Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ মে ২০২০
চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট
Share on FacebookShare on Twitter

দুই হাজারেরও বেশি অ্যানালিস্ট, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং টেলিকম, ইন্টারনেট ও ফাইন্যান্স সহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে চীনের শেনজেনে অনুষ্ঠিত হয়েছে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট। অনসাইট ও অনলাইন দু’ভাবেই এ সামিট অনুষ্ঠিত হয়েছে। একসাথে কাজ করে কীভাবে কঠিন সময়গুলোকে অতিক্রম করা যায়, সবার জন্য লাভজনক পরিস্থতির সুযোগ তৈরি করা যায় এবং কীভাবে ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ডের বিষয়টিকে ত্বরান্বিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন সামিটে অংশগ্রহণকারীগণ।

অনুষ্ঠানের শুরুতে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুয়ো পিং মূল বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যের শুরুতেই গত এক বছরে বিভিন্ন বিষয়ে হুয়াওয়ের অভিজ্ঞতা ও ব্যবসায়িক ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, ‘গত এক বছরে আমরা অনেক প্রযুক্তি ব্যবহার করতে পারিনি। এই প্রতিকূল পরিস্থিতিতে, আমাদের টিকে থাকতে অনেক সংগ্রাম করতে হয়েছে; তা সত্ত্বেও সকলের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে গেছি।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখছে হুয়াওয়ে। প্রতিষ্ঠার পর থেকেই, বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিতে আরও অধিক ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়ে অঙ্গীকারবদ্ধ হুয়াওয়ে। বিগত ৩০ বছরেরও অধিক সময় ধরে হুয়াওয়ে ১শ’ ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিশ্বজুড়ে ৩শ’ কোটিরও বেশি মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে ১৫শ’ এর বেশি নেটওয়ার্ক স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ৬০ কোটি গ্রাহককে স্মার্ট ডিভাইস সরবরাহ করেছে। হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শুধুমাত্র হুয়াওয়েকেই ক্ষতিগ্রস্ত করবে না পাশাপাশি যেসব গ্রাহক হুয়াওয়ের পণ্য ব্যবহার ও সেবা গ্রহণ করছেন তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে।

ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ডের ভিত্তিই হচ্ছে আইসিটি অবকাঠামো। আইসিটি খাত বেশ সম্ভাবনাময়। ২০২৫ সালের মধ্যে ডিজিটাল অর্থনীতি ২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি খাতকে প্রতিনিধিত্ব করবে। ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, হুয়াওয়ে আইসিটি খাতের প্রতিকূলতার চেয়ে সুযোগ ও সম্ভাবনাগুলোকেই বেশি দেখতে পাচ্ছে ।

ভবিষ্যতেও হুয়াওয়ে তিনটি ক্ষেত্রে: কানেক্টিভিটি, কম্পিউটিং ও স্মার্ট ডিভাইস এর উদ্ভাবন ও বিনিয়োগ চলমান রাখবে। অংশীদারিত্ব, খাতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে উৎসাহ প্রদানে আমরা সাপ্লাই চেইন, স্ট্যান্ডার্ডস, ট্যালেন্ট কালটিভেশন সহ অন্যান্য খাতেও গ্রাহক, অংশীদার ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সাথে কাজ করবো।

এ নিয়ে গুয়ো পিং বলেন, ‘বর্তমান বিশ্ব একটি সমন্বিত সহযোগিতামূলক সিস্টেমের ওপর পরিচালিত। বিশ্বায়নের যে ধারা বহমান রয়েছে তা পরিবর্তন করা উচিত হবে না। ঐক্যহীন সাপ্লাই চেইন কারো জন্য কল্যাণকর হবে না বরং ঐক্যহীনতা পুরো খাতের ওপর তীব্র প্রভাব ফেলবে। এ খাতের সবাইকে একতাবদ্ধ হয়ে আইপিআর সুরক্ষা, সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা, বৈশ্বিক মানদণ্ডকে রক্ষা ও সহযোগিতাপূর্ণ বৈশ্বিক সাপ্লাই চেইনকে এগিয়ে নিতে কাজ করতে হবে।’

প্রথম হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিট অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। এরপর থেকে প্রতিবছরই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সামিটটি চলবে ১৮-২০ মে পর্যন্ত। তিন দিনব্যাপী এ সামিটটিতে বিভিন্ন সেশন রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অংশ নেয়া ব্যক্তি এবং এ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সামিটে এ শিল্পখাতের গতিপ্রকৃতি, প্রযুক্তির ধারা ও বৈশ্বিক সহযোগিতার বিষয় নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.huawei.com/en/press-events/events/has2020
ছবি: হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিটে বক্তব্য দিচ্ছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুয়ো পিং

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়ায়নি বিএফআইইউ
ই-কমার্স

সেরা মিড্-রেঞ্জ হ্যান্ডসেট ‘স্যামসাং গ্যালাক্সি এ২১এস’ পাওয়া যাবে ইভ্যালি-তে

মহাকাশেও যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে নারাজ চীন
নির্বাচিত

মহাকাশেও যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে নারাজ চীন

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগ: শাওমি ও লাইকার ‘কৌশলগত সহ-সৃষ্টি’র ঘোষণা
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগ: শাওমি ও লাইকার ‘কৌশলগত সহ-সৃষ্টি’র ঘোষণা

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’
প্রযুক্তি সংবাদ

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত...

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মে ২০২০

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট

Techzoom.TV |
TechzoomTV