Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের মিট অ্যাপ আসছে ‘জুম-এর চেহারায়’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 April 2020
গুগলের মিট অ্যাপ আসছে ‘জুম-এর চেহারায়’
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারীর কারণে সম্প্রতি বেড়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলোর চাহিদা। নিজেদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘মিট’ তাই নির্ধারিত সময়ের আগেই উন্মুক্ত করতে শুরু করেছে গুগল।

ব্যবসায়িক এবং শিক্ষা শ্রেণিভূক্ত জিমেইল গ্রাহকরা বৃহস্পতিবার থেকে সরাসরি গুগলের ভিডিও কনফারেন্সিং টুল মিট অ্যাপে কল গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। শীঘ্রই অ্যাপের লেআউটেও আনা হচ্ছে একই সেবায় বাজারে প্রভাবশালী অ্যাপ জুম-এর মতো নকশা।

করোনাভাইরাস মহামারীর কারণে বাড়তি চাহিদার কারণেই অ্যাপটিতে ইমেইল যোগ করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের সলটেরো।

আপাতত শুধু স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের জন্যই চালু রয়েছে মিট। সাধারণ গ্রাহকের জন্য বানানো হ্যাংআউট টুল থেকে আলাদাই রাখা হয়েছে গুগলের এই সেবাটি। জানুয়ারি মাসের পর থেকে গুগলের অন্য যেকোনো সেবার চেয়ে দ্রুত গ্রাহক বেড়েছে এই অ্যাপটির। করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ পরিস্থিতিতে লাখো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এই সেবায়।

সলটেরো বলেন, চলতি মাসের শেষ দিকে আরও ফিচার যোগ করা হবে ভিডিও কনফারেন্সিং টুলটিতে। প্রতিদ্বন্দ্বী সেবা জুমের মতো কনফারেন্সের সময় ১৬ জন অংশগ্রহণকারীর লেআউট দেখানো হবে টুলটিতে।

পাশাপাশি কম আলোর জন্য ভিডিও মান আরও উন্নত করবে মিট। এছাড়াও কিবোর্ডের ক্লিক এবং দরজা লাগানোর মতো অবাঞ্ছিত শব্দগুলো ফিল্টার করা হবে বলে জানানো হয়েছে।

এক সপ্তাহ আগেই গুগল ঘোষণা করে, দৈনিক ২০ লাখ নতুন গ্রাহক আসছেন মিট-এ। ইতোমধ্যেই দেড়শ’টি দেশেশিক্ষা খাতের ১০ কোটির বেশির গ্রাহক যোগ হয়েছেন এই সেবায়। বর্তমানে ডেস্কটপ ব্রাউজার বা মোবাইল অ্যাপ হিসেবে পাওয়া যাচ্ছে সেবাটি।

করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকে ভিডিও চ্যাটিং টুলের ব্যবহারে রেকর্ড বৃদ্ধি এসেছে বলে জানিয়েছে মাইক্রোসফট, জুম এবং সিসকোর মতো প্রতিষ্ঠানগুলোও।

নিরাপত্তা ত্রুটির কারণে ইতোমধ্যেই জুম নিষিদ্ধ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান ও স্কুল। আর নতুন গ্রাহকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে মাইক্রোসফট এবং সিসকোর সেবা।

সলটেরো বলেন, গত মাসে নতুন ফিচারগুলোর কারণে লাভবান হয়েছে গুগল।নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো জুম ছেড়ে মিট সেবায় যুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন সলটেরো। তিনি অবশ্য মিট নামটি উচ্চারণ না করেই বলেন, “আমি বারবারই দেখছি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার শঙ্কায় অন্য সেবার গ্রাহকরা এখানে যুক্ত হচ্ছেন।”

কলে কারা যুক্ত হতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে গত মাসেই শিক্ষকদের জন্য ফিচার চালু করেছে গুগল। ‘জুমবম্বিং’ ঠেকাতে কয়েক সপ্তাহ পর একই ধরনের ফিচার চালু করে জুম।এর আগে, বিভিন্ন দেশ ও শহরে লকডাউন শুরু হওয়ার পরপরই জুমের বিনামূল্যের সংস্করণটির জনপ্রিয়তা বেড়েছে অপ্রত্যাশিতভাবে। এই সংস্করণটির নিরাপত্তা ত্রুটি নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

সলটেরো বলেন, বিনামূল্যের টুলগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা না বানানোর বিষয়টি “পুরোপুরি ভুল।”সলটেরো এমনটাও স্বীকার করেছেন যে, সাধারণ গ্রাহকের জন্য গুগলের বিনামূল্যের ভিডিও কনফারেন্সিং সেবা হ্যাংআউটে নিরাপত্তা এবং সভা নিয়ন্ত্রণের ফিচারের অভাব রয়েছে, যা মিট অ্যাপে নেই।

“গ্রাহক যে পণ্যগুলো অফিসে ব্যবহার করছেন, সেগুলো যাতে বাড়িতেও ব্যবহার করতে পারেন” সে লক্ষ্যে গুগল নিজস্ব সেবার ফিচারগুলো ঠিক করতে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
প্রযুক্তি সংবাদ

কাশ্মীরে ইন্টারনেট চালু

ডিজিটাল জীবনমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল জীবনমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশর

ভিশন প্রোর ডেভেলপার কিট আনছে অ্যাপল
নির্বাচিত

ভিশন প্রোর ডেভেলপার কিট আনছে অ্যাপল

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে শতকোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে অ্যাপল

দেশে ভিপিএনের ব্যবহার বেড়েছে ৫০১৬ শতাংশ: রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

দেশে ভিপিএনের ব্যবহার বেড়েছে ৫০১৬ শতাংশ: রিপোর্ট

এবারের ঈদে রিয়েলমি ফ্যানদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুযোগ
নির্বাচিত

এবারের ঈদে রিয়েলমি ফ্যানদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2020

গুগলের মিট অ্যাপ আসছে 'জুম-এর চেহারায়'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix