Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ’ বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা: এপিপিইউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 June 2020
ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
Share on FacebookShare on Twitter

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলোর সংগঠন এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন বা এপিপিইউ গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর ভূয়সী প্রশংসা করেছে।

একইসঙ্গে এপিপিইউ’র শীর্ষ নেতারা ‘নগদ’-কে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা হিসেবে স্বীকৃতি দেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে অন্তত নয়টি দেশ ‘নগদ’ বিজনেস মডেল তাদের নিজ দেশে রেপ্লিকেট করার আগ্রহের কথা জানিয়েছে।

‘নগদ’ বিজনেস মডেল নিয়ে আগ্রহ প্রকাশ করা দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, ইরান এবং সলোমন আইসল্যান্ডের প্রতিনিধিবৃন্দ অভিমত প্রকাশ করেছেন যে, ‘নগদ’-এর মতো সেবা চালু করতে পারলে তাদের দেশের পোস্টাল সেবা আবারও জেগে উঠতে পারবে।

এপিপিইউ’র পোস্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অংশ নেন।

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বর্তমানে এপিপিইউ’র পোস্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে এপিপিইউ’র সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং এবং ৩২টি সদস্য দেশের সকল প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‘নগদ’-এর সেবার প্রসার এবং পাবলিক প্রাইভেট মডেলের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার ভূয়সী প্রশংসা করেন এপিপিইউ’র সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং। তিনি বলেন, নিঃসন্দেহে ‘নগদ’ এখন এপিপিইউ সদস্য দেশগুলোর ডাক বিভাগের মধ্যে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। একইসঙ্গে এমন সেবা দেশগুলোর ডাক বিভাগকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শক্তি যোগাতে পারে।

এপিপিইউ সদস্য দেশগুলোর এমন প্রশংসা ও একই সেবা চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা প্রসঙ্গে সুধাংশু শেখর ভদ্র বলেন, ‘এটি সত্যিই আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ্য ছিল যে, এপিপিইউ’র সদস্য দেশগুলো “নগদ”-এর অনেক প্রশংসা করেছেন এবং তারা আমাদের চালু করা মডেলে তাদের দেশেও সেবা চালু করার আগ্রহের কথা জানিয়েছেন।’

‘দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিম-লে ‘নগদ’ আমাদের খুবই গর্বের একটি স্থান দিয়েছে। আমি এ জন্য ‘নগদ’ ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রত্যাশা করি এমন একদিন আসবে যে দিন ‘নগদ’ এবং বাংলাদেশের নাম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার পরিম-লে উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে,’ যোগ করেন সুধাংশু শেখর ভদ্র।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, ‘এমন প্রশংসা অবশ্যই আমাদের সেবার মান এবং পরিম-লকে আরো বিস্তৃত করতে উৎসাহিত করবে। আমাদের লক্ষ্য যতটা সম্ভব দেশের মানুষের সেবা করা এবং তাদের আর্থিক সেবার মধ্যে অন্তর্ভূক্ত করা।’ তিনি বলেন, ‘নগদ-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রিয় বাংলাদেশের পতাকাটি উন্নীত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

একের পর এক উদ্ভাবনী সেবা চালু করার মাধ্যমে এরই মধ্যে দেশের দ্বিতীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আবির্ভূত হয়েছে ‘নগদ’। বর্তমানে দেশে ১৫টি প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা দিয়ে যাচ্ছে। জনগণের কাছে সরকারি সহায়তা বিতরণের জন্যও ‘নগদ’ এখন সরকারের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’
প্রযুক্তি সংবাদ

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’

বন্ধ হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড নির্মাতার ফোন কোম্পানি
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে ত্রুটি, নিরাপত্তাঝুঁকিতে যে সব সংস্করণের ব্যবহারকারীরা

নতুন কৌশলে প্রতারণা, সতর্ক থাকতে হবে স্মার্টফোন ব্যবহারকারীদের
প্রযুক্তি সংবাদ

নতুন কৌশলে প্রতারণা, সতর্ক থাকতে হবে স্মার্টফোন ব্যবহারকারীদের

‘১২১’ রবি-এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর
নির্বাচিত

‘১২১’ রবি-এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর

হুয়াওয়ের কাছে ফিরছে সবাই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কাছে ফিরছে সবাই

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ
টেলিকম

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 June 2020

‘নগদ’ বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা: এপিপিইউ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix