমি খুবই দুঃখিত

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”
উই

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”

২৪ টিকিট ডটকমে এয়ার টিকিটে ৩৫% পর্যন্ত ছাড়
ই-কমার্স

২৪ টিকিট ডটকমে এয়ার টিকিটে ৩৫% পর্যন্ত ছাড়

ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার নিয়ে এল অনার
নির্বাচিত

ঈদে অনার স্মার্টফোন কিনলেই জেতার সুযোগ, থাকছে ইলেকট্রিক স্কুটারসহ নানা পুরস্কার

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2020

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের

Techzoom.TV |
TechzoomTV