Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজার সম্প্রসারণের সুযোগ দেখছে এলজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 July 2020
ঘুরে দাঁড়াতে চায় এলজি
Share on FacebookShare on Twitter

ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ভারত-চীন সীমান্ত উত্তেজনা। যার জেরে আবারো দুই দেশের মধ্যে শুরু হয়েছে তিক্ত সম্পর্ক। এরই মধ্যে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী মনোভাব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে ভারতের দিক থেকে চীনবিরোধী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় ভারতের বাজারে চীনা পণ্যের বয়কট করার প্রবণতা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের বাজারে চীনা প্রযুক্তিপণ্যের একচেটিয়া আধিপত্যে ভাটা পড়ছে বলে মনে করছেন তারা। এ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় ব্র্যান্ডসহ চীনের প্রতিদ্বন্দ্বী বিদেশী ব্র্যান্ডগুলো। এর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি। প্রতিষ্ঠানটি আবারো ভারতের স্মার্টফোনের বাজার ধরতে চায়। বর্তমান চীনবিরোধী মনোভাবের জন্য এটিই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে এলজি। খবর ইটি টেলিকম।

ভারতের স্মার্টফোন বাজারের আধিপত্য এখন গ্রেট ওয়াল বা চীনের হাতে। ফলে স্থানীয় ব্র্যান্ডগুলো চীনা পণ্যের সঙ্গে পেরে উঠতে সক্ষম হচ্ছে না। একই অবস্থা বিদেশী ব্র্যান্ডগুলোর। এ কারণেই বর্তমান সময়কেই এলজির মতো বিদেশী ব্র্যান্ডের নতুন করে বাজার ধরার অন্যতম সুযোগ বলে মনে করা হচ্ছে। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি আগামী দিওয়ালির আগ পর্যন্ত ভারতের বাজারে স্মার্টফোনের উৎপাদন আগের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি করছে। পাশাপাশি বিপণন ব্যবস্থাও সম্প্রসারিত করছে প্রতিষ্ঠানটি।

চীনবিরোধী মনোভাব যে অন্যান্য ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর জন্য এক অর্থে আশীর্বাদ, সেটি স্পষ্ট হয়ে উঠেছে এলজি ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশন বিভাগের বিজনেস প্রধান অ্যাডভেইট ভেইদিয়ার বক্তব্যে। ইটি টেলিকমের কাছে দেয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, গত দুই মাসে ভারতের বাজারে তাদের স্মার্টফোনের বিক্রি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার মতে, চীনবিরোধী মনোভাবের মধ্যে অল্প সময়ের জন্য হলেও প্রতিষ্ঠানটি বড় আকারে লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ এ স্মার্টফোন বাজার ধরার জন্য বৈশ্বিক পোর্টফোলিও থেকে সরে এসে ব্যতিক্রম কিছু দেয়ার চেষ্টা করছে এলজি। ক্রেতা আকৃষ্ট করতে চলতি বছর থেকে ‘ইন্ডিয়া স্পেসিফিক, ইন্ডিয়া ফার্স্ট’ নীতি অনুসরণ করে পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এলজির এ কর্মকর্তা বলেন, আগামী আগস্ট থেকে ভারতের বাজারে নতুন আরো ছয়টি স্মার্টফোন নিয়ে আসা হবে। ১০ হাজার রুপি থেকে শুরু করে সর্বোচ্চ ফ্ল্যাগশিপের স্মার্টফোন থাকবে নতুন এ তালিকায়। এছাড়া আমরা বিতরণ চ্যানেল, অনলাইন ও অফলাইনের সক্ষমতাও বৃদ্ধি করছি। এছাড়া চলতি বছরের মধ্যে ভারতের ট্যাবলেটের বাজার ধরার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এলজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার সবকিছুই জানে গুগল
প্রযুক্তি সংবাদ

আপনার সবকিছুই জানে গুগল

মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে
নির্বাচিত

মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বিটকয়েনে শত কোটি মার্কিন ডলার আটকালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করল এসার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করল এসার

মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহার করে বাড়ি থেকে কাজ করছেন রবির কর্মকর্তাগণ
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহার করে বাড়ি থেকে কাজ করছেন রবির কর্মকর্তাগণ

দেশজুড়ে রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র ফার্স্ট সেল শুরু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র ফার্স্ট সেল শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 July 2020

বাজার সম্প্রসারণের সুযোগ দেখছে এলজি

Techzoom.TV |
TechzoomTV