Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিপিও শিল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 May 2020
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিপিও শিল্প
Share on FacebookShare on Twitter

দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পে একমাত্র কেন্দ্রীয় ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে বিপিও খাতও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।

বর্তমানে এই শিল্পের প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা নিরূপণের উপায় এবং নানাবিধ বিষয় নিয়ে বাক্য তার সদস্য প্রতিষ্ঠানগুলোর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচ্ছে। সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, গত মার্চ মাস থেকে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে বিল পাচ্ছে না এবং একইসাথে গ্রাহকরা তাদের কাজ বন্ধ রাখার নির্দেশনা দিচ্ছে। ফলশ্রুতিতে এই শিল্পের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষে বিপুল সংখ্যক জনবলের বেতন-ভাতা, অফিস ভাড়া, ইউটিলিটি বিল পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই ধারণা করা হচ্ছে, বিপিও প্রতিষ্ঠানগুলোর ব্যবসা টিকিয়ে রাখার জন্য অচিরেই চাকরি হারাতে যাচ্ছে এ শিল্পের সাথে সম্পৃক্ত ৫০,০০০ জনশক্তির একটি বড় অংশ।

বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কর্তৃক আর্থিক প্রণোদনা অথবা সহজ শর্তে জামানতবিহীন ও সুদবিহীন ঋণ সুবিধা প্রদান করার প্রয়োজনীয়তা অনুভব করছে এই শিল্পের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো। বিরূপ অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে তথ্যপ্রযুক্তি খাতের ৫টি জাতীয় বাণিজ্য সংগঠন বাক্য, বেসিস, বিসিএস, আইএসপিএবি এবং ই-ক্যাব তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের কাছে আগামী ৬ মাসের জন্য মোট ১৯৩০ কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে। ইতিমধ্যে সরকার বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রকল্প গ্রহণ করলেও ব্যাংকগুলোর নানা জটিলতায় সুবিধাবঞ্চিত হচ্ছে বিপিও শিল্পের প্রতিষ্ঠানগুলো। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের গৃহীত আর্থিক প্রণোদনা প্যাকেজগুলো থেকে ঋণ প্রাপ্তিতে নানা জটিলতা নিরসনের জন্য প্রয়োজন বিভিন্ন খাত ভিত্তিক সহজ নীতিমালা এবং এর প্রক্রিয়া ত্বরান্বিত করা। তাই এ বিষয়ে আর কালবিলম্ব না করে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিপিও শিল্পের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করে সকল ব্যাংকে অবহিত করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বাক্য।

এছাড়া বিপিও বিশেষজ্ঞদের মতে, দেশের সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাজ বিদেশি কোম্পানিগুলোকে না দিয়ে, দেশীয় বিপিও/আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হলে আসন্ন সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে এ শিল্প। অন্যথায়, বিপিও শিল্পের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি বেকার হয়ে যাবে এসব প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী এবং অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে দেখা দেবে সামাজিক বিপর্যয়ও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন

ওষুধেই আয়ু বাড়বে ১৫০ বছর!
প্রযুক্তি সংবাদ

ওষুধেই আয়ু বাড়বে ১৫০ বছর!

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন
নির্বাচিত

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে
প্রযুক্তি সংবাদ

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে

এআর-ভিআর গেমিং নিয়ে ভাবছে না মাইক্রোসফট
নির্বাচিত

এআর-ভিআর গেমিং নিয়ে ভাবছে না মাইক্রোসফট

নতুন আইনস্টাইন! আবিষ্কার দেখে চমকে যান হকিংও
নির্বাচিত

নতুন আইনস্টাইন! আবিষ্কার দেখে চমকে যান হকিংও

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 May 2020

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিপিও শিল্প

Techzoom.TV |
TechzoomTV