Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ মে ২০২০
বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জাপানি এয়ার কন্ডিশনার (এসি) ব্র্যান্ড ডাইকিন ট্রান্সকম ডিজিটালের মাধ্যমে বাংলাদেশে বাজারে প্রথমবারের মতো নিয়ে এলো রুম এয়ার-কন্ডিশনিং সল্যুশন। ক্রেতাদের ভিন্নধর্মী চাহিদার কথা বিবেচনা করে, ডাইকিন তিনটি ভিন্ন সিরিজের (প্রিমিয়াম ইনভার্টার, রেগুলার ইনভার্টার ও নন-ইনভার্টার) ৮টি পৃথক মডেলের এয়ার কন্ডিশনার উন্মোচন করেছে।

আকিরা ইয়ামাদার হাত ধরে ১৯২৪ সালে ওসাকা কিনজোকু কোগিয়োশো এলপি নামে যাত্রা শুরু করে ডাইকিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর থেকে প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টার মাধ্যমে ক্রমাগত পরিবর্তনশীল প্রতিকূলতা পেরিয়ে শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। এছাড়াও, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরামদায়ক ও বাসযোগ্য টেকসই পরিবেশ নিশ্চিত করতে উন্নত পণ্য ও সেবা সমাধান দিচ্ছে ডাইকিন।

ট্রান্সকম ডিজিটালের মাধ্যমে ডাইকিন দেশের বাজারে অনন্য ফিচারের এয়ার কন্ডিশনার নিয়ে এসেছে। এই ফিচারগুলোর মধ্যেও এমন কিছু ফিচার রয়েছে যা অন্যান্য ব্র্যান্ড থেকে ডাইকিনকে আলাদা করেছে। এমন কিছু ফিচার হলো: নিউ সুইং কম্প্রেসারের ডিসি ইনভার্টার, পেটেন্টেড স্ট্রিমার ডিসচার্জ টেকনোলজি, ইন্টেলিজেন্ট আই, ইকোনো মোড, কোয়ান্ডা এয়ারফ্লো, পিএম ০.১ এর এজি আয়ন ফিল্টার , পাওয়ার চিল অপারেশন, ইনডোর ইউনিট কোয়াইট অপারেশন (সর্বনিম্ন ৩০ ডিবিএ সাউন্ড), সেল্ফ-ডায়াগনোসিস, বিল্ট-ইন স্ট্যাবিলাইজার ও পরিবেশবান্ধব এবং দ্রুত কার্যক্ষম আর৩২ রেফ্রিজারেন্ট।

এ নিয়ে ডাইকিন এয়ার-কন্ডিশনিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তোশিহারু সুরুমারু বলেন, ‘জাপানের বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া ও সীমিত সম্পদের কারণেই ডাইকিন টেকনোলজিসের জন্ম। ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, এক্ষেত্রে, তাদের জন্য উদ্ভাবনী প্রযুক্তির পণ্য ও সেবা প্রদানে ডাইকিন এর ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। বাংলাদেশে ট্রান্সকম ডিজাটালের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এদেশে প্রতিষ্ঠানটির নানা ধরনের গ্রাহক রয়েছে এবং এসব ক্রেতাদের সেবাদানে প্রতিষ্ঠানটির রয়েছে শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক ও কল সেন্টার। আমরা বিশ্বাস করি, রুম এসির ব্যবসার ক্ষেত্রে, এদেশের বাজারে আমাদের ব্র্যান্ডকে তুলে ধরতে ট্রান্সকম ডিজিটাল অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ট্রান্সকম ইলেক্ট্রনিকসের ডিরেক্টর অব অপারেশন্স ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘ক্রেতাদের প্রতিদিনের পরিবর্তিত জীবনধারার চাহিদা পূরণে ট্রান্সকম প্রতিনিয়ত বিশ্বস্ত ও টেকসই পণ্য এবং সেবা দিয়ে আসছে। ডাইকিনের অংশীদার হয়ে তাদের অসাধারণ পণ্যগুলো এ দেশের বাজারে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ডাইকিনের পণ্যগুলো আমাদের ক্রেতাদের জীবনকে আরও সহজ করবে।’

১৯৯৩ সাল থেকে ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে ট্রান্সকম প্রধান ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। ট্রান্সকম ডিজিটাল বিশ্বের অনেক বিখ্যাত ব্র্যান্ডের পণ্যের অফিসিয়াল বিক্রেতা। এখন থেকে দেশের ক্রেতারা শুধুমাত্র ট্রান্সকম ডিজিটালের মাধ্যমেই ডাইকিনের বিভিন্ন পণ্য কিনতে পারবেন।

এছাড়াও, ক্রেতাদের সুবিধার্থে ট্রান্সকম ডিজিটালের অনলাইন ওয়েবসাইট (https://www.transcomdigital.com/daikin) থেকে ডাইকিনের এয়ার কন্ডিশনার কেনা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বন্ধ হয়ে গেছে অনলাইনে ব্যাংক হিসাব খোলা

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির সাইকেল
অটোমোবাইল

একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির সাইকেল

আইইউটিতে অটোমেক ২০২৫, ভ্যালোরান্টে চ্যাম্পিয়ন রেডউইংস
প্রযুক্তি সংবাদ

আইইউটিতে অটোমেক ২০২৫, ভ্যালোরান্টে চ্যাম্পিয়ন রেডউইংস

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইউটিউব প্রিমিয়াম ফ্রি ব্যবহারের উপায়

প্রযুক্তিতে অবদান রাখায় সম্মাননা পেলেন টেলিযোগাযোগ মন্ত্রীসহ ১৮ জন
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিতে অবদান রাখায় সম্মাননা পেলেন টেলিযোগাযোগ মন্ত্রীসহ ১৮ জন

Load More

ট্রেন্ডিং টপিক

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মে ২০২০

বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল

Techzoom.TV |
TechzoomTV