Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 September 2020
ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং মার্কিন টেলিকম ক্যারিয়ার ভেরাইজনের ফাইভজি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় ওয়্যারলেস সরঞ্জাম সরবরাহে ৬৬০ কোটি ডলারের (৭ দশমিক ৯ ট্রিলিয়ন ওন) একটি চুক্তি পেয়েছে। এ চুক্তিকে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে থাকা চীনভিত্তিক হুয়াওয়ের জন্য বড় ধরনের সুযোগ হাতছাড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম খাতে নকিয়া ও এরিকসনের আধিপত্যের বিরুদ্ধে স্যামসাংয়ের অবস্থান দৃঢ় করার ইঙ্গিত মনে করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।

বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের ফাইভজি চুক্তির নিলামে অংশ নিতে পারছে না হুয়াওয়ে। ট্রাম্প প্রশাসনের হুয়াওয়েকে ফাইভজি প্রকল্প থেকে বাদ রাখার সিদ্ধান্ত স্যামসাংয়ের জন্য নেটওয়ার্ক সরঞ্জাম খাতে ব্যবসা সম্প্রসারণের পথ অনেকটা সহজ করেছে। এদিকে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী নকিয়া ও এরিকসনের জন্য ভেরাইজন ও স্যামসাংয়ের চুক্তিকে অশনিসংকেত মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নিয়েছেন পেকা লুন্ডমার্ক। এর পরই ভেরাইজনের ফাইভজি চুক্তি হারানোর তথ্য সামনে এল। অবশ্য সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, নকিয়ার নতুন সিইও দায়িত্ব নেয়ার আগে থেকে ভেরাইজনের ফাইভজি চুক্তি নিয়ে একাধিক ভেন্ডরের সঙ্গে দরকষাকষি চলছিল।

এ বিষয়ে নকিয়ার এক মুখপাত্র বলেন, ভেরাইজনের থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক নির্মাণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি এবং ফাইভজি উদ্ভাবনের গতি বাড়াতেও আমরা তাদের সঙ্গে কাজ চালিয়ে যাব। গ্রাহক সংখ্যা বিবেচনায় বিশ্বের শীর্ষ তিন নম্বর টেলিকম ক্যারিয়ার ভেরাইজন।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান লিবেরামের বিশ্লেষক জানার্দান মেনন বলেন, ভেরাইজন ও স্যামসাংয়ের চুক্তির কারণে ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর মতো একই হারে বিনিয়োগের ক্ষমতা হারাতে পারে নকিয়া। একই পরিস্থিতির মুখে পড়তে পারে এরিকসনও।

বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের ডামাডোলে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার খড়গ নেমেছে হুয়াওয়ের ওপর। এতে স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের বাজার সম্প্রসারণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। স্মার্টফোনের পাশাপাশি ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জামের আন্তর্জাতিক বাজারে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির আধিপত্য প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছে ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিং।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর সার্চ জায়ান্ট গুগল ও সফটব্যাংক গ্রুপের মালিকানাধীন চিপ ডিজাইনার প্রতিষ্ঠান এআরএম হুয়াওয়েকে সরঞ্জাম সরবরাহ ও হালনাগাদ দেয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ দুই প্রধান সহযোগীর এমন ঘোষণায় হুয়াওয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল। কারণ হুয়াওয়ের বেশির ভাগ নিজস্ব চিপ এআরএমের সহযোগিতায় নকশা করা।

ফিচ রেটিং জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে প্রবেশের পথ বন্ধ হয়ে যাওয়ায় চীনের বাইরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ব্যাহত হচ্ছে। এ সুযোগেই স্যামসাংয়ের বাজার অংশীদারিত্ব বাড়তে পারে।

শুধু হুয়াওয়ে নয়; ওয়াশিংটন-বেইজিং বাণিজ্যযুদ্ধে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলও ক্ষতিগ্রস্ত হতে পারে। যেখানে এরই মধ্যে চীনে অ্যাপলের বাজার অংশীদারিত্ব কমতে শুরু করেছে। অবশ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে অ্যাপলের পণ্যে চীনে বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নন বলে জানিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে নেটওয়ার্ক থাকে না? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে নেটওয়ার্ক থাকে না? জানুন সমাধান

স্যামসাং আনল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক
নির্বাচিত

স্যামসাং আনল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক

ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসছে শাওমি
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসছে শাওমি

অ্যান্ড্রয়েড টু আইওএসে বার্তা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড টু আইওএসে বার্তা

কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে

লেনোভো এস ৫ প্রো বনাম রিয়েলমি নারজো ৩০ঃ কোনটি সেরা দেখে নিন
প্রযুক্তি সংবাদ

লেনোভো এস ৫ প্রো বনাম রিয়েলমি নারজো ৩০ঃ কোনটি সেরা দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2020

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে

Techzoom.TV |
TechzoomTV