Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিএসএমসির চিপ বিক্রি বেড়েছে ২২%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 October 2020
যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) লিমিটেড। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটির চিপ বিক্রি বেড়েছে ২২ শতাংশ, যা প্রত্যাশা ছাড়িয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে টিএসএমসির রাজস্ব ৩৫ হাজার ৬৪০ কোটি তাইওয়ানিজ ডলারে (১ হাজার ২৪০ কোটি ডলার) পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের ২৯ হাজার ৩০০ কোটি তাইওয়ানিজ ডলারের চেয়ে বেশি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইউনাইটেড মাইক্রোইলেকট্রনিকস করপোরেশন ও মিডিয়াটেক ইনকরপোরেশনের রাজস্ব বেড়েছে। তবে রাজস্ব প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে টিএসএমসি।

টিএসএমসি সম্ভাব্য রাজস্ব প্রবৃদ্ধির বিষয়ে গত জুলাইয়েই পূর্বাভাস দিয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চলতি বছরের জন্য ২০ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়। টিএসএমসির গত নয় মাসের আর্থিক ফলাফল থেকে স্পষ্ট যে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান চিপ নির্মাতা কভিড-১৯ মহামারীর মধ্যেও রাজস্ব প্রবৃদ্ধির ট্র্যাকে রয়েছে। ভয়াবহ বৈশ্বিক মহামারীর মধ্যে বাসায় কম্পিউটিং ডিভাইসের চাহিদা বেড়েছে। বিভিন্ন ক্যাটাগরির কম্পিউটিং ডিভাইস নির্মাতারা ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করছে। এর ফলে চিপের চাহিদা বেড়েছে, যা টিএসএমসির চিপ বিক্রি প্রবৃদ্ধিতে গুরুত্ব ভূমিকা রাখছে।

প্রতি বছর অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার আগে এবং ছুটির মৌসুমে টিএসএমসির চিপ বিক্রিতে উল্লম্ফন দেখা যায়। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি মার্কিন প্রযুক্তি ব্যবহার করে চিপ নির্মাতাদের হুয়াওয়ের কাছে চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যে কারণে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে ক্রয়াদেশ পাওয়া চিপ দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করেছে টিএসএমসি, যা তৃতীয় প্রান্তিকের বিক্রি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। টিএসএমসির অন্যতম প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা স্যামসাং গত বৃহস্পতিবার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশ করেছে। রাজস্ব আয়ে প্রতিষ্ঠানটি বিশ্লেষকদের পূর্বাভাস অতিক্রম করেছে। হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার পরিসর বাড়ানোয় লাভবান হয়েছে স্যামসাংয়ের মোবাইল ডিভাইস এবং চিপ ব্যবসা বিভাগ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?
নির্বাচিত

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ
কিভাবে করবেন

মোবাইল ব্যবহারে সতকর্তা: এড়িয়ে চলবেন যেসব বিষয়

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

দেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
প্রযুক্তি সংবাদ

দেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)

আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 October 2020

টিএসএমসির চিপ বিক্রি বেড়েছে ২২%

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix