Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাতিসংঘকেও মিয়ানমারের অপরাধের তথ্য দিল না ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 August 2020
ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
Share on FacebookShare on Twitter

মিয়ানমার নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটির প্রধান অভিযোগ করেছেন, ভয়াবহ আন্তর্জাতিক অপরাধের তথ্য–প্রমাণ দেয়নি ফেসবুক। রোহিঙ্গা মুসলমান সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে তারা তদন্ত কর্মকর্তাদের সহায়তা করার কথা বললেও কোনো তথ্য–প্রমাণ তারা দিতে অস্বীকার করছে।

জাতিসংঘের ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কোমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের কাছে এমন সব উপাদান আছে, যা মারাত্মক আন্তর্জাতিক অপরাধের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং সম্ভাবনাময়। কিন্তু বছরব্যাপী আলোচনার পরেও তারা কোনো তথ্য দেয়নি।

আইআইএমএমের পক্ষ থেকে ফেসবুকের কাছে কী ধরনের তথ্য চাওয়া হয়েছে, সে বিষয়টি বিস্তারিত বলেননি তিনি। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি হতে হচ্ছে মিয়ানমারকে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। মিয়ানমার গণহত্যার বিষয়টি অস্বীকার করেছে। তারা বলছে, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনারা অভিযান চালিয়েছে।

জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা বলছেন, ফেসবুক মিয়ানমারে ঘৃণ্য বক্তব্য ছড়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যাতে সহিংসতা বেড়ে গিয়েছিল।

ফেসবুকের ভাষ্য, তারা ঘৃণ্য বক্তব্য ছড়ানো ঠেকাতে কাজ করছে এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ সেনাদের অ্যাকাউন্ট মুছে দিয়েছে। কিন্তু ওই তথ্য সংরক্ষণ করে রেখেছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০১৮ সালে আইআইএমএম প্রতিষ্ঠা করে, যাতে মিয়ানমারের আন্তর্জাতিক অপরাধের প্রমাণ জোগাড় করে ভবিষ্যৎ শুনানিতে ব্যবহার করা যায়।

নিকোলাস কোমজিয়ান অভিযোগ করেন, ‘এ পর্যন্ত জাতিসংঘের মেকানিজম ফেসবুকের পক্ষ থেকে কোনো তথ্য পায়নি। কিন্তু এ নিয়ে আলোচনা চালিয়েই যাচ্ছে ফেসবুক। আশা করব, ফেসবুকের কাছ থেকে মেকানিজম গুরুত্বপূর্ণ প্রমাণ পাবে।’

গত সপ্তাহে গাম্বিয়ার একটি দাবি ফেসবুক কর্তৃক আটকে দেওয়ার প্রচেষ্টা দেখে নিকোলাস কোমজিয়ান এ মন্তব্য করেছেন। গাম্বিয়ার পক্ষ থেকে মিয়ানমার সেনা ও পুলিশের বিভিন্ন পোস্ট ও যোগাযোগের তথ্য চাওয়া হয়। ফেসবুক ওই তথ্য দিতে অনীহা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট কোর্টে ওই আবেদন বাতিল করার দাবি করে। ফেসবুকের ভাষ্য, আইসিজে যে আদেশ দিয়েছেন, তা যুক্তরাষ্ট্রের আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ইলেকট্রনিক যোগাযোগের সেবাগুলো ব্যবহারকারীর যোগাযোগের তথ্য প্রকাশ করতে পারবে না।

গত সপ্তাহে ফেসবুক জানায়, তারা গাম্বিয়ার অনুরোধ রাখতে বাধ্য নয়, তবে তারা আইআইএমএমের সঙ্গে কাজ করবে।

রোহিঙ্গাদের গণহত্যার বিপদ থেকে সুরক্ষায় আইসিজে গত ২৩ জানুয়ারি সর্বসম্মতভাবে মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এগুলো মেনে চলা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তারা আইসিজের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে না। নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের দীর্ঘ কয়েক দশকের জাতিগত বৈষম্য ও নিপীড়ন এবং ২০১৭ সালের সেনা অভিযানের পটভূমিতে গাম্বিয়া আইসিজেতে সুরক্ষার আবেদন করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়

মধ্যবিত্তের জন্য কম দামে এসি আনল এই কোম্পানি
প্রযুক্তি সংবাদ

মধ্যবিত্তের জন্য কম দামে এসি আনল এই কোম্পানি

বিপজ্জনক অ্যাপ টিকটক প্রো
নির্বাচিত

বিপজ্জনক অ্যাপ টিকটক প্রো

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে
নির্বাচিত

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

প্রযুক্তি সংবাদ

পৃথিবী হারাচ্ছে অক্সিজেন , চিন্তায় বিজ্ঞানীরা

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন
নির্বাচিত

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2020

জাতিসংঘকেও মিয়ানমারের অপরাধের তথ্য দিল না ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV