Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফল ভাবে শেষ হলো পোশাকখাতের প্রথম ডিজিটাল ট্রেড উইক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 October 2020
সফল ভাবে শেষ হলো পোশাকখাতের প্রথম ডিজিটাল ট্রেড উইক
Share on FacebookShare on Twitter

মার্চেন্ট বে’র আয়োজনে সফল ভাবে শেষ হল পোশাকখাতের প্রথম ডিজিটাল ট্রেড উইক। বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এমন একটি উদ্যোগ এই প্রথম। প্রথম এই উদ্যোগে অংশগ্রহণকারীদের কাছ থেকে অসাধারণ সাড়া পাওয়া গেছে।

ডিজিটাল ট্রেড উইকের সাতদিনে ১৫ হাজার ইন্ডাস্ট্রি পার্টনার, ৪০০’র বেশি সাপ্লায়ার মার্চেন্ট বে’র সঙ্গে ব্যবসায়িক সুযোগ সম্পর্কে আলোচনা করেছে এবং ডিজিটাল ট্রেড উইকের সময়েই ১৫০ নতুন সাপ্লায়ার মার্চেন্ট বে’তে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এ নিয়ে মার্চেন্ট বে প্ল্যাটফর্মে ১২০০ সাপ্লায়ারের রেজিষ্ট্রেশন সম্পন্ন হলো।

পুরো ট্রেড উইক জুড়ে ৪০ দেশ থেকে ৩০০ বায়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বায়াররা বাংলাদেশের সাপ্লায়ারদের প্রোডাক্ট, প্রাইসিং ও অন্যান্য বিষয়ে সম্পর্কে জেনেছে। এ সময়ে ৭০টি প্রাইভেট সেশানের মাধ্যমে মার্চেন্ট বে বায়ারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।

ট্রেড উইক জুড়ে পাঁচটি পাব্লিক সেশনের আয়োজন করা হয় যেখানে বাংলাদেশ ছাড়াও ৭ দেশের বেশ কয়েকজন বিশেষজ্ঞ অংশ নেন।

প্রথম দিনে ডিজিটাল ট্রেড ইন গ্লোবাল পার্সপেক্টিভ শিরোনামের সেশনে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মিনা হাসান ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের ড. মাশরুর রিয়াজ ডিজিটাল ট্রেডের বিভিন্ন নীতিগত দিক নিয়ে আলোচনা করেন। জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি অ্যান্ডো আলোচনা করেন কীভাবে জাপান ডিজিটাল ট্রেডকে ফ্যাসিলিটেট করছে এবং কীভাবে তারা ২০২৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার ডিজিটাল ট্রেডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক আলোচনা করেন বাংলাদেশের বাস্তবতায় কীভাবে আমরা ডিজিটাল ট্রেডের সর্বোচ্চ সুবিধা নিতে পারি। নিউ ভিশন সলিউশনস লিমিটেডের তারেক রাফি ভুঁইঞা আলোচনা করেন ডিজিটাল ট্রেডের সম্ভাবনা ও আমাদের করণীয় বিষয়ে।

তৃতীয় দিনে জেসিআই বাংলাদেশের আয়োজনে লিডারশিপ কনক্লেভের তিনটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

প্রথম ওয়েবিনারে কিভাবে উদ্যোক্তারা ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে নিজেদের বদলে নিচ্ছেন সে বিষয়ে আলোচনা করা হয়। এতে উঠে আসে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো। এই ওয়েবিনারেও বাংলাদেশ ও বিশ্বের স্বনামধন্য উদ্যোক্তারা অংশ নেন।

দ্বিতীয় ওয়েবিনারে করোনাকালের প্রতিকূল অবস্থায় এগিয়ে থাকা বিষয়ে উদ্যোক্তারা মত প্রকাশ করেন। এই ওয়েবিনারে উঠে আসে এমন ক্রাইসিস সময়ে কীভাবে ব্যবসাকে টিকিয়ে রাখতে হয় এবং কীভাবে সফল হতে হয়।

তৃতীয় দিনের শেষ ওয়েবিনারে স্টার্ট-আপের ফান্ডিং নিয়ে আলোচনা করেন তিনজন ইনভেস্টর। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যানেলিস্টরা জানান যে, ব্যবসায় বিনিয়োগ পেতে হলে ব্যবসার সূচকগুলো পরিষ্কারভাবে জানতে হবে, অ্যাকাউন্টস ও ডকুমেন্টেশন পরিষ্কার থাকতে হবে এবং কেন ফান্ডিং দরকার তা সম্পর্কে পরিষ্কার তথ্য ও উপাত্ত থাকতে হবে।

পঞ্চম দিনে বাংলাদেশের তৈরি পোশাক খাতের তরুণ উদ্যোক্তারা উদ্ভাবন সম্পর্কে মত প্রকাশ করেন। তারা মনে করেন পারষ্পরিক সহযোগীতার মাধ্যমে কম খরচে পরিবেশবান্ধব ও এফিশিয়েন্সি ফ্রেন্ডলি ইনোভেশনকে বাংলাদেশের তৈরি পোশাক ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় করা সম্ভব।

মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েম এই আয়োজন নিয়ে বলেন, “বাংলাদেশের তৈরি পোশাকখাত ও এ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের কাছে তুলে ধরা তাগিদ থেকে প্রথমবারের মত এমন আয়োজন করে মার্চেন্ট বে। ইন্ডাস্ট্রি পার্টনার্স, সাংবাদিক, অ্যাসোসিয়েশান ও নীতিনির্ধারকরা আমাদের প্রতি যে সমর্থন দেখিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আশা করি ভবিষ্যতেও এমন সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো এবং প্রতি বছর ডিজিটাল ট্রেড উইক আয়োজন করতে পারবো।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

বাজারে আসছে ওয়ালটনের লাখ টাকার স্মার্ট রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ওয়ালটনের লাখ টাকার স্মার্ট রেফ্রিজারেটর

গুগলে নিয়োগ পেলেন মাদরাসা ছাত্র আবরার
প্রযুক্তি সংবাদ

গুগলে নিয়োগ পেলেন মাদরাসা ছাত্র আবরার

অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

আইফোন থেকে অ্যাপল ওয়াচ ‘আনপেয়ার’ করবেন যেভাবে

শাওমি
অটোমোবাইল

ফোন নয় শাওমির নতুন চিপ প্রথমবার ব্যবহার হবে গাড়িতে

২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ৪ দিনের বেসিস সফটএক্সপ্রো
নির্বাচিত

২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ৪ দিনের বেসিস সফটএক্সপ্রো

Load More

ট্রেন্ডিং টপিক

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2020

সফল ভাবে শেষ হলো পোশাকখাতের প্রথম ডিজিটাল ট্রেড উইক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix