Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনামূল্যে রিমোট কাজের টুল ব্যবহারে কারিগরী সহায়তা ও প্রশিক্ষণ দিবে ইজেনারেশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 April 2020
বিনামূল্যে রিমোট কাজের টুল ব্যবহারে কারিগরী সহায়তা ও প্রশিক্ষণ দিবে ইজেনারেশন
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের রিমোট কাজের টুল ‘মাইক্রোসফট টিমস’ বিনামূল্যে ব্যবহার করার জন্য কারিগরী সহায়তা এবং প্রশিক্ষণ দিবে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে ফেলেছে। এই পরিস্থিতিতে দেশের ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তার করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে নতুন এই উদ্যোগটি নিয়েছে ইজেনারেশন। ইজেনারেশনের এই উদ্যোগে সরকার, স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যালস খাত অগ্রাধিকার পাবে, কারণ ইজেনারেশন বিশ্বাস করে এসব খাত দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া বাড়িতে বসেই যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক কার্যক্রম ও নিয়মিত শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে পারে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকেও অগ্রাধিকার দিতে চায় ইজেনারেশন। তবে অন্যান্য খাতও বিনামূল্যে এই কারিগরী সহায়তা ও প্রশিক্ষণ লাভ করতে পারবে। আন্তর্জাতিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ইতিমধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের অফিস ৩৬৫ ই১ সাবস্ক্রিপশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অফিস ৩৬৫ এ১ সাবস্ক্রিপশন আগামী ছয় মাসের জন্য বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছে এবং উভয় সাবস্ক্রিপশনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের মানুষের সাথে যথাযথভাবে যোগাযোগ এবং সমন্বয়ের জন্য রিমোট ওয়ার্ক টুল ‘মাইক্রোসফট টিমস’ অন্তর্ভূক্ত রয়েছে।

চলমান দূর্যোগ বিশ্বের কয়েক বিলিয়ন মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে, যার ফলে ব্যবসা ও প্রতিষ্ঠানগুলো যে মৌলিক প্রক্রিয়াগুলো অনুসরণ করে আসছিল সেগুলোর পরিবর্তন ও পরিমার্জন করতে হচ্ছে। যেহেতু সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে সেলফ-কোয়ারেন্টিন করার কথা বলছে, সেহেতু বাড়িতে বসে কাজ করাই এখন নতুন বাস্তবতা। নিকট ভবিষ্যতে টিকে থাকা এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যথাযথ টুলস, প্রযুক্তি এবং প্রক্রিয়া রি-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তর নিশ্চিত করা প্রয়োজন। দেশীয় ব্যবসায়ের পরিবেশে আধুনিক কর্মক্ষেত্রের সংস্কৃতি গড়ে তোলা এবং ব্যবসায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল রূপান্তর নিয়ে আসার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সাথে দেশীয় প্রতিষ্ঠান ইজেনারেশন অগ্রণী ভূমিকা পালন করছে।

এর আগে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে কোভিড-১৯ লকডাউন চলাকালীন ব্যবসা এবং অর্থনীতিকে সচল রাখতে ইজেনারেশন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে পরামর্শ সেবা দিয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো বাড়িতে বসে কাজের ক্ষেত্রে সঠিক নীতিমালা তৈরি এবং যথাযথ টুলস, প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করতে পারে। দেশে কোভিড-১৯ প্রতিরোধে এই মডেলটির প্রয়োজনীয়তা অনুধাবন করে ইজেনারেশন কর্তৃপক্ষ আগের উদ্যোগটি আরও সম্প্রসারণ করেছে।

ইজেনারেশন মাইক্রোসফটের সাথে যৌথভাবে গত বৃহস্পতিবার এক ওয়েবিনারের আয়োজন করে যেখানে তুলে ধরা হয় কীভাবে প্রতিষ্ঠানগুলো বাড়িতে বসে কাজের ক্ষেত্রে সেরা চর্চাগুলো অনুসরণ করতে পারে এবং এই দুঃসময়ে কীভাবে মাইক্রোসফট টিমসের মাধ্যমে কার্যক্রম সচল রাখতে পারে। মাইক্রোসফটের সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটস এর মার্কেটিং ও অপারেশন বিভাগের পরিচালক জাইদ আলকাধী এবং ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম সেশনটি পরিচালনা করেন। এতে শতাধিক ব্যবসায়িক নেতৃবৃন্দ, পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্ত হন এবং স্বতঃস্ফূর্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

বিনামূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার ও প্রশিক্ষণের জন্য বিস্তারিত জানতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ইমেইলে (info@egeneration.co) বা ফোনে (০১৩১৩০৪৪৬৩১) ইজেনারেশনের সাথে যোগাযোগ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

‘২০২১ সালের বিজয় দিবসে দেশে ফাইভজি’

অ্যান্ড্রয়েড এই থাকতে চাই হুয়াওয়ে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড এই থাকতে চাই হুয়াওয়ে

ইউএস আইটি কানেক্ট স্থাপনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

ইউএস আইটি কানেক্ট স্থাপনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রস্তাব

স্মার্টফোন অ্যাপ ব্যবহারে পরিবর্তন: বৈচিত্র্যময় অভিজ্ঞতা দিতে শেয়ারইট
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন অ্যাপ ব্যবহারে পরিবর্তন: বৈচিত্র্যময় অভিজ্ঞতা দিতে শেয়ারইট

মোবাইল ফোন ট্র্যাক করে করোনা আক্রান্ত শনাক্ত করছে ইসরায়েল
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন ট্র্যাক করে করোনা আক্রান্ত শনাক্ত করছে ইসরায়েল

মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মানুষ ইন্টারেক্ট করতে পারে বলেই ফেসবুক বিলিয়নস ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 April 2020

বিনামূল্যে রিমোট কাজের টুল ব্যবহারে কারিগরী সহায়তা ও প্রশিক্ষণ দিবে ইজেনারেশন

Techzoom.TV |
TechzoomTV