Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 June 2020
হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা
Share on FacebookShare on Twitter

মান্দারিন ভাষায় হুয়াওয়ের প্রথম তিনটি অক্ষর অর্থাৎ ‘হুয়া’ অর্থ পাপড়ি বা উদার এবং আভিজাত্য। অন্যদিকে মান্দারিন ভাষায় এর পরের তিনটি অক্ষর ‘ওয়ে’ দিয়ে সাফল্য অথবা কাজকে বোঝানো হয়। অর্থাৎ, হুয়াওয়ের লোগো সাফল্য কিংবা গর্বের প্রতীক।

৩৩ বছরের পথচলায় হুয়াওয়ে তিনবার এর লোগো পরিবর্তন করেছে। ১৯৮৭ সালে হুয়াওয়ের প্রতিষ্ঠার সময়েই প্রতিষ্ঠানটির মূল লোগো তৈরি করা হয়। এরপরের সংস্করণগুলোতে কিছু উপাদানের মিল সব সময়ই পাওয়া গিয়েছে। যেমন: একাধিক পাপড়ি, লাল রঙ ও প্রবৃদ্ধি বা ঊর্ধ্বমুখী প্রবাহ (যা সূর্যোদয়ের অনুরূপ)।

সর্বশেষ ২০১৮ সালে পি২০ স্মার্টফোন উন্মোচনের সময় নতুন এ লোগোটি উন্মোচন করা হয়। নতুন লোগোতে থাকা ‘ফুল’ আকৃতি মূলত একই আছে তবে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ এবং হুয়াওয়ে করপোরেটের লোগোর মধ্যে সামান্য পার্থক্য রাখা হয়েছে। হুয়াওয়ে করপোরেট এর ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপ, এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ ও ক্লাউড বিজনেস গ্রুপেরই সমন্বিত রূপ। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের লোগোতে থাকা পাপড়িগুলোয় একই রকম লাল রঙ বিরাজমান অন্যদিকে হুয়াওয়ে করপোরেটের লোগোতে রয়েছে আলোচ্ছটা। নতুন লোগোতে ফন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যা সবচেয়ে বেশি দৃশ্যমান ‘E’ অক্ষরটিতে। আর আগের লোগোতে ‘E’ অক্ষরটি সামান্য বাঁকানো ছিলো আর নতুন লোগোতে যা পুরোপুরি সোজা।

হুয়াওয়ের নতুন লোগোটি প্রতিষ্ঠানটির ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কৌশলগত অংশীদারিত্বের প্রতীক এবং লোগোটিতে প্রতিষ্ঠানটির সামনের দিনগুলোর ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রাখার বিষয়টিও ফুটে উঠেছে।

এর আগে, ২০০৬ সালে প্রথম প্রতিষ্ঠানটি এর প্রতীকে পরিবর্তন আনে। লোগোতে পাপড়িগুলো কোণাকুণিভাবে আরো ছড়ানো হয়, অন্যদিকে সংখ্যা কমিয়ে আনা হয়। লোগোতে থ্রিডি ইফেক্ট ব্যবহার করা হয়েছিলো, যেখানে সূর্যোদয়ের বিষয়টি আরো স্পষ্ট হয়। হুয়াওয়ের লোগোটি প্রতিষ্ঠানটির নীতিগুলোরই (গ্রাহক কেন্দ্রিক মনোভাব, উদ্ভাবন, দৃঢ়তা, টেকসই প্রবৃদ্ধি ও ঐক্য) প্রতিফলন ঘটায়।

হুয়াওয়ের লোগো প্রতিষ্ঠানটির নীতি ও যেভাবে গ্রাহক সেবা প্রদানকারী ব্র্যান্ড হয়েছে তারই প্রতিনিধিত্ব করে। লোগোতে ব্যবহৃত আইকনের আকৃতিগুলো নিচের দিকে মাঝখানে কেন্দ্রীভূত আছে এবং এ আকৃতিগুলো গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদী ভ্যালু তৈরির ধারণারই প্রতিনিধিত্ব করে।

হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো এবং স্মার্ট ডিভাইস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে সংযুক্ত করে একটি উন্নত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। হুয়াওয়ের এক লাখ ৯৪ হাজারেরও অধিক কর্মী রয়েছে এবং প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে তিন বিলিয়নেরও অধিক মানুষকে সেবা দিচ্ছে।

১৯৯৮ সালে বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে হুয়াওয়ে এদেশে বহু সংখ্যক উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করেছে। ফাইভজি সেবা নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির সাড়ে চারশ’রও অধিক কর্মী আছে এবং রাজধানী ঢাকায় রয়েছে হুয়াওয়ের তিনটি অফিস। আইসিটি বাস ট্রেনিং, সিএসআর উদ্যোগ এবং এন্টারপ্রাইজ বিজনেসের মতো বিভিন্ন কর্মসূচি পরিচালনার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে অবদান রাখছে হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিলিপাইনে ৬০০ কোটি ডলার বিনিয়োগ ডিআইটিও টেলিকমের
প্রযুক্তি সংবাদ

ফিলিপাইনে ৬০০ কোটি ডলার বিনিয়োগ ডিআইটিও টেলিকমের

জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে
প্রযুক্তি সংবাদ

জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে

ফলোয়ারের নেশায় পাসওয়ার্ড ফাঁস
নির্বাচিত

ফলোয়ারের নেশায় পাসওয়ার্ড ফাঁস

প্রতিমন্ত্রী পলকের সাথে ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত
প্রযুক্তি সংবাদ

প্রতিমন্ত্রী পলকের সাথে ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত

ই-বাইক উৎপাদনে কাজ করবে স্কুট ও ওয়ালটন
নির্বাচিত

ই-বাইক উৎপাদনে কাজ করবে স্কুট ও ওয়ালটন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2020

হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা

Techzoom.TV |
TechzoomTV