Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ জুন ২০২০
ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
Share on FacebookShare on Twitter

প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটে গত বৃহস্পতিবারঅর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছেন, যা মোট বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ এবং মোট জিডিপি’র ৩ দশমিক ০১ শতাংশ। ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা খাতে অর্থমন্ত্রীর বরাদ্দ বৃদ্ধির এই প্রস্তাবকে আমরা স্বাগত জানানো হয়েছে।

চলতি অর্থবছর থেকেই সরকার সামাজিক নিরাপত্তা খাতের এই ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস-এর মাধ্যমে বিতরণের ঘোষণা দেন। এ ক্ষেত্রে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে ‘নগদ’ সরকারকে সব ধরনের সহায়তা দিতে সবসময় প্রস্তুত আছে।

গত মাসে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ২,৫০০ টাকা (প্রতি পরিবার) করে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছে ‘নগদ’। ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের মধ্যে ‘নগদ’ সর্বোচ্চ সংখ্যক ১৭ লাখ পরিবারের কাছে কোনো রকম জটিলতা ছাড়াই প্রধানমন্ত্রীর দেওয়া টাকা পৌঁছে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে। এটি একইসাথে সরকারের জন্য গর্বের বিষয় যে, বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্যোগ ‘নগদ’ সরকারি ভাতা বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়ও বিষয়টির উল্লেখ করেছেন। পুরো প্রক্রিয়ায় মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে জন্য ‘নগদ’ পরিবারও অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে।

সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবেই আর্থিক খাতের ডিজিটালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভূক্তির কথাও বাজেটে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এক্ষেত্রে অভিমত হচ্ছে, আর্থিক খাতের ডিজিটালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভূক্তিতে এমএফএস-ই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আর রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ যেহেতু সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে, সে কারণে একমাত্র ‘নগদ’-এর পক্ষেই সম্ভব অত্যন্ত স্বচ্ছতার সাথে নিমিষেই সঠিক মানুষটির মোবাইল ফোনে থাকা অ্যাকাউন্টে সরকারি ভাতা/অনুদান পৌঁছে দেওয়া।

ইতিমধ্যে সরকার বেশকিছু খাতের অনুদান বা ভাতা বিতরণের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সেবা গ্রহণ করেছে। আর সেসব জায়গায় ‘নগদ’-ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে সরকারি বরাদ্দ বা অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘নগদ’-ই এখন সরকারের প্রথম পছন্দ।

চলতি বছরের শুরুতে সকল সরকারি ভাতা ‘নগদ’-এর মাধ্যমে বিতরণের জন্য অনুশাসন প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুশাসন অনুসারে একে একে সকল সরকারি সংস্থা কেবল ‘নগদ’-এর মাধ্যমে তাদের ভাতা বা অনুদান বরাদ্দ করছে, পুরো বিষয়টিতে সরকারি নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকছে বলে মনে করেন তিনি। সামনের দিনেও ‘নগদ’ একইভাবে সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধনের জন্য কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মিশুক।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক মনে করেন, সামাজিক নিরাপত্তা খাতের অনুদান এমএফএস-এর মাধ্যমে বিতরণ করা হলে সেটি একদিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে, অন্যদিকে আবার দেশের আর্থসামাজিক খাতেও বড় অবদান রাখতে পারে সরকারের এই সিদ্ধান্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার

ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!
প্রযুক্তি সংবাদ

ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ

দশম জেনারেশনের মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি সংবাদ

দশম জেনারেশনের মাদারবোর্ড বাজারে

বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহুর্তগুলো শেয়ার করে জিতে নিন অপো এফ১৯ প্রো
প্রযুক্তি সংবাদ

বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহুর্তগুলো শেয়ার করে জিতে নিন অপো এফ১৯ প্রো

নিরাপদ ভ্রমণ প্রচারের মাধ্যমে পর্যটন খাতকে জাগিয়ে তুলবে: পলক
প্রযুক্তি সংবাদ

নিরাপদ ভ্রমণ প্রচারের মাধ্যমে পর্যটন খাতকে জাগিয়ে তুলবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুন ২০২০

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix