Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির নিরন্তন প্রেরণার উৎস: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 15 August 2020
বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির নিরন্তন প্রেরণার উৎস: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৫ বছর জীবনের প্রায় দীর্ঘ ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। তিনি বলেন বঙ্গবন্ধু ছিলেন লাঞ্চিত- বঞ্চিত, নিপীড়িত মানুষের নেতা, বাঙালি জাতির প্রেরণার নিরন্তন উৎস। তিনি বলেন শৈশব, কৈশোর থেকেই বঙ্গবন্ধু অন্যায়ের সাথে কখনো আপস করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন শুধু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে ছাত্রত্ব বিসর্জন দিয়েছিলেন।

প্রতিমন্ত্রী আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে “স্বেচ্ছায় কনভালেসেন্ট প্লাজমা ডোনেশন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধু নির্লোভ ও ত্যাগী ছিলেন। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়ে সারা বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। তিনি জীবনের ঝুঁকি উপেক্ষা করে বাঙালি জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ও সুনাগরিক হিসাবে যার যতটুকু কর্তব্য দায়িত্ব রয়েছে সেটি সর্বোচ্চ আন্তরিকতা মানসিকতার সাথে বাস্তবায়ন করলে সেটি বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

সন্ধানী বাংলাদেশ এর সেবাধনী কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন রক্তের প্রয়োজনে একজন মানুষও যেন মৃত্যুবরণ না করে সে লক্ষ্যে ৪০ বছরের বেশি সময় ধরে আর্তমানবতার সেবায় কাজ করেছে প্রতিষ্ঠানটি। রক্তদান , চক্ষুদান এবং আজকে প্লাজমা দান কর্মসূচি শুরুর মধ্য দিয়ে আরেকটি সেবাধনী কার্যক্রম চালু করল।

তিনি বলেন করোনাকালীন বৈশ্বিক মহামারী থেকে উত্তরনের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসীম সাহসিকতা ও দূরদর্শিতার দিয়ে মোকাবেলা করে যাচ্ছেন। চিকিৎসক, সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করছে । অনেকে জীবন পর্যন্ত দিয়েছেন।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের তত্ত্বাবধানে গত ১১ বছরে প্রযুক্তিখাতের যে অবকাঠামো তৈরি হয়েছে এর মাধ্যমে করাটা করোনাকালীন সংকট কালীন সময়ে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি।

তিনি বলেন ৭১ এর পরাজিত ঘাতকেরা ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধু অসমাপ্ত অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে জননেত্রী শেখ হাসিনা সফল করে চলেছেন। বঙ্গবন্ধু .. নীতি ও জীবনাদর্শ কে অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চিকিৎসকসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার রফিকুল আলম সন্ধানী বাংলাদেশের সভাপতি তানভির হাসান ইকবাল ও অধ্যাপক ডাক্তার শাহানারা বেগম।

এসময় করোনা কে জয় করে আবার মানুষের জীবন বাঁচাতে প্লাজমা দান করতে এগিয়ে আসা শামীম গাজী ও অর্ণব সাহা উপস্থিত ছিলেন পরে প্রতিমন্ত্রী বিএসএমএমইউতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার গাজীপুরে স্যামসাং মোবাইল বিস্ফোরণ
নির্বাচিত

এবার গাজীপুরে স্যামসাং মোবাইল বিস্ফোরণ

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা
নির্বাচিত

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত
নির্বাচিত

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত

বাংলাদেশের উবার যাত্রীরা সবচেয়ে বেশি যেসব জিনিস ভুলে ফেলে যান 
অটোমোবাইল

বাংলাদেশের উবার যাত্রীরা সবচেয়ে বেশি যেসব জিনিস ভুলে ফেলে যান 

টেলিফোনের সংযোগ সম্পূর্ণ ফ্রি, আসছে দোয়েল ল্যাপটপ
টেলিকম

টেলিফোনের সংযোগ সম্পূর্ণ ফ্রি, আসছে দোয়েল ল্যাপটপ

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি
ই-কমার্স

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 August 2020

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির নিরন্তন প্রেরণার উৎস: পলক

Techzoom.TV |
TechzoomTV