Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“নগদ”-এর পাশে মাশরাফি বিন মুর্তজা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 April 2020
“নগদ”-এর পাশে মাশরাফি বিন মুর্তজা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের জন্য এমন উদ্যোগের প্রশংসা করে “নগদ”-এর সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

করোনা ভাইরাস বিশ^ব্যাপী একটি আতঙ্কের নাম। বাংলাদেশও এই সমস্যার সম্মুখীন। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি “নগদ”-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন ডাক বিভাগ ও “নগদ”-এর কর্মীরা। আর “নগদ” এই উদ্যোগের নাম দিয়েছে, “মানুষ বাঁচলে, দেশ বাঁচবে”।

এই খবর জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা একটি সেলফি ভিডিওর মাধ্যমে “নগদ”-এর এই উদ্যোগের প্রশংসা করেন। ভিডিওতে তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে অনেক টেনশন কাজ করে। কিন্তু কোনো কোনো নিউজ মনটা অনেক ভালো করে দেয়। যেমন আজ সকালে পেপারে দেখলাম “নগদ” তাদের বিজ্ঞাপনের খরচ কমিয়ে এই টাকা দেশের কল্যাণে খরচ করবে। তারমানে “নগদ” শুধু ব্যবসার দিকটা চিন্তা না করে এই সংকটকালে দেশের মানুষের কথা চিন্তা করছে। “নগদ” একটি সরকারি প্রতিষ্ঠান, তার অর্থ হচ্ছে এর মালিক আমি, আপনি, সবাই। তাই আসুন আমরা “নগদ”-এর মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। “নগদ”-এর মতো করেই বলি, “মানুষ বাঁচলে দেশ বাঁচবে”। তাই “নগদ”-এর এই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের সেলফি ভিডিও দেখার পর “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক তাঁর সাথে যোগাযোগ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। এ সময় তাঁরা দেশের স্বল্প আয়ের জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক লেনদেনকে কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

পরে “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, আশা করা যায় আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় সেবা “নগদ”-এর সাথে থাকবেন এবং আমরা একসাথে বাংলাদেশের সাধারণ জনগণের কল্যাণে আরও কিছু কার্যক্রম নিয়ে উপস্থিত হতে পারব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান
প্রযুক্তি সংবাদ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

বুরো বাংলাদেশ গ্রাহকদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ উপায়-এ
প্রযুক্তি সংবাদ

বুরো বাংলাদেশ গ্রাহকদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ উপায়-এ

নতুন দামে অপোর আকর্ষণীয় এ৫৪ ফোন
নির্বাচিত

নতুন দামে অপোর আকর্ষণীয় এ৫৪ ফোন

বিপিও সামিট শুরু হচ্ছে ২১ এপ্রিল
প্রযুক্তি সংবাদ

বিপিও সামিট শুরু হচ্ছে ২১ এপ্রিল

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!
টেলিকম

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০
নির্বাচিত

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০

Load More

ট্রেন্ডিং টপিক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2020

“নগদ”-এর পাশে মাশরাফি বিন মুর্তজা

Techzoom.TV |
TechzoomTV