Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন মাসে সংযোগ ও ইন্টারনেট ব্যবহারকারী দুটোই কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনের সক্রিয় সংযোগ সংখ্যা কমছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে। মার্চ থেকে মে পযন্ত গত তিন মাসে সংযোগ কমেছে প্রায় ৫০ লাখ। সেই সঙ্গে এ সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমেছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নিয়মিত মাসিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, মে মাসে দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার। লকডাউন শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির শেষে সংযোগ সংখ্যা ছিল ১৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার। সেই হিসাবে মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে সংযোগ সংখ্যা কমেছে ৪৬ লাখ ৮ হাজার।

প্রতিবেদনে দেখা গেছে, মার্চে মোবাইল সংযোগ ছিল ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজারটি। আর এপ্রিলে ছিল ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার।

বিটিআরসি সাবস্ক্রাইবার বা গ্রাহকের সংজ্ঞায় বলেছে, সর্বশেষ ৯০ দিনের মধ্যে অন্তত এক দিন সক্রিয় (ভয়েস, ডাটা, এসএমএস ইত্যাদি) ব্যবহারকারীকেই সাবস্ক্রাইবার বা সাবস্ক্রিপশন হিসেবে গণ্য করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সেলফোন এখন সব ধরনের ব্যবসা, শিক্ষা, বিনোদন ইত্যাদির প্রাথমিক যোগাযোগের মাধ্যমে হয়ে দাঁড়িয়েছে। তারপরও গত ফেব্রুয়ারির শেষ নাগাদ থেকেই গ্রাহক সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। দেশের অন্যান্য ব্যবসা যখন প্রভাবিত হয় তখন তা মোবাইল খাতকেও প্রভাবিত করে, এমনটাই মনে করছেন তারা। বিশেষ করে লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খুচরা দোকান বন্ধ হয়ে গেছে। অনেক গ্রাহক রিচার্জ পয়েন্টে যেতে পারছেন না। এমন নানা বাধার কারণে একদিকে নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন না, পাশাপাশি অনেক গ্রাহক নিষ্ক্রিয় হয়ে গেছেন। আবার যারা একাধিক সিম ব্যবহার করতেন খরচ কমাতে শুধু জরুরি যোগাযোগের সিমটিই ব্যবহার করছেন।

মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট গ্রাহকের সংখ্যার প্রতিবেদনে দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় গ্রাহক সংখ্যা বাড়লেও তার ধারাবাহিকতা বজায় থাকেনি। মার্চে কিছুটা বাড়লেও এপ্রিলে তা কমে যায়, আবার মে মাসে কিছুটা বাড়ে। তবে মার্চের তুলনায় মে মাসের মোট গ্রাহক কমই ছিল।

সে হিসাবে দেখা গেছে, গত তিন মাসে অপারেটরগুলোর ২ লাখ ৮ হাজার গ্রাহক কমেছে। গত ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরর সংখ্যা ছিল ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার। মার্চে লকডাউনের সময় তা বেড়ে হয় ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার। এপ্রিলে প্রায় প্রায় ২০ লাখ গ্রাহক কমে তা দাঁড়ায় ৯ কোটি ৩১ লাখ ১ হাজারে। মে মাসে গ্রাহক কিছু বাড়ে। এ মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৪০ লাখ ২৮ হাজার। ফেব্রুয়ারি মাসে মোবাইল গ্রাহকের তুলনায় মে মাসে এসে কমেছে ২ লাখ ৮ হাজার গ্রাহক। মার্চ ও এপ্রিল মাসে গ্রাহক সংখ্যা ওঠানামা করেছে।

মোট ইন্টারনেট ব্যবহারকারীর পরিসংখ্যানেও অনেকটা একই প্রবণতা লক্ষ্য করা গেছে। ফেব্রুয়ারির তুলনায় গ্রাহক সংখ্যা বাড়লেও পরবর্তী তিন মাসে ওঠানামার মধ্যে থেকেছে। বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার, মার্চে ১০ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার, এপ্রিলে ১০ কোটি ১১ লাখ ৮০ হাজার এবং মে মাসে তা ১০ কোটি ২১ লাখ ১৩ হাজারে দাঁড়ায়।

এই ওঠানামার পেছনেও আর্থিক সঙ্কট এবং রিচার্জ পয়েন্টগুলো বন্ধ থাকা বা রিচার্জ পয়েন্টে যেতে বাধাকেই কারণ হিসেবে দেখা হচ্ছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ
টেলিকম

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ

১৪৪ হার্জ রিফ্রেশ রেটে আসছে স্ন্যাপড্রাগন ইনসাইডার্স
নির্বাচিত

১৪৪ হার্জ রিফ্রেশ রেটে আসছে স্ন্যাপড্রাগন ইনসাইডার্স

বেস্ট সেলিং স্মার্টফোন রিয়েলমি
নির্বাচিত

বেস্ট সেলিং স্মার্টফোন রিয়েলমি

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে ও আফ্রিকায় বাজার হারিয়েছে স্যামসাং

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার
টেলিকম

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে
কিভাবে করবেন

এক মিনিটে মোবাইলে পর্নসাইট বন্ধ করুন

Load More

ট্রেন্ডিং টপিক

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুলাই ২০২০

তিন মাসে সংযোগ ও ইন্টারনেট ব্যবহারকারী দুটোই কমেছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix