Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 March 2020
চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ
Share on FacebookShare on Twitter

করোনায় যখন সারাদেশ লকডাউন তখন দেশের র্শীষ অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকম সবাইকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে। লকডাউনের সময়টাই বেড়েছে চালডাল ডটকমের অর্ডার। আর অর্ডার বাড়ার কারণে প্রয়োজন হয়ে পড়েছে ডেলিভারি কর্মী। প্রতিষ্ঠানটি এখন খুঁজছে তাদের নতুন সহকর্মী, সহযোদ্ধা। তাই এবার সুযোগ মিলছে চালডাল ডটকমে যুক্ত হয়ে কাজ করার।

চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরিফ ইবনে হাই বলেন, ‘করোনায় লকডাউন হওয়ায় প্রচুর অর্ডার বেড়েছে। তবে আমরা অর্ডার নিচ্ছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। যতটুকু ডেলিভারি দেয়া সম্ভব ততটুকুই অর্ডার প্রতিদিন নেয়া হচ্ছে। কারণ একটাই সব ক্রেতাই যেন পণ্যগুলো দ্রুত বুঝে পায়। আর বাড়তি চাপের কথা মাথায় রেখে চালডাল ডটকমে বর্তমানে প্রচুর কর্মী বা সহযোদ্ধা দরকার। তাই নিয়োগ দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে সবার কাছে সহযোগিতা চাইছি। দরকার সহকর্মী বা পরিবারের নতুন সদস্য। যাদের এই মুহূর্তে কাজ প্রয়োজন, চাকরি নেই বা পার্টটাইম কাজ খুঁজছেন কিংবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তারা চালডালে সঙ্গে যোগাযোগ করুন।

করোনার এই গুরুত্বপূর্ণ সময়ে কিভাবে আরো বেশি সহযোদ্ধা খুঁজে পাওয়া যাবে কারো কোনো পরামর্শ থাকলেও জানাতে পারেন বা ফেসবুকে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন। আরো তথ্যের জন্য ০১৪০১১১০৭৫১, ০৯৬৪৩২১০০০৪ ও ০৯৬৪৩২১০০০৭ নম্বরে ফোন দিয়েও বিস্তারিত জানা যাবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ডেলিভারি টাইম ১/২ ঘন্টা থেকে বেড়ে ২/৩ দিনে গিয়েছে তবে পণ্য পাচ্ছেন সব গ্রাহকই। করোনা বিপর্যয়ে চালডালের বেশি চাপের কারণে প্রতিষ্ঠানটির সিইও, সিওও, ডিরেক্টররাও অক্লান্ত পরিশ্রম করছেন। কারণ গ্রাহকরা যেন কম সময়ে পণ্য হাতে পায়। সাপ্লাইচেইনের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে ভবিষ্যতে গ্রাহকদের পণ্যের কোনো অভাব এবং সমস্যাও যেন না হয়। এ ছাড়াও আগামী এক/দেড় মাসের মধ্যে আরো ১০টি ওয়্যারহাউজ করার পরিকল্পনা রয়েছে। ফলে ঢাকার আরো অনেক এলাকায় পণ্য পৌঁছে দেয়া সম্ভব হবে দ্রুত। তখন ডেলিভারির সময়ও লাগবে কম। করোনার এ পরিস্থিতিতে চালডাল সব সময় জনগনের প্রয়োজনে সহযোগিতায় কাজ করবে।’

ওমর শরিফ ইবনে হাই বলেন, ‘হোম ডেলিভারির ওপর চাপ বাড়ায় বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি এক্সিকিউটিভ ও পণ্য বাছাইকারী প্রয়োজন। যাদের বেতন দেয়া হবে সাড়ে ১০ থেকে সাড়ে ১৬ হাজার টাকা। এ ছাড়াও ৩ দিন পর একদিন ছুটি এবং আকর্ষণীয় বোনাস দেয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনের পাশাপাশি বনশ্রীর ব্যাংক কলোনি অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও করোনার বর্তমান সময়ে প্যাকেজিংয়ের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন এবং সুরক্ষা দেবার চেষ্টা করা হচ্ছে। ডেলিভারির কাজে নিয়োজিতদের সেফটি উপকরণ নিশ্চিত করা হচ্ছে। যখন ডেলিভারি করতে যায় তখন সেফটি কিটস ব্যবহার করছে কিনা তা চেক করা হয়। ডেলিভারি পর কাস্টমারকেও কলসেন্টার থেকে ফোন দিয়ে ডেলিভারিতে কোনো সমস্যা বা ডেলিভারিম্যান গ্লাস এবং মাস্ক পড়ে ছিল কি না তা জানতে চাওয়া হচ্ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!
নির্বাচিত

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!

ফেসবুকে এল ডার্ক মোড ফিচার, ব্যাটারি সংরক্ষণের পাশাপাশি মিলবে চোখের শান্তি
নির্বাচিত

ফেসবুকে এল ডার্ক মোড ফিচার, ব্যাটারি সংরক্ষণের পাশাপাশি মিলবে চোখের শান্তি

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
নির্বাচিত

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন

নকিয়ার এই ফিচার ফোনে চলবে ফেসবুক-ইউটিউব
প্রযুক্তি সংবাদ

নকিয়ার এই ফিচার ফোনে চলবে ফেসবুক-ইউটিউব

হোয়াটসঅ্যাপে দুই অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে দুই অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2020

চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ

Techzoom.TV |
TechzoomTV