Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 September 2020
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা
Share on FacebookShare on Twitter

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার নির্ধারণ করেছে সরকার; প্রতি বছর পাঁচ হাজার টাকা দিয়ে তা নবায়ন করতে হবে। এছাড়া কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদপ্তরকে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণলয়।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার ফি নির্ধারণের আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময় পার হওয়ার এক মাসের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দিলে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। আর নির্ধারিত সময়ের এক মাস পর এই ফি পরিশোধ করতে পাঁচ হাজার টাকা সারচার্জ দিতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার ফি নির্ধারণ নিয়ে গত ২৫ অগাস্ট অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলে আদেশ জানানো হয়েছে।

আরেক আদেশে বলা হয়েছে, “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০)’ অনুযায়ী কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম গ্রহণের জন্য তথ্য অধিদপ্তরকে ক্ষমতা দেওয়া হল।”

নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে জানিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে তথ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

গত ৩০ জুলাই ৩৪টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। আর গত ৩ সেপ্টেম্বর ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হাতে পাওয়ার ভিত্তিতে ধারাবাহিকভাবে অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আগেই জানিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিবন্ধন ফি জমা নেওয়ার কোড নম্বরটি তথ্য অধিদপ্তরকে জানিয়ে দেওয়া হবে।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলোকে নির্ধারিত ফরম পূরণ করে ওই কোড নম্বরে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিকে থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। বেশ কয়েক দফা সময় বাড়িয়ে ২০১৬ সালেও সেই আবেদন নেওয়া হয়।

তখন সরকার বলেছিল, ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হবে।

এরপর গত ১ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধন করে স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি টেলিভিশন, বেতার ও ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ এবং আইপি টিভি ও ইন্টারনেট রেডিও চালানোর ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাও ডিজিটাল ওয়ালেট সেবা চালু করল
প্রযুক্তি সংবাদ

পাঠাও ডিজিটাল ওয়ালেট সেবা চালু করল

২৮ হাজার মোবাইল সেট বন্ধ হবে কীনা জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

২৮ হাজার মোবাইল সেট বন্ধ হবে কীনা জানালেন পলক

গুগলের ২৫ বছরের রেকর্ড ভাঙল বিশ্বকাপ!
প্রযুক্তি সংবাদ

গুগলের ২৫ বছরের রেকর্ড ভাঙল বিশ্বকাপ!

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক
প্রযুক্তি সংবাদ

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক

ত্রাণ তহবিল : লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো বিকাশ
নির্বাচিত

ত্রাণ তহবিল : লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো বিকাশ

জিমেইলের নতুন অ্যাটাচমেন্ট ফিচার আইওএস অ্যাপে
নির্বাচিত

জিমেইলের নতুন অ্যাটাচমেন্ট ফিচার আইওএস অ্যাপে

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব তৈরিতে অবদানের স্বীকৃতি...

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2020

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা

Techzoom.TV |
TechzoomTV