Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 July 2020
কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!
Share on FacebookShare on Twitter

সেলফোন, ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং অবিশ্বাস্য গতিতে জনপ্রিয় হতে থাকা বিদ্যুচ্চালিত গাড়ির শক্তি জোগান দিতে ব্যাটারির নতুন নতুন প্রযুক্তি অনুসন্ধান জরুরি হয়ে পড়েছে। কম সময়ে রিচার্জ হবে এবং বেশি সময় ধরে শক্তি সরবরাহ করবে এমন প্রযুক্তির ব্যাটারি উদ্ভাবনে ঘাম ঝরাচ্ছেন বিজ্ঞানীরা।

শুধু সময় ও ব্যয় কমানোই লক্ষ্য নয়, আধুনিক লিথিয়ান আয়ন ব্যাটারিতে যেসব উপাদান ব্যবহার করা হয় খনি থেকে সেগুলোর সংগ্রহ ও পরিশোধন বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলছে লিথিয়ান আয়ন ব্যাটারির গুরুত্বপূর্ণ উপাদান লিথিয়ান ও কোবাল্টের বিকল্প অনুসন্ধান। এক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে। তবে চার্জের ঘনত্ব ও স্থায়িত্বের দিক থেকে এখনো লিথিয়াম আয়নের কাছকাছি যেতে পারেনি কোনোটিই।

অবশ্য বেশ কয়েকটি প্রযুক্তি বেশ আশা জাগিয়েছে। এর অন্যতম একটি উপাদান হলো বিশ্বের বৃহত্তম ফল কাঁঠাল। থাইল্যান্ডের ডুরিয়ানও একই পরিবারভুক্ত ফল।

সিডনি বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলী ভিনসেন্স গোমেজ এবং তার দল খাবারের উচ্ছিষ্ট কাজে লাগানোর চেষ্টা করছে। তারা বিশ্বের তীব্রতম গন্ধযুক্ত ফল ডুরিয়ান এবং সবচেয়ে বড় ফল কাঁঠালের ফেলে দেয়া অংশ থেকে সুপার ক্যাপাসিটর বানিয়েছেন। এটি সেলফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ চার্জ করতে পারবে মাত্র কয়েক মিনিটের মধ্যে।

বৈদ্যুতিক শক্তি ধরে রাখার একটি বিকল্প পদ্ধতি হলো সুপার ক্যাপাসিটর। এটি মূলত একটি রিজার্ভার হিসেবে কাজ করে। দ্রুত চার্জ হয় এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎশক্তি অবমুক্ত করে। এই বৈশিষ্ট্যের কারণে ফ্ল্যাশলাইটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

সুপার ক্যাপাসিটর সাধারণত গ্রাফিন দিয়ে তৈরি করা হয়। কিন্তু গ্রাফিনের মতো বস্তুগুলো অত্যন্ত ব্যয়বহুল। গোমেজের দল একই বৈশিষ্ট্রের বস্তু তৈরি করেছেন ডুরিয়ান এবং কাঁঠালের ফেলে দেয়া ভূতি ও খাবার অযোগ্য অংশ দিয়ে। তারা স্পোর (ক্ষুদ্র ছিদ্র) বিশিষ্ট বিশেষ কার্বন তৈরি করেছে যা অসম্ভব রকমের হালকা এবং প্রাকৃতিক শক্তি শক্তি সঞ্চলের চমৎকার বৈশিষ্ট্য আছে এটির।

গবেষক দলটি কাঁঠালের মাঝখানের স্পঞ্জের মতো অংশটি প্রথমে গরম করেন, এরপর অত্যন্ত ঠাণ্ডার মধ্যে শুকানো হয়। এরপর আবার সেটি দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এরপর পাওয়া যায় কালো, স্পোর বিশিষ্ট অত্যন্ত হালকা একটি বস্তু। এটিকেই সুপার ক্যাপাসিটরের তড়িদ্বার হিসেবে ব্যবহার করা হয়।

গবেষক দলের অন্যতম সদস্য লাবনা শবনম বলেন, এই সুপার ক্যাপাসিটরটিকে মাত্র ৩০ সেকেন্ডে চার্জ করা যায় এবং এটি বিভিন্ন ডিভাইস চালানোর কাজে ব্যবহার করা সম্ভব। তিনি বলেন, আপনার সেলফোনটি এক মিনিটের মধ্যে চার্জ করতে পারাটা একটা অবিশ্বাস্য ঘটনা নিশ্চয়ই!

এই গবেষকদের এখনকার লক্ষ্য এই সুপার ক্যাপাসিটরটি নবায়নযোগ্য শক্তির উৎসের বিদ্যুৎ সঞ্চয় করার একটি টেসকই ডিভাইস হিসেবে তৈরি করা। এটি দিয়ে যানবাহন ও বসবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুপারব্যাটারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়

দেশের বাজারে হুয়াওয়ের নতুন চমক
নির্বাচিত

হুট করে কেন স্মার্টফোন কেনার হিড়িক?

২০ বছরের মধ্যে মহাকাশে হবে ডাটা সেন্টার: জেফ বেজোস
টেলিকম

২০ বছরের মধ্যে মহাকাশে হবে ডাটা সেন্টার: জেফ বেজোস

গুগল পিক্সেল ৭এ: তাক লাগানো স্মার্টফোন
নির্বাচিত

গুগল পিক্সেল ৭এ: তাক লাগানো স্মার্টফোন

শাওমি
নির্বাচিত

গোপন তথ্য ফাঁসের অভিযোগে শাওমির সিনিয়র এক্সিকিউটিভ বরখাস্ত

পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
কিভাবে করবেন

ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারে সমস্যা হলে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2020

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix