Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনিশ্চয়তার মধ্যেও ভাইবারের নজরকাড়া প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ আগস্ট ২০২০
লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ বৈশ্বিক মহামারী বিভিন্ন খাতে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। অর্থনীতি কিছুটা সচল হতে শুরু করলেও অনেক খাতে মহামারীর ক্ষতির পরিমাণ অপূরণীয় ও দীর্ঘস্থায়ী। এ সংকটপূর্ণ সময়ের মধ্যেও কিছু প্রতিষ্ঠান ইতিবাচক ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে রাকুতেন ভাইবার। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রাকুতেন ভাইবার বাংলাদেশে ও এশিয়া প্যাসিফিকে নজরকাড়া প্রবৃদ্ধি অর্জন করেছে।

ভাইবারের এক বিবৃতিতে জানানো হয়, ২০১৯ সালের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে বাংলাদেশে ভাইবার ব্যবহার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এ সময় অ্যাক্টিভেশন বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ, গ্রুপ মেসেজ পাঠানো বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ এবং ওয়ান-টু-ওয়ান মেসেজ আদান-প্রদান বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ। গ্রুপে পাঠানো মেসেজগুলোর সংখ্যাও ইতিবাচকভাবে বেড়েছে। যার প্রবৃদ্ধি ৪৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে কমিউনিটি ভিউর পরিমাণ বেড়েছে ৭৭ শতাংশের কিছু বেশি।

শুধু বাংলাদেশে নয়; ভাইবার ব্যবহার বেড়েছে বিশ্বের অন্যান্য অঞ্চলেও। বিশেষ করে গ্রুপ ও কমিউনিটির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৯ সালের তুলনায় ভাইবার গ্রুপগুলোর মধ্যে বার্তা পাঠানোর সংখ্যা মিয়ানমারে ৪১ শতাংশ, নেপালে ৬৭ শতাংশ, শ্রীলংকায় ৯১ শতাংশ ও ভিয়েতনামে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট বেড়েছে। এক্ষেত্রে অধিকাংশ দেশগুলোতে কমিউনিটি ভিউর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর মধ্যে মিয়ানমারে ১০৬ শতাংশ এবং শ্রীলংকা ও নেপালে যথাক্রমে ১১৮ শতাংশ ও ১৯৫ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে সেবাটি। ফিলিপাইনেও কমিউনিটি এনগেজমেন্টের প্রবৃদ্ধিও বেড়েছে। এর মধ্যে কমিউনিটি ভিউয়ারের সংখ্যা বেড়েছে ২ দশমিক ৫ গুণ এবং কমিউনিটিতে মেসেজ পাঠানো বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৭ গুণ।

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে চলতি বছরের বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করেছে ভাইবার। যেমন: মাই নোটস ফিচারটি ভাইবার ব্যবহারকারীকে প্রতিদিনের কার্যতালিকা তৈরি করা ছাড়াও নানা বিষয় এক জায়গায় করতে সাহায্য করবে। ব্যবহারকারীর হোম পেজে বার্থডে রিমাইন্ডার প্রদর্শিত হবে। ফলে ব্যবহারকারী বুঝতে পারবে তাদের তালিকায় থাকা কারা তাদের বিশেষ দিনটি উদযাপন করেছে। ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সংবেদনশীল টেক্সটের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করতে পারবেন। অন্যদিকে জিআইএফ ক্রিয়েটর সহজ প্রক্রিয়ার মাধ্যমে ফোনের ভিডিওগুলোকে জিআইএফে পরিণত করে প্রত্যেকের অভ্যন্তরীণ সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ পাচ্ছেন।

কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে ঘরবন্দি মানুষের সুবিধার্থে মুখোমুখি যোগাযোগ এড়াতে ভাইবার গ্রুপ কলে সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করেছে। এখন সেবাটির মাধ্যমে ২০ জন একসঙ্গে গ্রুপ ভিডিও এবং অডিও কলে অংশ নিতে পারছেন। ব্যবহারকারীদের কমিউনিটিগুলোর বার্তায় প্রতিক্রিয়া দেখানোর অনুমতি দিয়েছে ভাইবার, যা অনলাইন যোগাযোগকে করেছে আরো প্রাণবন্ত। ইউনিসেফ বাংলাদেশ কমিউনিটি চলমান মহামারীর বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হবে সে সম্পর্কে ভাইবারে নিয়মিত টিপস পোস্ট করতে একটি কমিউনিটি চালু করেছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বিশেষ চ্যাটবট চালু করেছে ভাইবার।

চ্যাটবটটির মাধ্যমে ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে নভেল করোনাভাইরাস সংক্রান্ত হালনাগাদ ও সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং মেসেজিং অ্যাপে নভেল করোনাভাইরাস নিয়ে জানতে চাওয়া মানুষের প্রশ্নগুলোর উত্তরও প্রদান করা হচ্ছে।

ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, বাংলাদেশের বাজার ও এখানকার গ্রাহকরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি কীভাবে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের কমিউনিকেশন প্লাটফর্ম হিসেবে ভাইবারকে গ্রহণ করেছে। বাংলাদেশ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভাইবারের ধারাবাহিক প্রবৃদ্ধি এটাই প্রমাণ করে, সামাজিক দূরত্বের বিধি থাকা সত্ত্বেও নিরাপত্তা ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মানুষ একে অন্যের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখতে পেরেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে এআই-নির্ভর মানের রাজা অনার এক্স৬সি স্মার্টফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে এআই-নির্ভর মানের রাজা অনার এক্স৬সি স্মার্টফোন

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে
প্রযুক্তি সংবাদ

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের
ছাড় ও অফার

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের

বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল
নির্বাচিত

বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

স্টুডেন্ট, প্রোফেশনাল, ক্রিয়েটিভ – সবার জন্য এক ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

স্টুডেন্ট, প্রোফেশনাল, ক্রিয়েটিভ – সবার জন্য এক ল্যাপটপ

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

২১০টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো...

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ আগস্ট ২০২০

অনিশ্চয়তার মধ্যেও ভাইবারের নজরকাড়া প্রবৃদ্ধি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix