Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের মেমোরির বৈশ্বিক বাজারের আকার ৩৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 April 2020
স্মার্টফোনের মেমোরির বৈশ্বিক বাজারের আকার ৩৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন মেমোরি চিপ বাজার কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। গত বছরও একই ধারা অব্যাহত ছিল। গত বছর বাজারটির সম্মিলিত মূল্য বা আকার কিছুটা কমে ৩ হাজার ৯৩০ কোটি ডলারে দাঁড়িয়েছিল। চলতি বছর নভেল করোনাভাইরাস সংক্রমিক হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বাজারটির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর টেলিকম লিড।

প্রতিবেদন অনুযায়ী, ‘স্যামসাং মেমোরি’ গত বছর বৈশ্বিক স্মার্টফোন মেমোরি চিপ বাজারের মোট রাজস্বের ৪৭ শতাংশ ঘরে তুলেছে। স্যামসাং মেমোরি দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের মেমোরি উৎপাদন বিভাগ। এছাড়া বাজারটিতে রাজস্ব আয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়াভিত্তিক এসকে হাইনিক্স এবং মার্কিন কম্পিউটার ও মোবাইল ডিভাইসের মেমোরি প্রস্তুতকারক মাইক্রোন টেকনোলজি ইনকরপোরেশন।

গত বছর স্যামসাং এনএএনডি ফ্ল্যাশ এবং ডিআরএএম উভয় মেমোরি চিপ বাজারে নিজের অবস্থান আরো দৃঢ় করতে সক্ষম হয়েছে। স্যামসাং মেমোরি, এসকে হাইনিক্স ও মাইক্রোন টেকনোলজি মিলে বৈশ্বিক স্মার্টফোন মেমোরি চিপ বাজারের ৮৪ শতাংশ রাজস্ব ঘরে তুলেছে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর পৃথকভাবে স্মার্টফোনের এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ বাজারে রাজস্ব কমেছে ২৯ শতাংশ। বিশ্বজুড়ে এ ধরনের মেমোরি চিপের চাহিদা কমায় রাজস্ব কমতে দেখা গেছে। এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ বাজারের ৪২ শতাংশ রাজস্ব দখলে নিয়েছে স্যামসাং মেমোরি। এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ বাজারের রাজস্বের ২২ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে কিওশিয়া নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া ১৬ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এসকে হাইনিক্স।

অন্যদিকে গত বছর ডিআরএএম স্মার্টফোন মেমোরি চিপ বাজারের রাজস্ব কমেছে ২৭ শতাংশ। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়া এবং মেমোরি চিপের মূল্য নিয়ে প্রতিযোগিতার কারণে রাজস্ব কমেছে। গত বছর ডিআরএএম মেমোরি চিপ বাজারের ৫১ শতাংশ রাজস্ব দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং মেমোরি। এছাড়া বাজারটির ২৯ ও ১৯ শতাংশ রাজস্ব দখলে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে এসকে হাইনিক্স ও মাইক্রোন টেকনোলজি।

চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বহুজাতিক অনেক সেমিকন্ডাক্টর কোম্পানি দেশটিতে উৎপাদন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকজুড়ে উৎপাদন ব্যাহত হওয়ায় স্মার্টফোনের মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। এর ফলে মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের ভাষ্যে, মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোনের মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের বৃহৎ উৎপাদক দেশ চীন। দেশটিতে নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় উৎপাদন বিভ্রাট দেখা দিয়েছিল। বৈশ্বিক মেমোরি চিপ বাজারে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ও এসকে হাইনিক্স। উভয় প্রতিষ্ঠানেরই উৎপাদন কারখানা চীনে অবস্থিত।

গত ফেব্রুয়ারিতে স্যামসাং ও এসকে হাইনিক্সের বিবৃতিতে জানানো হয়, তারা মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের উৎপাদন কারখানা চালু রাখার চেষ্টা চালাচ্ছে। তবে শেষ পর্যন্ত নভেল করোনাভাইরাসের প্রভাব আরো ব্যাপক আকার ধারণ করলে কারখানা বন্ধ করা হয়। বৈশ্বিক বাজারে কেমন প্রভাব পড়বে তার চেয়ে বিপুলসংখ্যক কর্মীর নিরাপত্তায় গুরুত্ব দেয় উভয় প্রতিষ্ঠান।

অবশ্য খাতসংশ্লিষ্টদের দাবি, চীনে নভেল করোনাভাইরাসের ভয়াবহতা কমে গেছে। উৎপাদন স্বাভাবিক হয়ে উঠছে। কাজেই অনেক খাত প্রভাবিত হলেও মেমোরি চিপ উৎপাদন ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ মেমোরি চিপ নির্মাতা এবং তৃতীয় বৃহৎ সেমিকন্ডাক্টর কোম্পানি এসকে হাইনিক্স এরই মধ্যে বৈশ্বিক মেমোরি চিপ বাজারের অনিশ্চয়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। চীনভিত্তিক হুয়াওয়ে ও মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অন্যতম চিপ সরবরাহকারী এ প্রতিষ্ঠান গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সাত বছরের মধ্যে সর্বনিম্ন প্রান্তিকভিত্তিক মুনাফা আয়ের খতিয়ান প্রকাশ করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিস ও ক্যানচ্যাম বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
প্রযুক্তি সংবাদ

বেসিস ও ক্যানচ্যাম বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দিলো লাইকি
প্রযুক্তি সংবাদ

নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দিলো লাইকি

ফেসবুকের নতুন প্রতিদ্বন্দ্বী ‘ডাব্লিউটি সোশ্যাল’
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল মিডিয়া স্ক্যামে মার্কিনদের লোকসান ২১০ কোটি ডলার

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”
প্রযুক্তি সংবাদ

“কনভেনশনাল থেকে স্মার্ট: ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স”

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ১০ কোটি ইউনিটের কম

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2020

স্মার্টফোনের মেমোরির বৈশ্বিক বাজারের আকার ৩৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV