Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 July 2020
ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার
Share on FacebookShare on Twitter

দুয়ারে ঈদুল আযহা, কোরবানির ঈদ। এই সময়কে বলা হয় ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম। প্রতিবারের মতো এই মৌসুমেও ব্যাপকভাবে বিক্রি হচ্ছে ওয়ালটন ফ্রিজ। সারা দেশে ওয়ালটন আউটলেটগুলোতে প্রদর্শন ও বিক্রি হচ্ছে শতাধিক মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে আধুনিক মডেলের দৃষ্টিনন্দন সাইড বাই সাইড ডোর এবং ডিপ ফ্রিজ। ঈদ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজ ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

জানা গেছে, ঈদ বাজারে একমাত্র ওয়ালটনের রয়েছে সর্বোচ্চ সংখ্যক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার। এর মধ্যে নতুন এনেছে প্রায় অর্ধ-শত মডেল। ওয়ালটন ফ্রিজ একদিকে আন্তর্জাতিক মানের, অন্যদিকে দামেও সাশ্রয়ী। প্রযুক্তি ও ডিজাইনের দিক থেকেও অত্যাধুনিক। এর মধ্যে রয়েছে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুুক্তির সাইড বাই সাইড ডোর, গ্লাস ডোর, বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত রেফ্রিজারেটর। আরো আছে বিশেষ ডিজাইনে তৈরি ৫০-৫০ মডেলের রেফ্রিজারেটর। এর ডিপ অংশে রয়েছে নরমাল অংশের সমান বিশাল জায়গা। ফলে গ্রাহকের আলাদা করে আর ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন পড়েনা।

ওয়ালটন ফ্রিজে ব্যবহৃত হচ্ছে ডিইসিএস টেকনোলজি, থ্যালেট মুক্ত গ্যাসকেট, হানড্রেড পার্সেন্ট কপার কনডেনসার, ওয়াইড ভোল্টেজ ডিজাইন। ফলে এসব ফ্রিজে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহারের প্রয়োজন নেই।

সম্প্রতি কুল প্যাকসহ ডিপ ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন। বাংলাদেশে এই প্রথম এ প্রযুক্তির ফ্রিজার বাজারে এলো। কোরবানির ঈদ উপলক্ষ্যে করোনাভাইরাস দুর্যোগের মধ্যে ক্রেতাদের জন্য এই বিশেষ ফিচার যুক্ত করেছে ওয়ালটন।

এছাড়া, খুব শিগগিরই বাজারে আসছে ওয়ালটনের আইওটি বেজড স্মার্ট রেফ্রিজারেটর। চোখ ধাঁধানো ডিজাইনের অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিশ্বের যে কোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

এদিকে অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা পাচ্ছেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মিলিয়নিয়ার, লাখপতি হওয়ার সুযোগ কিংবা কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে।

ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, ঈদ বাজারে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন অসংখ্য ক্রেতা। তাদের মধ্যে কয়েকজন হলেন: গাজীপুরের দর্জি ওয়াজেদ আলী, নওগাঁর গামছা বিক্রেতা সোলায়মান হক, রাঙ্গামাটির মুরগির খামারি চাইথোয়াইঅং মারমা, দিনাজপুরের খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রণজিত চন্দ্র রায়, রাজধানীর দক্ষিণ কাফরুলে গৃহিণী সূচনা রহমান এবং চট্টগ্রামের মাছচাষী নাজিম উদ্দিন।

ওয়ালটন ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক বলেন, ঈদ মৌসুমে প্রতিবছরই বিক্রিতে শীর্ষে থাকে ওয়ালটন ফ্রিজ। গত ঈদেও এককভাবে ১০ লাখেরও বেশি ফ্রিজ বিক্রি করে স্থানীয় ফ্রিজ বাজারে রেকর্ড সৃষ্টি করেছিল ওয়ালটন। দেশের বাজারে ওয়ালটন ফ্রিজের এখন একচেটিয়া আধিপত্য। বজায় রেখেছে ৭৫ ভাগ মার্কেট শেয়ার। তবে এবছর করোনা মহামারির প্রাদুর্ভাবে দেশের সার্বিক পরিস্থিতি ভিন্ন। সেই দিক বিবেচনায় ঈদকে ঘিরে ওয়ালটন ফ্রিজের বিক্রি বেশ ভালো। এর প্রধান কারণ- অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম, কালার ও ডিজাইনের বৈচিত্র্যতা, সর্বোচ্চ সংখ্যক মডেল এবং সর্বোপরি দেশব্যাপী বিস্তৃত বিশাল সার্ভিস নেটওয়ার্ক থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

তিনি জানান, ঈদ বাজারে ওয়ালটনের রয়েছে ৭৬ মডেলের ফ্রস্ট ও ২০ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। এর মধ্যে নতুন এসেছে ৩৮ মডেলের ফ্রস্ট ও ৭ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। এদিকে ৩টি নতুন মডেলসহ মোট ১৫ মডেলের ফ্রিজার বা ডিপ ফ্রিজ আছে ওয়ালটনের। ওয়ালটনের এসব ফ্রিজ পাওয়া যাচ্ছে মাত্র ১০,৯৯০ টাকা থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার সুযোগ আছে।

আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও দেখাবে গুগল
প্রযুক্তি সংবাদ

টিকটকের মতো আরেকটি ফিচার নিয়ে হাজির ইনস্টাগ্রাম

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়
প্রযুক্তি সংবাদ

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

আসন্ন বেসিস নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি
নির্বাচিত

আসন্ন বেসিস নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি

নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন
নির্বাচিত

নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি
টেলিকম

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2020

ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix